M.Ed Archives - Proshikkhon

Category "M.Ed"

18Jan2022

Strategies for building good school relations with community members

সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির কৌশল

বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান৷ এখানে সেতু বন্ধনে আছেন  শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক৷ যেখানে শিক্ষার্থী বিদ্যালয়ের প্রাণ; সেখানে শিক্ষক ও অভিভাবক হচ্ছেন বিদ্যালয়ের দেহ স্বরূপ৷ একক প্রচেষ্টায় কখনো কোন প্রতিষ্ঠানের  উন্নতি সাধন  সম্ভব নয়৷ প্রত্যেক বিদ্যালয়ের একটি নির্ধারিত এলাকা (Catchment area) আছে৷ বিদ্যালয়ের উন্নতির জন্য ঐ এলাকার জনগোষ্ঠির বিদ্যালয়ের সাথে সুসম্পর্ক একান্ত প্রয়োজন৷ বিশেষ করে বিদ্যালয়ের সংগে এলাকার অভিভাবক শ্রেণি ও বিদ্যোত্সাহী ব্যক্তিবর্গের সুসম্পর্ক অপরিহার্য৷ যে প্রতিষ্ঠানের সংগে সমাজের  সদস্যদের যত ভাল সম্পর্ক, সে প্রতিষ্ঠান তত লেখাপড়ায় উন্নত৷ সমাজে বসবাসকারিগণই মূলত বিদ্যালয় উন্নয়নে  এগিয়েআসেন ৷ ব্যক্তিগত  নয়, সমষ্টিগত প্রচেষ্টাই কোন বিদ্যালয়  উন্নয়নের  পূর্বশর্ত ৷ কাজেই বিদ্যালয়ের উন্নতির জন্য  সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্কের  কোন বিকল্প নেই ৷এইঅধিবেশনে সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক কীভাবে সৃষ্টি করা যায় সেই কৌশলসমূহ আলোচনা করা হবে৷

সমাজ সদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির মাধ্যম :

  • শ্রেণিওয়ারি মা সমাবেশ;
  • এস এম সি;
  • অভিভাবক দিবস;
  • উঠান বৈঠক;
  • শিশু র‌্যালি;
  • গণ্যমান্যব্যক্তিদের নিয়ে সভা;
  • শিক্ষোপকরণ প্রদর্শন;
  • গৃহ পরিদর্শন;
  • সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান;
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পুরস্কার;
  • দরিদ্র, অসহায় শিশুদের জন্য পুরস্কার;
  • একীভথত শিক্ষা সম্পর্কে অবহিতকরণ;
  • বিদ্যালয়ের পরিকল্পনা প্রণয়ন;
  • শিক্ষা সপ্তাহ/ক্রীড়াসপ্তাহ;
  • প্রাক্তন ছাত্র ও স্থানীয় যুবক;
  • বিদ্যালয় সম্পর্কে মালিকানাবোধ;
  • পরীক্ষার ফলাফল প্রকাশ;
  • বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির কৌশল:

  • শ্রেণিওয়ারি মা সমাবেশের ব্যবস্থা করা;
  • এস এম সি সদস্যদের সাথে নিয়মিত  সভা করা;
  • নির্ধারিত  দিনে অভিভাবক দিবস পালন  করা;
  • নিয়মিত ভাবে উঠান বৈঠকের ব্যবস্থা করা;
  • নির্ধারিত দিনে শিশুর‌্যালির ব্যবস্থা করা;
  • মাঝে মাঝে গণ্যমান্যব্যক্তিদের নিয়ে সভা করা;
  • শিক্ষার্থী কর্ত্তৃক তৈরিকৃত শিক্ষোপকরণ প্রদর্শনীতে অভিভাবকদের আমন্ত্রণ করা;
  • রুটিন  অনুযায়ী গৃহ পরিদর্শন করা;
  • সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে এলাকার ব্যক্তিবর্গকে আমন্ত্রণ করা;
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা;
  • দরিদ্র, অসহায় শিশুদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা;
  • এলাকার জনগণকে একীভূত শিক্ষা সম্পর্কে অবহিত করা;
  • বিদ্যালয়ের পরিকল্পনা প্রণয়নে এলাকার জনগণকে সম্পৃক্ত করা;
  • শিক্ষা সপ্তাহে ও ক্রীড়াসপ্তাহে স্থানীয় জনগণকে আমন্ত্রণ করা;
  • প্রাক্তন ছাত্র ও স্থানীয় যুবকদের বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা;
  • বিদ্যালয়টি সম্পর্কে এলাকাবাসীর মনে মালিকানাবোধ সৃষ্টি করা;
  • পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো;
  • এলাকার বয়োজ্যেষ্ঠা/ বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাত দিয়ে পুরস্কার প্রদান।

