ডিফল্ট Archives - Page 15 of 16 - Proshikkhon

Category "ডিফল্ট"

11Jan2019

The national anthem Amar Sonar Bangla

‘আমার সোনার বাংলা’ গানটির মুলভাব

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটিতে এদেশের মানুষের অন্তরের কথা স্থান পেয়েছে৷ আর এই গানের সুরে মিশে আছে বাংলাদেশের এক বাউল গানের সুর৷ ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে’ গানটি গেয়ে চিঠি বিলি করত শিলাইদহ এলাকার ডাকঘরে গগন হরকরা৷ এ গানের সুরে মোহিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ঐ সুরের আদর্শে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ দেশ্রমের এই গানটি বাঁধলেন৷ বাংলাদেশের প্রকৃতির বর্ণনা বাউল সুরের আকুল টানে দেশের জন্য ভালবাসার আবেগে ভরে উঠেছে৷

জাতীয় সংগীত আমার সোনার বাংলা’ গানটি শেখানোর কৌশল :

  • প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
  • এই গানে ফাগুনে উচ্চারণে ‘ফ’ বলে দুটি ঠোঁট মিলাতে হবে৷ বাঁশি, আঁচল শব্দগুলো বলতে চন্দ্রবিন্দু স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে৷ বিছায়েছ বলতে ‘ছ’এর ঠিক উচ্চারণ করার দিকে খেয়াল রাখতে হবে৷
  • গানটির তাল দাদরা৷ লয় ঢিমা৷
  • দাদরা তাল :  ৩  +  ৩  =  ৬ মাত্রা

দাদরা তাল :  ৩  +  ৩  =  ৬ মাত্রা, মাত্রা বিভাগ ৩৷ ৩৷

+      
ধাধিনানাতিনা

আমার সোনার বাংলা গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।

ভিডিও লিংক: ‘আমার সোনার বাংলা’ ভিডিও লিরিক্সসহ

10Jan2019

The importance of music in child development

শিশুর মানসিক, শারীরিক ও নান্দনিক বিকাশে সংগীতের গুরুত্ব, সংগীতের মাধ্যমে শিশুরা কীভাবে শেখে

সংগীত মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত৷ শৈশব থেকে মানুষের বিকাশে সংগীতের ভূমিকা অপরিসীম৷ সংগীত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক, কল্পনাশক্তিমূলক এবং প্রকাশমূলক গুণাবলীর বিকাশ ঘটে৷ সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সার্বিক মানসিক গুণাবলীর বিকাশে সংগীতের ইতিবাচক অবদানের কথা সব দেশেই স্বীকৃত৷ সংগীত শিক্ষা বুদ্ধিবৃত্তির বিকাশেও সহায়ক৷ মানসিক সুস্থতা শরীরকে সুস্থ রাখার জন্য অত্যাবশ্যক৷ তাই সুস্থ শরীর গঠনে সংগীতের ভূমিকাকে খাটো করে দেখার অবকাশ নাই৷ সর্বোপরি সংগীত শিক্ষা মানুষকে সৃজনশীল করে তোলে৷ এই সৃজনশীর মনোভাব জীবনের যে কোন সমস্যা সমাধানে ইতিবাচক প্রভাব রাখে৷ শৈল্পিক চেতনা বৃদ্ধি করে এবং জীবনকে সুন্দর করে তোলার আগ্রহ বৃদ্ধি করে৷

উন্নত সকল দেশেই সংগীত প্রাথমিক শ্রেণীর পাঠ্যক্রমের অংশ হিসেবে স্থান পেয়েছে৷ কারণ সংগীতের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠ্যবিষয় আকর্ষনীয় এবং সহজবোধ্য করে তোলা যায়৷

  • শিশুর মানসিক, শারীরিক ও নান্দনিক এ তিন ধরণের বিকাশে সংগীতের অবদান রয়েছে৷ যেমন-

– সংগীত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক, কল্পনাশক্তিমূলক এবং প্রকাশমূলক গুণাবলীর বিকাশ ঘটে৷ সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সার্বিক মানসিক গুণাবলীর বিকাশে সংগীতের ইতিবাচক অবদান রয়েছে৷ সংগীত শিক্ষা বুদ্ধিবৃত্তির বিকাশেও সহায়ক৷

