গল্প Archives - Proshikkhon

Posts Tagged "গল্প"

29Jun2021

কাজ নেই তো খই ভাঁজি

-সাবেদ আল সাদ

কোলকাতা পিজি হাসপাতালের গাইনি বিভাগ সংলগ্ন চত্বরে একটি বিরাট গাছ। এই গরমে দূর-দূরান্ত থেকে আসা অনেক রুগী সিরিয়াল দিয়ে গাছে ছায়ায় জুড়িয়ে নিচ্ছে। একজন মাঝবয়েসী স্ত্রীলোক লাল ব্লাউজের নিচ থেকে টিনের তোবড়ানো কৌটার মতো একটি স্তন বের করে কান্নারত বাচ্চার মুখে পুড়ে দিলেন।

হাতদুয়েক দূরে মাঝবয়েসী লোকটিই ওর হাসবেন্ড হবে মনে হচ্ছে।

[…]
29Jun2021

বাবা পারতেন

সাবেদ আল সাদ

পলিথিনের উপর দিয়ে ভেজা পায়ে হাটছি। পথ ফুরাতে চায় না। গতি বাড়ালেই পিছলে পরে যাচ্ছি দরাম করে। বাবার আবারও আনন্দচিৎকার,

কীরে, আয়!

বাবা একটা পাহাড়ের টিলায় বসে আছেন।

অনেকগুলো সাদা মানব তাকে ঘিরে নাচানাচি করছেন। তাই বোধহয় এই আনন্দচিৎকার।

[…]
26Jun2021

ব্রণ

সাবেদ আল সাদ

চিরকালই ভ্যাবলাই থেকে গেলাম। কেউই আমাকে আসল নামে আর ডাকে না। কেউ ক্যাবলা, কেউ ক্যালাস। আসল নাম শ্রাবণ কই যে হারিয়ে গেলো! সেকেন্ড ইয়ারের ছাত্র হলেও এখন পর্যন্ত দাড়িগোঁফটাও ঠিক মতো গজালো না। ক্যাবলা তো বলবেই।

কনকের সাথে আমার খুব ভাব। আমার দুই তিন বছরের ছোট। আগে রোজ স্কুলে যেতাম। ওকে না দেখলেই মনটা কেমন ছটফট করত। কলেজে ভর্তি হওয়ার পর আমি বড় আপার সাথে শহরেই থাকি।

[…]
25Jun2021

ভবিতব্য

সাবেদ আল সাদ

আফতাবের মন খারাপ হলেই সে গঞ্জের সাইকেল গ্যারেজের সামনে এসে বসে থাকত। টিপু ভাইয়ের গ্যারেজ। গ্রামে বিদ্যুৎ এলেও চরাঞ্চলের রাস্তাঘাট এখনো তেমন উন্নত নয়। এখানে সাইকেলই প্রধান বাহন। বহুলোক সাইকেলে করে গঞ্জে আসে। তাদের সাইকেল টিপু ভাইয়ের গ্যারেজে রেখে বাজার-সওদা শেষে ফিরে যায়। ভাড়া দশ টাকা। টিপু ডাই রাত দশটা অব্দি সাইকেলের লিক ঝালাই সারাই করে। ভালোই চলছে টিপু ভাইয়ের।

ইন্টারে এবারও ডাব্বা, পরপর তিনবার ফেল। বাবা বকতেই পারে, কিন্তু সৎ মায়েল ঝ্যামটা আর লাঠিপেটা, সেটা কি সহ্য করা যায়!

[…]
23Jun2021

অনুগল্প-০৭
রক্ষে করো মা
সাবেদ আল সাদ

এতো তেহাই মেরে কথা বলো কেন সুবল। যা বলার সোজাসুজি বলতে পারো না?
না দাদা আপনি তো চিরকুমার। কালীর সাধক, রোজ কালীর সাধনা, চন্ডীপাঠ, জপতপ, মানে জুতা সেলাই থেকে চন্ডীপাঠ সব একাই করেন।
সেটাই তো করছি-তাহলে?
মন বসে কালীতে? মানে সংসার ধর্ম ছাড়াই!
দূর! যাওতো সুবল।
কার্তিকদা গলায় রুদ্রাক্ষের মালায় হাত বুলিয়ে কালীর উদ্দেশ্যে কপালে হাত ঠুকল!
রক্ষা করো মা কালী!
অনেক আগেই ঝিঁঝিঁ পোকার ডাক থেমে গেছে। চৈত্রের খাঁ খাঁ গরম। গাঁজার কলকেয় আগুন সাজিয়ে দম দিতে যাবে তখনই বড় বৌদির প্রবেশ।
বৌদির গাঁজার কলকা কেড়ে নিয়ে টিনের বেড়ার দিকে ছুড়ে দিল। কার্তিকদা দেখল বড় বৌদির চোখেমুখে কী একটা চুলবুলানি খেলে যাচ্ছে।
ঠাকুরপো, বাড়িতে কেউ নেই। চলো একটু ফাঁকা মাঠে গোল দেই। কার্তিকদার গাঁজার নেশা, মা কালীর জপ মুহূর্তে বড় বৌদির উপর গিয়ে পড়ে।
জাগতিক সব সুখ এসে এই আঁধার ঘরে কু ডাক দিচ্ছে বটে, কিন্তু এখানে বিসমিল্লাহ খাঁর সানাই এর ধানেশ্রী রাগ নেই, সন্ধ্যায় বেলী ফুলের মৌ মৌ ঝাঁঝ নেই, তাতে কী! ভাঙ্গা শিশিতে আলতা রাঙা প্রেম তো আছে। ভালোবাসা থাক বা না থাক!
খেলা জমছে ভালোই। নিকষ অন্ধকারে দরোজা দেবারও ফুরসুত নেই বড় বৌদির। রেফারির শেষ বাঁশি বাজবে বাজবে, হঠাৎই লালকার্ড। অন্ধকার ঘর টর্চের আলোয় উদ্ভাসিত। মা কালী বলে চমকে সরে গেলে দুজনেই।
কার্তিকদা দেখল, সামনে দাঁড়িয়ে জমদূত সুবোল।