আরও পোস্ট দেখুন:

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশিক্ষণের উদ্দেশ্য

18Jan2022

Impact of teacher’s sense of community and human values in teaching and learning

শিখন-শেখানো কাজে শিক্ষকের সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাব

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের একজন দক্ষ শিক্ষক সমাজের পথ প্রদর্শক, সমাজসংস্করক ও অনুসরণীয় ব্যক্তিত্ব৷ তাঁর আদর্শে  শিক্ষার্থীরা ও সমাজের  অন্যান্য সদস্যবৃন্দ অনুপ্রাণিত  হন৷ বাংলাদেশ ও বিশ্বপরিচয়: শিখন-শেখানো কার্যাবলির মধ্যদিয়ে শিক্ষার্থীদের জীবনে ভবিষ্যতের জন্য সমাজবোধ ও মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটে,  যা তাদের প্রকৃত  মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে ধনাত্মক নিয়ামকের মত কাজ করে৷ মানুষ সৃষ্টির সেরা জীব৷ মানুষই একমাত্র বিবেকসম্পন্ন জীব৷ মানুষ অনেকগুলো গুণের অধিকারী৷ কিন্তু একজন শিক্ষককে মানুষের গুণাবলির পাশাপাশি আর অনেকগুনের অধিকারী হতে হয়, যা তাঁকে এক অনন্য মানুষে পরিনত করে৷ শিখন-শেখানো কাজে একজন শিক্ষকের সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাবসুদূরপ্রসারী, যা ভবিষ্যতে আমাদের জাতীয় জীবনে প্রতিফলিত হয়৷ আমরা এই অধিবেশনে  শিখন-শেখানো কাজে শিক্ষকের সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাব নিয়ে আলোচনা করব৷

শিক্ষকের সমাজবোধ :

  • সমঝোতা,
  • সম্প্রীতি,
  • সহিষ্ণুতা,
  • মিলেমিশে কাজ করার মনোভাব,
  • নারীজাতির  প্রতি সম্মান প্রদর্শন,
  • মেয়ে শিক্ষার্থী ও ছেলে শিক্ষার্থীদের সমদৃষ্টিতে দেখা,
  • সংবেদনশীল,
  • প্রাণবন্ত,
  • আনন্দমুখর,
  • কৌতুকপ্রিয়।

শিক্ষকের মানবিক মূল্যবোধ

  •  সহনশীলতা,
  •  আত্মসংযমী,
  •  উদার দৃষ্টিভঙ্গি,
  •  ব্যক্তিত্ব সম্পন্ন,
  •  কৌতুক রসবোধ,
  •  আত্মমর্যাদা সম্পন্ন,
  • কৌতুহল পরায়ণ,
  • শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি ও আচরণ,
  • দয়া ও স্নেহপরায়ণ,
  • মানুষকে মানুষ হিসেবে গণ্য করা।

সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাব বিস্তারের কৌশল

  •  শিশুকে ভাল আচরণ শিখতে অনুপ্রাণিত করা;
  •  নিজকে অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা;
  •   ভাল কাজের জন্য শিশুকে পুরস্কার দেয়া;
  •  ভাল কাজের জন্য শিশুকে প্রশংসা  করা;
  •  শিশুকে নিরাপদ পরিবেশ  প্রদান করা;
  •  শিশুদের মানবতামূলক গল্প শোনানো;
  •  মানবজাতি সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা;
  •  বড়দের সম্মান ও ছোটদের প্রতি সহানুভথতিশীল আচরণ  করতে শেখানো;
  •  সকলের  প্রতি মানবিক হতে  শেখানো;
  •  ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণে উদ্বুদ্ধ করা;
  •  সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করানো;
  •  পরমতসহিষ্ণুতা শেখানো;
  •  জাতীয়, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করানো;
  •  দেশের  স্বাধীনতা, দেশপ্রেম ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করা।

আরও পোস্ট দেখুন:

সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির কৌশল

11Aug2021

Teaching Aids : Uses & Its Principles, Collection, Making and Preservation

শিক্ষোপকরণ ও এর ব্যবহার

প্রাথমিক শিক্ষায় শিক্ষোপকরণ ও এর ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ শিশুর সামনে বিষয়বস্তুকে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষোপকরণের বিকল্প নেই৷ এর মাধ্যমে জটিল, বিমূর্ত, ও দূর্বোধ্য বিষয়গুলোকে শিক্ষার্থীদের সামনে সহজ ভাবে উপস্থাপন করা যায়৷ একজন শিক্ষকের তাই শিক্ষোপকরণ ও এর ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রয়োজন৷ 