– মানসিক সুস্থতা শরীরকে সুস্থ রাখার জন্য অত্যাবশ্যক৷ তাই সুস্থ শরীর গঠনে সংগীতের ভূমিকা অপরিসীম৷

– সংগীত শিক্ষা মানুষকে সৃজনশীল করে তোলে৷ এই সৃজনশীল মনোভাব জীবনের যে কোন সমস্যা সমাধানে ইতিবাচক প্রভাব রাখে৷ শৈল্পিক চেতনা বৃদ্ধি করে এবং জীবনকে সুন্দর করে তোলার আগ্রহ বৃদ্ধি করে৷

  • সংগীতের দুটি মূল বিষয় সুর ও ছন্দ৷ সুর ও ছন্দের ব্যবহারের মাধ্যম শিক্ষার্থীদের কাছে পাঠ্যবিষয় আকর্ষনীয় এবং সহজবোধ্য করে তোলা যায়৷ যেমন সুর করে তালে তালে নামতা পড়া৷ গানের সুরে শিশুকে অক্ষর শেখানো৷                                                        
8Jan2019

Song Priyo Ful Shapla Ful

প্রিয় ফুল শাপলা ফুল’ গানটির মুলভাব

ছড়াগান ছোট ছোট ছেলেমেয়েদের অতি সহজেই আকর্ষণ করে৷ সহজ সরল কথা ও সুরে রচিত, তাই শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি ছড়া গান শিখতে ও আয়ত্ব করতে পারে৷ এই ছড়াগানটিতে আমাদের মাতৃভাষা, জাতীয় পতাকা, জাতীয় ফল, ফুল, মাছ ও পশুর কথা বলা হয়েছে৷ সে দিক থেকে এই গানটিকে একটি দেশাত্মবোধক গানও বলা চলে৷ শিক্ষার্থীরা এই গানটির মাধ্যমে আমাদের ভাষা জাতীয় পতাকা, জাতীয় ফল, ফুল, মাছ ও পশুর কথা জানতে পারবে৷

‘প্রিয় ফুল শাপলা ফুল’ গানটি শেখানোর কৌশল:

  • প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
  • এই গানে ফুল, ফল উচ্চারণে ‘ফ’ বলে দুটি ঠোঁট মিলাতে হবে৷ উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট ছুঁলে উচ্চারণ ভুল হবে৷ কাঁঠাল, বাঁশি শব্দগুলো বলতে চন্দ্রবিন্দু স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে৷ ‘পদ্মা’ শব্দটিতে ম-ফলা থাকলে ‘ম’ উচ্চারিত হবে না৷ ‘রেশ’, ‘লেশ’, ‘শেষ’ ইত্যাদি শব্দ ‘এ’ কার উচ্চারণে ‘এ্যা’ হবে না।
  • গানটির তাল কাহারবা৷ যেমন-

কাহার্‌বা তাল :  ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩

+        
ধাগেতেটে নাগেধিনা

প্রিয় ফুল শাপলা ফুল গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।

ভিডিও লিংক: ‘প্রিয় ফুল শাপলা ফুল’ ভিডিও লিরিক্সসহ

7Jan2019

World Song We Shall Overcome

আমরা করব জয় গানটির মুলভাব

শিশুমন কোমল এবং সুরের প্রতি সংবেদনশীল৷ সুর শিশুমনকে যেমন আকর্ষন করে, তেমনি তাকে প্রভাবিত করে৷ বিশ্বের শিশুদের মাঝে একটি ইংরেজি ভাষার গান প্রচলিত৷ সেই গানটির বাংলা হলো- আমরা করব জয়৷ মূলত আফ্রিকান ক্রীতদাসদের মুখের প্রচলিত একটি গানকে শিল্পী পিট সিগার নতুন করে কম্পোজ করেন৷ এই গানটি সব শিশুদের একাত্ম হতে উদ্ধুদ্ধ করে-তা শুধু নিজের দেশেই নয়- সমগ্র পৃথিবীর শিশুদের সাথে৷

