অধ্যায়-০২: প্রাথমিক গণিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
সেশন-২.২: প্রাথমিক গণিতের বিষয়ের বিস্তৃত শিক্ষাক্রম
ক্লাসের আলোচ্য বিষয়:
১. প্রাথমিক গণিতের বিষয়ের বিস্তৃত শিক্ষাক্রমের বৈশিষ্ট্যগুলো লিখুন।
২. আবশ্যকীয় শিখনক্রম কী?
৩. প্রাথমিক শিক্ষাস্তরের প্রান্তিক যোগ্যতাগুলোর মধ্যে গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রান্তিক যোগ্যতা কয়টি ও কী কী?
১. প্রাথমিক গণিতের বিষয়ের বিস্তৃত শিক্ষাক্রমের বৈশিষ্ট্যগুলো লিখুন।
প্রাথমিক গণিত শিক্ষাক্রমের বৈশিষ্ট্য:
- গণিত বিষয়ের প্রান্তিক যোগ্যতা, শ্রেণি ভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতা উল্লেখ করা আছে।
- শ্রেণিভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতাকে বিন্যস্ত করে প্রণীত শিখনফল অন্তর্ভূক্ত করা আছে।
- শিখনফলের আলোকে শিক্ষার্থীর জন্য পরিকল্পিত কাজের উল্লেখ করা আছে।
- পরিকল্পিত কাজ শিক্ষার্থী কেন্দ্রিক।
- বিস্তৃত শিক্ষাক্রমের এলাইনমেন্ট যৌক্তিকভাবে বিন্যস্ত করা হয়েছে।
২. আবশ্যকীয় শিখনক্রম কী?
আবশ্যকীয় শিখনক্রমঃ
প্রাথমিক বিদ্যালয়ের সকল শিশুই সামর্থ্য ও চাহিদা অনুযায়ী ১২টি বিষয়ের জন্য প্রণীত শিখনক্রমের মাধ্যমে পুরোপুরিভাবে ২৯টি প্রান্তিক যোগ্যতা অর্জনের সুযোগ পাবে। এ শিখনক্রম প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য আবশ্যকীয় বলেই একে আবশ্যকীয় শিখনক্রম বলা হয় ।
৩. প্রাথমিক শিক্ষাস্তরের প্রান্তিক যোগ্যতাগুলোর মধ্যে গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রান্তিক যোগ্যতা কয়টি ও কী কী?
প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত ১৩টি উদ্দেশ্যেকে ভিত্তি করে পরবর্তিতে ২৯ টি প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা
হয়। নিম্নে উল্লেখিত ২৯ টি প্রান্তিক যোগ্যতার মধ্যে ১১ নং ও ১২ নং প্রান্তিক যোগ্যতা ২টি সরাসরি গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট।
গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রান্তিক যোগ্যতা:
প্রান্তিক যোগ্যতা নং ১১: গাণিতিক ধারণা ও দক্ষতা অর্জন করা।
প্রান্তিক যোগ্যতা নং ১২: যৌক্তিক চিন্তার মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে পারা।