শ্রেণিতে শিক্ষাপোকরণ ব্যবহার করে কি ধরণের সুবিধা পাওয়া যায়, পাঠকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায়, কিভাবে পাঠকে বাস্তবভিত্তিক করে তোলা যায় কিভাবে বিমূর্ত বিষয়কে মূর্ত করে তোলা যায় এগুলো বোঝার জন্য শিক্ষাপোকরণের প্রয়োজনীয়তা জানা প্রয়োজন৷

শিক্ষা উপকরণ ব্যবহারের প্রয়োজনীয়তা

  • বিষয়বস্তুকে সহজ ও প্রাণবন্ত করতে;
  • শিক্ষার্থীদের মনযোগ আকর্ষণ করতে;
  • শিখনফল অর্জন নিশ্চিত করা;
  • জটিল বিষয়কে খুব সহজে উপস্থাপন করা;
  • শিখনফল দীর্ঘস্থায়ী করা;
  • শিখন ফলপ্রসূ ও স্থায়ী করতে;
  • উপকরণ ব্যবহার ও অনুশীলনের যথাযথ সুযোগ সৃষ্টি করা;
  • শিখন শেখানো কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা;
  • পাঠকে জীবনভিত্তিক ও বাস্তবসম্মত করা;
  • শিক্ষার্থীদের পাঠের সাথে সম্পৃক্ত করে তুলতে;
  • শিক্ষার্থীদের সৃজনশীল ও চিন্তাশীল করে তুলতে;
  • পাঠের একঘেয়েমী দূর করতে;
  • ইন্দ্রিয় শক্তির ব্যবহার বাড়াতে;
  • শ্রেণি শৃঙ্খলা বজায় রাখতে।

শিক্ষা উপকরণ ব্যবহারের নীতিমালা

  • শ্রেণির আয়তন ও শিক্ষার্থীর সংখ্যার প্রতি খেয়াল রেখে উপকরণের সাইজ নির্ধারণ করা।
  • পেছনের সারি হতেও যাতে দেখা যায় তা মাথায় রেখে সকলের দৃষ্টিগ্রাহ্য ও স্পষ্টতার দিকে বিশেষ নজর দেওয়া।
  • শিক্ষার্থীর বয়স, মেধা, রূচি ও সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখা।
  • পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সহিত মিল রাখা।
  • কাঠিন্য পরিহার করে সহজভাবে উপস্থাপন করা।
  • উপকরণকে শিক্ষাক্রমের সাথে সমন্বয় করা।
  • অকারণেই অধিক চাকচিক্য পরিহার করা।
  • উপকরণকে বোধগম্য ও অর্থপূর্ণ করা।

উপকরণ ব্যবহারের কৌশল

  • শ্রেণিতে প্রবেশ করেই উপকরণ প্রদর্শন না করা;
  • উপস্থাপন পর্যায়ে যখন প্রয়োজন তখন প্রদর্শন করা;
  • যতক্ষণ প্রয়োজন ঝুলিয়ে রাখা;
  • উপকরণ প্রদর্শনে শিশুদের সহায়তা নেওয়া;
  • উপকরণ হিসেবে শ্রেণির শিশুদের ব্যবহার করা;
  • সকলের জন্য দৃশ্যমান করে উপকরণ উপস্থাপন করা;
  • শ্রেণিকক্ষের প্রতিটি জিনিসকে প্রয়োজনে পাঠের সাথে সংশ্লিষ্ট করে উপকরণ হিসেবে ব্যবহার করা;
  • উপকরণের ওপর প্রশ্ন করা বা উপকরণ সম্পর্কে কিছু বলতে দেওয়া।

আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নানান রকমের শিক্ষোপকরণ ব্যবহার হয়৷ বিষয় ভিত্তিক নানান উপকরণ রয়েছে৷ উপকরণগুলোর ব্যবহার শৈলীর মধ্যেও অনেক পার্থক্য আছে৷ একজন শিক্ষকের এই ভিন্ন ভিন্ন উপকরণগুলোর ব্যবহার শৈলী জানা প্রয়োজন৷ এছাড়াও শ্রেণিকক্ষে উপকরণ প্রদর্শনের নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে যাতে সকল শিক্ষার্থী উপকরণ ব্যবহারের সুফল পায় এবং শ্রেণি পাঠদান সার্থক হয়৷  