এই গানটি শিশুদের সুনাগরিক ও সংস্কৃতিমনস্ক বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে৷ পৃথিবীর সব শিশুরাই এক – এই মানসিকতা সৃষ্টির মাধ্যমে বিশ্বায়নের এই যুগে সমগ্র পৃথিবীটাকেই তারা বিশ্বপল্লী মনে করবে এবং তারা একত্রে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করার চেষ্টা করবে৷ এই গান তাদের মনকে সচেতন করে তুলবে এবং তারা আর একা নয়, তাই তারা আর কোন কিছুকেই ভয় পায় না৷ তাদের দৃপ্ত মনোবল তারা সবকিছুকে জয় করবেই৷  “We shall overcome” মূল বিশ্ব সংগীতের বাংলা অনুবাদ এই গানটি৷ মূল গানের সুরে বিশ্ব সংগীত আমরা করব জয়গানটি গীত হয়৷

আমরা করব জয় গানটি শেখানোর কৌশল:

  • এটি বিশ্বসঙ্গীত হিসেবে পরিচিত৷ পৃথিবীর বিভিন্ন ভাষায় গানটি গাওয়া হয়৷ এই গানের মূল চেতনা গোটা পৃথিবী যে একটি পরিবারের অংশ তাই এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে
  • জ, র-এর উচ্চারণের ক্ষেত্রে যত্নবান হতে হবে৷
  • কাহারবা তাল : ৪ + ৪ = ৮ মাত্রা

কাহার্‌বা তাল :  ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩

+        
ধাগেতেটে নাগেধিনা

প্রিয় ফুল শাপলা ফুল’ গানটির মুলভাব শিখন শেখানো কৌশল সম্পর্কে জানতে এই লিংকে প্রেস করুন।

আমরা করব জয় গানটির খুব চমৎকার ভিডিও লিংক দেওয়া হলো যার মাধ্যমে আপনার গানটি খুব সুন্দরভাবে অনুশীলন করতে পারবেন।

6Jan2019

Music Teaching Methods and Techniques

সংগীত শিক্ষাদান পদ্ধতি ও কৌশল

সংগীত একটি সুকুমার শিল্পচর্চার বিষয়৷ কিন্তু এটি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত৷ সংগীতকে নির্দিষ্ট নিয়মের ভিতর দিয়ে চলতে হয় ৷ এই নিয়মগুলো সংগীতশাস্ত্রে বিধিবদ্ধ৷ এ কারণে উত্তমরূপে সংগীত শিক্ষা দিতে হলে সংগীত শিক্ষাদানের সঠিক পদ্ধতি ও কৌশল জানা দরকার৷ সংগীত শিক্ষা সংস্কৃতির আবশ্যকীয় উপাদান৷ নানা উপাদান এবং অলংকারে সংগীত সমৃদ্ধ৷ এর মধ্যে স্বর, শ্রুতি, তাল, লয়, ভাব, রস থেকে শুরু করে আরও অনেক বিষয় রয়েছে৷ সংগীতের এ সকল বিষয় মাধুর্যের সাথে সবার কাছে তুলে ধরার জন্য একদিকে সংগীত সাধকরা অক্লান্ত পরিশ্যম করছেন, সেইসাথে বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা-নিরীক্ষার পর রচনা করছেন সংগীতের ইতিহাস এবং সংগীতের ব্যাকরণ৷ সঠিকভাবে এই শিক্ষার প্রয়োগ মানবজীবনকে পরিশীলিত করে৷

গানসমূহের তাল        

  • সংগীতের মোট ১২টি স্বরের মধ্যে ৭টি শুদ্ধ স্বর ও ৫টি বিকৃত স্বর৷ সা ও পা ছাড়া বাকি ৫টি স্বর বিকৃত৷ ৭টি শুদ্ধ স্বরের সংক্ষিপ্ত নাম সা, রে, গা, মা, পা, ধা, নি৷ সা থেকে নি পর্যন্ত এই ৭টি শুদ্ধ স্বরকে এক কথায় সপ্তক বলে৷ সপ্তক ৩ প্রকার৷ যেমন- উদারা, মুদারা ও তারা৷

৫টি বিকৃত স্বর হলো- রে=ঋ, গা=জ্ঞা, মা=ক্ষা, ধা=দা, নি= ণা৷ ৫টি বিকৃত স্বরের মধ্যে ৪টি স্বরকে (ঋ, জ্ঞা, দা, ণা) কোমল স্বর বলা হয় এবং বাকি ১টি স্বর “মা” কে (ঋা) কড়ি বা তীব্র মধ্যম বলা হয়৷