19Jun2021

ভবিতব্য

-সাবেদ আল সাদ

আফতাবের মন খারাপ হলেই সে গঞ্জের সাইকেল গ্যারেজের সামনে এসে বসে থাকত। টিপু ভাইয়ের গ্যারেজ। গ্রামে বিদ্যুৎ এলেও চরাঞ্চলের রাস্তাঘাট এখনো তেমন উন্নত নয়। এখানে সাইকেলই প্রধান বাহন। বহুলোক সাইকেলে করে গঞ্জে আসে। তাদের সাইকেল টিপু ভাইয়ের গ্যারেজে রেখে বাজার-সওদা শেষে ফিরে যায়। ভাড়া দশ টাকা। টিপু ডাই রাত দশটা অব্দি সাইকেলের লিক ঝালাই সারাই করে। ভালোই চলছে টিপু ভাইয়ের।

ইন্টারে এবারও ডাব্বা, পরপর তিনবার ফেল। বাবা বকতেই পারে, কিন্তু সৎ মায়েল ঝ্যামটা আর লাঠিপেটা, সেটা কি সহ্য করা যায়!

[…]
18Jun2021

রক্ষে করো মা

-সাবেদ আল সাদ

এতো তেহাই মেরে কথা বলো কেন সুবল। যা বলার সোজাসুজি বলতে পারো না?

না দাদা আপনি তো চিরকুমার। কালীর সাধক, রোজ কালীর সাধনা, চন্ডীপাঠ, জপতপ, মানে জুতা সেলাই থেকে চন্ডীপাঠ সব একাই করেন।

সেটাই তো করছি-তাহলে?

[…]
17Jun2021

গ্রাফিতি

-সাবেদ আল সাদ

বন্ধু স্বপনের সাথে টিএসসিতে আড্ডা দিয়ে উঠি উঠি করছি।

আরে! সেই মেয়েটি না! সেদিন যাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়েছিলাম।

স্লামালেকুম ভাই। আজকেও দেখি আছেন।

হুম। আপনিও তো এসেছেন।

আসিতো সব সময়। প্রাণের ভার্সিটি, না আসলে যে কটা ভাত খাই তাও তো হজম হতে চায় না।

কী এখনই উঠবেন? সবেতো বিকেল পাঁচটা। সময় থাকলে চলুন একটা জিনিস দেখাই।

[…]
16Jun2021

কারে দেখাবো মনের দুঃখ

-সাবেদ আল সাদ

খেয়াল করলাম মেয়েটি সুশ্রী কিন্তু কোথায় যেন কিসের ঘাটতি।

এক্সকিউজ মি স্যার, আমাকে আপনার গাড়িতে লিফট দিচ্ছেন বলে কি একটু ডিস্টার্বড।

না না! তেমন কিছু না।

একটুতো ডিস্টার্বড বটেই। নইলে আমাকে ড্রাইভারের পাশে বসাবেন কেন!

[…]
15Jun2021

চাঁদের ফুলশয্যা

-সাবেদ আল সাদ

বাইরে চাঁদের বাহারী আলো। ভরা ভাদরে ভড়া পূর্ণিমা। আকাশে রূপালি মেঘ, নিচে কাশবনে রূপালি আগুন। রাতের চকচকে বিলে ভাসছি আমরা দুজন। মনে হচ্ছে আজ চাঁদের ফুলশয্যা। দখিনা মলয়ে দুলছে নৌকা, দুলছে চারপাশের গ্রামগুলো। এমন নৈসর্গিক আবহে রোমাঞ্চিত লগণ। এর আগে কখনো গ্রামে আসেনি সে। মনে হচ্ছে গ্রামটা স্বপ্ন দিয়ে তৈরি। রূপালি মেঘ ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। অভিভূত লগ্ন।

ওয়াও! পেজা মেঘের দিকে তাকিয়ে চেচিয়ে উঠল লগ্ন। দেখো দেখো

[…]

Ad

error: Content is protected !!