একটি শিক্ষোপকরণ শুধু একবারই ব্যবহার হয় না৷ কিংবা বিদ্যালয়ে শুধু একজন শিক্ষকই ব্যবহার করেন না৷ এগুলো বার বার ব্যবহার হয়৷ তাই এগুলো সঠিক ভাবে সংরক্ষণের উপায় জানা জরুরী৷ বিদ্যালয়ে বিষয় অনুযায়ী উপকরণ গুলো সাজিয়ে রাখলে খুজে পেতে সুবিধা হয়৷ ছোট ছোট উপকরণ গুলো বক্সে রাখা যেতে পারে৷ পোস্টার, ছবি, মানচিত্র ইত্যাদি দেয়ালে ঝুলিয়ে বা গোল করে পেচিয়ে রাখা যেতে পারে৷ সকল উপকরণ শুকনা স্থানে রাখা প্রয়োজন৷

শিক্ষা উপকরণ সংগ্রহ ও তৈরি

প্রতি শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষক স্ব-প্রণোদিত হয়ে বিষয় সংশ্লিষ্ট শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ করবেন। একজন শিক্ষক নিজ উদ্যোগে শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ করার জন্য যা করতে পারেন:

  • তিনি যেসকল বিষয়ে পাঠদান করেন তার একটি তালিকা প্রণয়ন করতে হবে।
  • তালিকা দেখে কোন কোন উপকরণ সহজলভ্য ও স্থানীয়ভাবে পাওয়া যাবে তা চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে তালিকা প্রণয়নের সময় সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
  • তালিকা অনুসারে প্রথমে নিকট পরিবেশ, স্থানীয় জনগণ ও অভিভাবকদের থেকে সহজলভ্য উপকরণ সংগ্রহ করতে হবে।
  • বিনামূল্যে উপকরণ সংগ্রহ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
  • যে সকল উপকরণ সংগ্রহ করা হবে তার স্থায়ীত্ব বিবেচনা করে তা দীর্ঘদিন অথবা বারবার ব্যবহার করা যাবে কিনা তা মাথায় রাখতে হবে।
  • শিক্ষার্থীর বয়স, আগ্রহ, সামর্থ্য ও রুচির প্রতি খেয়াল রেখে শিক্ষা উপকরণ সংগ্রহ ও তৈরি করার পরিকল্পনা করতে হবে।
  • সম্ভাব্য উপকরণটি শিক্ষার্থীর পাঠ গ্রহণে আগ্রহ সৃষ্টির জন্য যথেষ্ট সহায়ক কি না তা বিবেচনা করতে হবে।
  • প্রয়োজনে একই উপকরণ বিভিন্ন বিষয়ে ব্যবহার করা যায় কি না তা খেয়াল রাখতে হবে।
  • শিক্ষা উপকরণের কাঠামো শ্রেণী উপযোগী কি না তা বিবেচনা করতে হবে।
  • তালিকা অনুসারে উপকরণ সংগ্রহের পাশাপাশি স্বল্পখরচে উপকরণ তৈরি করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের সকলে মিলে পরিকল্পনা মাফিক সময় নির্ধারণ করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে নিয়েও কম খরচে ও স্বল্প পরিশ্রমে উপকরণ তৈরি করতে হবে।

শিক্ষা উপকরণ সংরক্ষণ

শিক্ষা উপকরণ সংগ্রহ ও তৈরি করার পাশাপাশি শিক্ষককে অবশ্যই একটি ব্যাপার মাথায় রাখতে হবে তা হলো যথাযথভাবে উপকরণ সংরক্ষণ করা। আমাদের দেশে উপকরণ সংরক্ষণ করে সেই উপকরণ বারবার ব্যবহার করার বিষয়ে সচেতনতার ঘাটতি লক্ষ্য করা যায়। সঠিকভাবে শিক্ষা উপকরণ সংগঠিত না করলে এবং এগুলোর যথাযথ সংরক্ষণের অভাবে উপকরণ সংগ্রহ ও তৈরি করার পুরো প্রচেষ্টাই ব্যর্থ হবে। কাজেই শিক্ষা উপকরণ সংগ্রহ ও তৈরি হয়ে গেলে এসবের যথাযথ সংরক্ষণ করা জরুরী।

শিক্ষা উপকরণ সংরক্ষণের কিছু উপায় নিচে তুলে ধরা হলো:

  • সর্বপ্রথমে একটি উপকরণ কর্ণার নির্ধারণ করতে হবে।
  • স্টক রেজিস্টার চালু করতে হবে এবং সব ঠিকঠাক আছে কিনা নিয়মিত যাচাই করতে হবে।
  • কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন, যথাযথ আলোর ব্যবস্থা এবং অবশ্যই জীবাণুমুক্ত ও কীট পতঙ্গমুক্ত হতে হবে।
  • প্রত্যেক শ্রেণি ও বিষয়ের জন্য আলাদা আলাদা আলমারী কিংবা র‌্যাক ট্যাগ লাগিয়ে রাখতে হবে যাতে প্রয়োজনের সময় দ্রুত খুঁজে পাওয়া যায়।
  • প্রতিটি শিক্ষা উপকরণের নাম, সংগ্রহের তারিখ, স্থান, সংগ্রহকারীর নাম ইত্যাদির একটি সংক্ষিপ্ত বিবরণযুক্ত লেবেল লাগিয়ে রাখলে ভালো হয়।
  • দামী ও দুর্লভ উপকরণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
  • ব্যবহারের পর অবশ্যই নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে।
  • পঁচনশীল উপকরণ সংরক্ষণের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি, ফরমালিন ইত্যাদি মিশিয়ে রাখতে হবে।
  • বৈজ্ঞানিক যন্ত্রপাতি শ্রেণীকক্ষে ব্যবহার করার পূর্বেই তা পরীক্ষা করতে হবে এবং অতি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।
  • উপকরণ সংরক্ষণের জন্য নির্ধারিত কক্ষের দায়িত্ব সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে প্রদান করলে ভালো হয়।
  • যেসব উপকরণ শ্রেণীকক্ষে ঘন ঘন ব্যবহারের প্রয়োজন হয় সেসব উপকরণ একটি নির্দিষ্ট স্থানে এবং যেসব উপকরণ ঘন ঘন ব্যবহার হয় না সেসব উপকরণ পৃথক স্থানে রাখার ব্যবস্থা করতে হবে।

শিক্ষা উপকরণ ও এর সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রেস করুন।

10Aug2021

Summative evaluation

সামষ্টিক মূল্যায়ন কী?

সামষ্টিক মূল্যায়ন টার্মটি চূড়ান্ত বা প্রান্তিক মূল্যায়ন নামেও পরিচিত। একটি নির্দিষ্ট কোর্স শেষে শিক্ষার্থীর শিখন অর্জন চূড়ান্তভাবে যাচাই করার উদ্দেশ্যে যে মূল্যায়ন করা হয়, তাকেই সামষ্টিক মূল্যায়ন বলা হয়। এ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অর্জনের তুলনামূলক পরিস্থিতি সম্পর্কে জানা যায়৷ চূড়ান্ত বা সামষ্টিক মূল্যায়ন একটি নিদিষ্ট সময়ের শেষেও নেওয়া যায়৷ কোন শিক্ষা পরিকল্পনা বা শিক্ষা কার্যক্রমের শেষে এসে যে মূল্যায়ন করা হয় তাকে সামষ্টিক মূল্যায়ন বলে।

সামষ্টিক মূল্যায়নের সংজ্ঞা

আর. এন প্যাটেলের এর মতে- “কোন কর্মকান্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ও সর্বশেষ মূল্যায়ন বা সিদ্ধান্ত কে সামষ্টিক মূল্যায়ন বলে”।

এর প্রাথমিক উদ্দেশ্যসমূহ- গ্রেড নির্ণয়, শিক্ষণ দক্ষতার বিচার, শিক্ষাক্রমের পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষার্থীর পারদর্শিতা সামগ্রিকভাবে মূল্যায়ন, শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা যাচাই ইত্যাদি ।

সামষ্টিক বা চূড়ান্ত মূল্যায়নের বৈশিষ্ট্য

  • সামষ্টিক মূল্যায়ন আনুষ্ঠানিকভাবে করা হয়।
  • শিক্ষার্থীর শিখন অগ্রগতি সম্পর্কে সার সংক্ষেপ পাওয়া যায়।
  • একটি নির্দিষ্ট সময় যেমন : বছর, ৩ মাস, ৬ মাস ইত্যাদি শেষে এ মূল্যায়ন করা হয়৷
  • এ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নম্বর/মাকর্স প্রদান করে শিক্ষার্থীদের শিখনের তুলনামূলক চিত্র পাওয়া যায়৷
  • এ মূল্যায়নে শিক্ষার্থীদের শ্রেণিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার উল্লে­খ থাকে৷ কখনও গ্রেড দেওয়া হয়৷
  • এ মূল্যায়নে শিক্ষার্থীদের পাশ ও ফেল নির্ধারণ করা হয়৷ যারা পাশ করে তাদের কোন কোন ক্ষেত্রে সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়৷
  • এ মূল্যায়নের অন্যতম বৈশিষ্ট্য হল শিক্ষার্থীর কৃতিত্ব বা পারদর্শিতা মূল্যায়ন৷
  • চূড়ান্ত মূল্যায়ন অভীক্ষা প্রয়োগ করে বা প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন করা হয়।
  • এটি শিক্ষার্থী কর্তৃক নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা অর্জনের চূড়ান্ত অবস্থার মূল্যায়ন।