  • আরোহণ ও অবরোহণঃ

স্বরের ক্রমান্বয়ে উর্দ্ধ গতির নাম ‘আরোহণ’৷ মেন- সা রে গা মা পা ধা নি র্সা৷ নিম্নগতির নাম ‘অবরোহন’৷ যেমন- র্সা নি ধা পা মা গা রে সা

আরোহন- সা রে গা মা পা ধা নি র্সা৷

অবরোহন- র্সা নি ধা পা মা গা রে সা৷

  • সাধারণতঃ একটি গানের চারটি অংশ থাকে৷ যথা স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ৷
  • স্থায়ীঃ গানের প্রথম স্তবককেকে অস্থায়ী বা স্থায়ী বলা হয়৷ স্থিতি অর্থে অস্থায়ী অর্থের উদ্ভব হয়েছে৷ গান আলাপ, গত্ প্রভৃতির আরাম্ভ স্থায়ীতে৷ স্থায়ীর স্বর বিন্যাস মূলত মুদারা ও উদারা সপ্তকের মধ্যে হয়৷
  • অন্তরাঃ গানের দ্বিতীয় স্তবককে অন্তরা বলা হয়৷
  • সঞ্চায়ীঃ গানের তৃতীয় স্তবককে সঞ্চায়ী বলা হয়৷ অন্তরা ও আভোগের মধ্যে সঞ্চারণ করে বলে গানের এই অংশের নাম সঞ্চারী দেওয়া হয়েছে৷
  • আভোগঃ সঞ্চারীর পর অন্তরার মত সুরে যে স্তবক গাওয়া হয় সেটিই আভোগ৷ সাধারণত এটি গানের চতুর্থ স্তবক৷
  • জোড়া সাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিদেশী ও দেশি বিভিন্ন স্বরলিপি পর্যালোচনা করে আর এক ধরণের স্বরলিপি আবিষ্কার করেন৷ এই স্বরলিপি পদ্ধতির নামকরণ করেন আকার মাত্রিক স্বরলিপি পদ্বতি নামে৷ বাংলা সংগীতে এই পদ্ধতিটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে৷

আকার মাত্রিক স্বরলিপি– এই পদ্ধতিতে শুদ্ধ স্বরগুলোকে স,র,গ,ম,প,ধ,ন এবং বিকৃত স্বরগুলোকে ঋ, জ্ঞ, দ, ণ এবং হ্ম লেখা হয়৷ একটি স্বর একমাত্রা বিশিষ্ট হলে স্বরের ডান পাশে আকার চিহ্ন দিতে হয়৷ যেমন সা৷ এক মাত্রায় একাধিক স্বর থাকলে স্বরগুলোকে একত্রে লিখে শেষের ম্বরে আকার যোগ করতে হয়৷ যেমন, সরগা৷ অর্ধ মাত্রার চিহ্ন ‘ঃ’৷ স্পর্শ স্বর বোঝাতে ছোট করে মূল স্বরের ওপরে লেখা হয়৷ কোন স্বরের পুনরাবৃত্তি বোঝাতে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়৷ কিন্তু পুনরাবৃত্তির সময় দ্বিতীয় বন্ধনীর ভেতর কোন অংশ বাদ দিতে হলে তা প্রথম বন্ধনীর ভেতর লেখা হয়৷ যেমন, {সা রা (গা মা) রা পা}৷ একটি স্বর একাধিক মাত্রা দীর্ঘ হলে এবং মাত্রা সংখ্যায় যদি গানের অক্ষর না থাকে তাহলে প্রথম অক্ষর লিখে স্বরটি যত মাত্রা দীর্ঘ হবে স্বরের ডানদিকে ততগুলো আকার চিহ্ন এবং গানের অক্ষরের ডানদিকে ততগুলো শূণ্য বসবে৷ তালের বিভাগ দাঁড়ি দিয়ে বোঝানো হয়৷ গানে প্রত্যেক লাইন আরম্ভ ও শেষে দু’টি কে দাঁড়ি দেওয়া হয়৷  

