এমডিজি (MDG) ও এর ৮টি লক্ষ্য - Proshikkhon

এমডিজি (MDG) ও এর ৮টি লক্ষ্য

The Millennium Development Goals (MDGs)

সহস্রাব্দ ঘোষণা (MDG) ২০০০:

নতুন সহস্রাব্ধ শুরুর প্রস্তুতি হিসেবে ১৯৯০ দশকে জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিশ্ব মানব সমাজের বিভিন্ন দিক বিশেষত টেকসই সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়াদি নিয়ে সংলাপ সেমিনার, সম্মেলন ইত্যাদি পরিচালনা করে। বিশ্বভিত্তিক মানব উন্নয়ন সাধনে একটি বিশ্ব অংশীদারত্ব ব্যবস্থা সংগঠনের প্রয়োজনীয়তা স্বীকৃতি লাভ করে। এ প্রক্রিয়ায় বিশ্বের দেশে দেশে ৮টি উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়। এই লক্ষ্যসমূহ (The Millennium Development Goals (MDGs) নামে পরিচিত।

এসব লক্ষ্যের ভিত্তিতে উন্নয়ন প্রক্রিয়া পরিচালনায় জন্য ২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে “সহস্রাব্দ ঘোষণা” (The Millennium Declaration) গ্রহণ করে। এসব লক্ষ্যের মধ্যে ২ ও ৩ নম্বরের লক্ষ্যমাত্রা সরাসরি শিক্ষার সাথে সম্পৃক্ত। ২ নং লক্ষ্যমাত্রা- ২০১৫ সালের মধ্যে বিশ্বের সর্বত্র বালক বালিকা, সকলের প্রাথমিক শিক্ষাক্রম সমাপ্ত করার নিশ্চয়তাবিধান। ৩নং লক্ষ্যমাত্রা শিক্ষার সকল স্তরে লিঙ্গ বৈষম্যদূরীকরণ।

দারিদ্র্য, শিক্ষার অভাব, শিশুমৃত্যু, যথাযথ স্বাস্থ্যসেবার অভাব, এইচআইভি/এইডস্, যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো রোগব্যাধিতে ব্যাপক হারে মানুষের মৃত্যু এগুলো বাংলাদেশসহ পৃথিবীর বেশিরভাগ দেশের বহু বছরের সমস্যা। এ সমস্যাগুলো সমাধান করতে না পারলে বিশ্বব্যাপী মানব উন্নয়ন সম্ভব নয়, সম্ভব নয় সত্যিকার বিশ্বশান্তি অর্জন। এই ব্যাপারটি অনুধাবন করে ২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ১৮৯টি (বর্তমানে ১৯২টি) দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানগণ সম্মিলিতভাবে একটি অঙ্গীকার করেন। আর তা হলো- ২০১৫ সালের মধ্যে তারা নিজ নিজ দেশে আটটি সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করবেন।

MDG এর ৮টি লক্ষ্যমাত্রা:

  1. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ (Eradicate extreme poverty and hunger)
  2. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন (Achieve universal primary education)
  3. নারী-পুরুষ সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়নে উৎসাহ দান (Promote gender equality and empower women )
  4. শিশুমৃত্যুহার হ্রাসকরণ (Reduce child mortality)
  5. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন (Improve maternal health )
  6. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগব্যাধি দমন (Combat HIV/AIDS, malaria and other diseases )
  7. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ (Ensure environmental sustainability)
  8. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা (Develop a global partnership for development )

এ লক্ষ্যগুলোকেই বলা হয় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা Millennium Development Goals, সংক্ষেপে MDGs.

error: Content is protected !!