  সামষ্টিক বা চূড়ান্ত মূল্যায়নের সীমাবদ্ধতা

এ মূল্যায়ন অনেকক্ষেত্রে পাশনির্ভর পরীক্ষা হিসেবে বিবেচিত হয়৷ ধারাবাহিক মূল্যায়ন ব্যতীত এ পদ্ধতি এককভাবে শিক্ষার্থীর যোগ্যতা অর্জন সফল না হওয়ার সম্ভাবনা থাকে৷দুর্বল শিক্ষার্থীদের নিরাময়মূলক ব্যবস্থা নিয়ে শিখন ঘাটতি দূরীকরণের সুযোগ থাকে না৷এ মুল্যায়নে শিক্ষার্থীর আচরণের যে দিকগুলো আসা উচিত তা হল জ্ঞান, দক্ষতা ও অনুভূতি৷ প্রচলিত চূড়ান্ত মূল্যায়নে সাধারণত জ্ঞান অর্জনমূলক আচরণ যাচাই করা হয়৷

সামষ্টিক বা চূড়ান্ত মূল্যায়নে ব্যবহৃত উপকরণ

১. লিখিত পরীক্ষা : যেমন-  রচনামূলক ও নৈর্ব্যক্তিক অভীক্ষা।

২. মৌখিক পরীক্ষা : যেমন- ভর্তি পরীক্ষা বা এ ধরণের কোন পরীক্ষা ও পাবলিক পরীক্ষা।

৩. ব্যবহারিক পরীক্ষা

৪. এছাড়াও অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার বা কিউমুলেটিভ রেকর্ড সামষ্টিক মূল্যায়নে ব্যবহৃত হতে পারে।

বাংলাদেশে প্রচলিত সামষ্টিক মূল্যায়ন

সাময়িক মূল্যায়ন:

প্রথম সাময়িক ও দ্বিতীয় সাময়িক কখন সম্পন্ন হয়?

৩-৪ মাস পরে প্রথম সাময়িক মূল্যায়ন হয়, ৬-৭ মাস পরে দ্বিতীয় সাময়িক মূল্যায়ন হয়৷

বার্ষিক মূল্যায়ন:

বছরের শেষে সমগ্র বইয়ের ওপর অনুষ্ঠিত হয৷

মূল্যায়নের স্থান: নিজ বিদ্যালয়

পরিচালনার দায়িত্ব:

বিদ্যালয় পর্যায়ে পরিচালনার দায়িত্ব প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণের এবং উপজেলা পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করে আসছে, স্ব-স্ব বিদ্যালয়ের বিষয় শিক্ষকগণ সামষ্টিক মূল্যায়নের জন্য প্রশ্নপত্র প্রণয়ন করে থাকেন৷

উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রণীত অভিন্ন প্রশ্ন ব্যবহার করে এ মুল্যায়ন করা হয়৷

ফলাফল:

বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক উত্তরপত্র মূল্যায়ন এবং প্রধান শিক্ষক উত্তরপত্র যাচাই করা হয়৷

ফলাফল প্রস্তুত করে শিক্ষক ও প্রধান শিক্ষক কর্তৃক অংশীজনের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়৷ ফলাফলে কৃতকার্য ও অকৃতকার্য এবং শ্রেণিতে মেধা তালিকায় স্থান ঘোষণা করা হয়৷

প্রাথমিক স্তরের সমাপনী পরীক্ষা কী?   

পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা সমাপ্তির পরে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষায় যোগ্যতা অর্জন যাচাইয়ের উদ্দেশ্যে যে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তা হল সমাপনী পরীক্ষা৷

কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?