দাদরা তাল :  ৩  +  ৩  =  ৬ মাত্রা, মাত্রা বিভাগ ৩৷ ৩৷

+      
ধাধিনানাতিনা

কাহার্‌বা তাল :  ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷

+        
ধাগেতেটে নাগেধিনা

 এক তাল : ১২ মাত্রা ৷ মাত্রা বিভাগ  ৩ ৷ ৩ ৷ ৩ ৷

+            
ধিনধিনধা ধাগেথুননা কৎতেধাগে তেরকেটেধিনধা 
 ১০১১১২

তেওড়া তাল : ৭ মাত্রা ৷ মাত্রা বিভাগ  ৩ ৷ ২ ৷ ২ ৷

+      
ধাধিনাধিনাধিনা
  
5Jan2019

Song: Projapoti Projapoti

 কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি৷ হাম্‌দ-নাত, গজল, কীর্তন, শ্যামাসংগীত থেকে শুরু করে নানা মাত্রার নানা প্রকারের গান তিনি রচনা করেছেন৷ বাংলা গানের ভান্ডার তাঁর কথা ও সুরে সমৃদ্ধ৷ শিশুদের উপযোগী গান রচনায়ও তিনি অনবদ্য৷ “প্রজাপতি প্রজাপতি”, “মোমের পুতুল মোমীর দেশের মেয়ে”, “লাল টুকটুকে বউ যায় গো”, “শুকনো পাতার নুপুর পায়ে” এ রকম অনেক গান শিশুরা আনন্দের সাথে গায়৷ কবি শিশুমনের অনুভূতির কথা ব্যক্ত করেছেন এ গানটির মাধ্যমে৷ কবি মন একটি সাধারণ জিনিসকে আসাধারণরূপে দেখতে পারে৷ তাই প্রজাপতিকে নিয়ে এত চমৎকার একটি রচনা সম্ভব৷

প্রজাপতি নানা রকমের৷ কারো পাখার রং টুকটুকে লাল বা নীল, কারো গায়ে সোনালী, রূপালী পরাগ মাখা৷ প্রজাপতি বন্ধনহীনভাবে বনে বনে ফুলে ফুলে মধু খেয়ে উড়ে বেড়ায়৷ শিশুমন প্রজাপতির বন্ধু হয়ে উড়ে বেড়াতে চায়৷ পাঠশালাতে ভাল লাগে না৷ প্রজাপতির সাথে মুক্তভাবে ঘুরে বেড়াতে শিশু মন আগ্রহী৷ কবির শিশুমন চায় প্রজাপতি যেমন নেচে নেচে আনন্দ পায় তার মতো আনন্দ পেতে আর নানা রঙ্গের ছবি আকার জামা পরতে৷

প্রজাপতি প্রজাপতি গানটি শেখানোর কৌশল:

[…]
4Jan2019

Rhyme Song: Amra Sobai Raja

শিশুমনে সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভাব জাগ্রত করে এই গানটি৷ গণতান্ত্রিক মনোভাবের পরিচয় পাওয়া যায় এখানে৷ রাজ্য শাসনের ক্ষেত্রে রাজা যদি সবাইকে সম্মান দিয়ে চলেন সেটি ব্যর্থ হয় না৷ সেটি আবারও তার কাছে ফিরে আসে৷ জনতার প্রতিনিধি এবং জনতার সাথে অভিন্ন মত তৈরির রাষ্ট্রের জন্যে কল্যাণকর৷ জনগণকে সম্মান দিলে প্রকৃতপক্ষে রাজাই সম্মানিত হন৷ পরমত সহিষ্ণুতার চমৎকার নিদর্শন এই গানে পাওয়া যায়৷

আমরা সবাই রাজা গানটি শেখানোর কৌশল:

[…]
1Jan2019

Training House Rules

প্রশিক্ষণ কার্যক্রমকে ফলপ্রসূ করার ক্ষেত্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণারী উভয়ের কিছু নিয়ম অনুসরণ করতে হয়। একটি পোস্টার পেপারে নিয়মাবলীসমূহ টানিয়ে রাখা উচিত। প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলীগুলো নিম্নে উল্লেখ করা হলো:

[…]
1Jan2019

Materials used in training

প্রশিক্ষণ কার্যক্রম একটি সুবিশাল কর্মযজ্ঞ। সুতরাং প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের করানোর ক্ষেত্রে শিখন উপকরণ ও উপাদানের বিকল্প নেই। কার্যকর ও ফলপ্রসূ প্রশিক্ষণের জন্য সাধারণ দু’ধরণের উপকরণ ব্যবহার করা হয়। সাধারণত দু’ধরণের উপকরণ ব্যবহার করা হয়। যেমন-

[…]

Ad

error: Content is protected !!