Features of globalization
বিশ্বায়নের বৈশিষ্ট্যসমূহ:
বর্তমান বিশ্বে সর্বজনীন একটি আলোচনার বিষয়বস্তু হলো। বিশ্বায়ন একটি বিশ্বাব্যাপী প্রক্রিয়া। এটি কোন দেশ বা কালের মধ্যে সীমাবদ্ধ নয়। নিম্নে বিশ্বায়নের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:
- বিশ্বায়নের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বৈশ্বিক গ্রামায়ণ;
- ভৌগলিক সীমারেখার গন্ডি ছাড়িয়ে নতুন সামাজিক বিন্যাস;
- অনুন্নত সমাজকে উন্নত সমাজের দিকে গতিশীলতা সঞ্চার;
- মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থার আন্তর্জাতিক পরিচালন;
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ ও এর সুবিধা বিশ্বব্যাপী সম্প্রসারণ;
- বিশ্ব রাষ্ট্রসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধিকরণ;
- সম্পদের স্থানান্তরের মাধ্যমে পুঁজি, অর্থ ও সম্পদের এক স্থান হতে অন্য স্থানে চলাচল সম্প্রসারণ;
- বহুজাতিক কোম্পানী, জোটগত সংগঠন, প্রযুক্তির বিকাশ ইত্যাদির মাধ্যমে পারস্পারিক নির্ভশীলতা বৃদ্ধি;
- যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি;
- এক বিশ্ব, এক চেতনা, একীভূত নির্ভরশীলতার মাধ্যমে আন্তর্জাতিকীকরণ।