পঞ্চম শ্রেণির শেষে নভেম্বর/ডিসেম্বর মাসে এ পরীক্ষা উপজেলা পর্যায়ে কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়৷

ধারাবাহিক বা গাঠনিক মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রেস করুন।

মূল্যায়ন ও এর প্রকারভেদ সম্পর্কে জানতে এই লিংকে প্রেস করুন।

6Jul2021

Morality and Etiquette

মানব সমাজে নৈতিকতা ও শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। এগুলোর সহিত একজন ব্যক্তির সামাজিক মর্যাদা জড়িত থাকে অপরদিকে শিষ্টাচার না থাকলে সামাজিক অবস্থান ক্ষুন্ন হয়। আর চাকুরি ক্ষেত্রে নৈতিকতা ও শিষ্টাচার মেনে চলতে হয় অন্যথায় চাকুরিগত জটিলতায় পড়তে হয়। নিম্নে ভদ্রতা, নৈতিকতা ও শিষ্টাচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

[…]
6Jul2021

The Prescribed Leave Rules, 1959

বাংলাদেশ সরকারি কর্মচারিদের জন্য ছুটি বিধিমালা সম্পর্কে জানা অত্যন্ত প্র্রয়োজনীয় কেননা এই বিধি সম্পর্কে সম্যক ধারণা না থাকলে ছুটির সুযোগ-সুবিধা নেওয়ার সময় অনেক ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে হয়।

[…]
30May2021

Competency based curriculum at primary level in Bangladesh

প্রাথমিক শিক্ষা স্তরের যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম

বাংলাদেশে প্রাথমিক শিক্ষা স্তরের যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়নের কাজ শুরু হয় ১৯৮৬ সালে এবং এই যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম দেশব্যাপী প্রবর্তনের কাজ আরম্ভ করা হয় ১৯৯২ সালে প্রথম শ্রেণীতে এবং পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণীতে সম্পন্ন হয় ১৯৯৬ সালে।

[…]
29Mar2020

ধারণা (Concept)

ধারণা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Concept’ যার সাধারণ অর্থ হলো ‘কল্পিত বিষয়’ বা ‘কোন কিছুর সাধারণ অর্থ ভেবে নেওয়া।’  কোন বস্তু, ব্যক্তি বা ঘটনার সাথে পরিচিতির ফলে আমরা ঐ বস্তু, ব্যক্তি বা ঘটনায় একটা সাধারণ অর্থ  যুক্ত করি। কোন কিছুর এই সাধারণ অর্থ যোগ করাকে বলা হয় ধারণা। যেমন- কলম, কম্পিউটার, পাখি, মানুষ ইত্যাদি সম্পর্কে  সাধারণ অর্থযুক্ত অভিজ্ঞতাকেই আমরা বলি কলম সম্পর্কে  ধারণা, কম্পিউটার সম্পর্কে  ধারণা, পাখি সম্পর্কে ধারণা ইত্যাদি। এ রকমের সাধারণ অভিজ্ঞতা দ্বারা আমরা বিশেষ কোন একটি বস্তু বা ব্যক্তিকে বুঝাই না। পাখি বলতে আমরা বিশেষ কোন পাখিকে বুঝাই না, সমগ্র পাখি জাতিকেই বুঝাই।

একটি শিশু জন্মলাভের সাথে সাথেই কিন্তু ধারণার বিকাশ ঘটে না। বরং বয়স বাড়ার সাথে সাথে ধারণা বিকশিত হয়। শিশুদরে মধ্যে পৃথকীকরণ ও সাধারণীকরণের মাধ্যমে ধারণা বিকাশ হয়। পৃথকীকরণ হচ্ছে একটি বস্তু, ব্যক্তি বা ঘটনাকে অন্য সব বস্তু, ব্যক্তি বা ঘটনা হতে আলাদা করার ক্ষমতা। অন্যদিকে সাধারণীকরণ বলতে একই জাতীয় বিভিন্ন বস্তু‘ বা ঘটনাকে একটি শ্রেণীতে একত্রিত করার ক্ষমতাকে বুঝায়।

শিশুর চিন্তন ও সমস্যা সমাধান ক্ষমতার বিকাশ

শিশুর চিন্তন ও সমস্যা সমাধানমূলক ক্ষমতার বিকাশ তার ধারণার বিকাশ ও ভাষার বিকাশের উপর নির্ভরশীল। চিন্তন নির্ভর করে বিমূর্ত সংকেত নিয়ে আলোচনা করার উপর। শিশুদের যুক্তির ক্ষমতা থাকেনা বলে তারা চিন্তা করতে পারেনা। কোন কোন মনোবিজ্ঞানী মনে করেন যে, ৭ বছর বয়সের আগে চিন্তাশক্তি বিকশিত হয়না। আবার অনেকে মনে করেন ৭ বছরের আগেই শিশুর চিন্তা শক্তি বিকশিত হয়। তবে সাধারণভাবে মনোবিজ্ঞানীগণ একমত পোষণ করেন যে, এগার বছর বয়সের পর উন্নত চিন্তন প্রক্রিয়ার বিকাশ হয়। চিন্তনের বিকাশ সরলতম পর্যায় থেকে ধীরে ধীরে জটিল পর্যায়ে উপনীত হয়। শিশুর প্রাথমিক চিন্তা মূর্ত বস্তুকে কেন্দ্র করে হয়। বয়স বৃদ্ধির সাথে তা বিমূর্ত ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে।

চিন্তনের বিকাশে তিনটি স্তর রয়েছে প্রথমতঃ চিন্তন মূর্ত বিচ্ছিন্ন এক বস্তুকে কেন্দ্র করে গড়ে উঠে। দ্বিতীয় পর্যায়ে শিশুর ধারণার বিকাশের ফলে চিন্তন মূর্ত সাধারণ বস্তুকে কেন্দ্র করে হতে থাকে এবং সর্বশেষ পর্যায়ে চিন্তন বিমূর্ত ধারণাকে কেন্দ্র করে হতে থাকে। সমস্যা সমাধানের ক্ষমতা শিশুর মধ্যে ধীরে ধীরে বিকশিত হয় এবং শিশুর চিন্তনের বিকাশ ও অভিজ্ঞতার উপর তা অনেকাংশে নির্ভর করে। প্রথম পর্যায়ে শিশুরা প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক সমস্যার সমাধান করতে শেখে। সমস্যা সমাধানের ক্ষেত্রে অন্তর্দৃষ্টির প্রয়োগ শিশুদের মধ্যে অনেক পরে দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে সমস্যা সমাধান বিশেষ ভাবে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শুরু হয়। তবে ১২/১৩ বছর বয়স থেকে তারা অন্তর্দৃষ্টির প্রয়োগের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করতে পারে।

29Mar2020

Learning deficits and remedial measures

শিখন ঘাটতি

শিক্ষা কার্যক্রমের লক্ষ্যে হল শিক্ষার্থীর সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা অর্জনে তাকে সহায়তা করা এবং শ্রেণী পাঠ আয়োজনের মাধ্যমেই এর সিংহভাগ অর্জন নিশ্চিত করা। শ্রেণী পাঠদান শিখন ঘাটতি সনাক্ত করার সর্বোত্তম ক্ষেত্র। প্রচলিত শিখন শেখানো কার্যাবলিতে কেবল শ্রেণী শিখনে পাঠদানের ওপরই গুরুত্ব প্রদান করা হয়। যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমে পুরোপুরি শিখন নিশ্চিত করতে হলে ক্লাস রুমের বাইরেও পর্যবেক্ষণের সুযোগ দিতে হয়। এভাবে বিদ্যালয়ে বহিরাঙ্গনের কার্যক্রমে অংশগ্রহন করিয়ে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে তাদের মধ্যে কারা পুরোপুরি শিখন অর্জন করেছে কারা অর্জন করতে পারেনি তা সনাক্ত করার জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নানা কৌশল অবলম্বন করে থাকেন।

নিচে শিখন ঘাটতি সনাক্তকরণের প্রধান কৌশলগুলো উপস্থাপন করা হল:

[…]
20Mar2020

Learning Continuum and Essential Learning Continuum

শিখনক্রম ও আবশ্যকীয় শিখনক্রম বলতে কী বুঝায়?

সর্বজনীন প্রাথমিক শিক্ষার আওতায় বিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিশুর সামর্থ্য ও চাহিদার প্রতি সচেতন দৃষ্টি রেখে আবশ্যকীয় যোগ্যতাগুলো ১২ টি বিষয়ের শিখনক্রমে অন্তর্ভুক্ত হয়েছে৷ প্রাথমিক বিদ্যালয়ের সকল শিশুই বিষয়ভিত্তিক শিখনক্রমে উপস্থাপিত এ যোগ্যতাগুলো পুরোপুরিভবে অবশ্যই অর্জন করতে হবে৷ এ জন্য এ শিখনক্রমকে আবশ্যকীয় শিখনক্রম বলা হয়েছে৷ জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, আংশিক থেকে সম্পূর্ণ নীতির উপর ভিত্তি করে আবশ্যকীয় শিখনক্রম প্রণীত হয়েছে৷ নিম্নে শিখনক্রম ও আবশ্যকীয় শিখনক্রম সম্পর্কে বর্ণনা করা হলো :

[…]

Ad

error: Content is protected !!