Rhyme Song: Amra Sobai Raja
শিশুমনে সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভাব জাগ্রত করে এই গানটি৷ গণতান্ত্রিক মনোভাবের পরিচয় পাওয়া যায় এখানে৷ রাজ্য শাসনের ক্ষেত্রে রাজা যদি সবাইকে সম্মান দিয়ে চলেন সেটি ব্যর্থ হয় না৷ সেটি আবারও তার কাছে ফিরে আসে৷ জনতার প্রতিনিধি এবং জনতার সাথে অভিন্ন মত তৈরির রাষ্ট্রের জন্যে কল্যাণকর৷ জনগণকে সম্মান দিলে প্রকৃতপক্ষে রাজাই সম্মানিত হন৷ পরমত সহিষ্ণুতার চমৎকার নিদর্শন এই গানে পাওয়া যায়৷
আমরা সবাই রাজা গানটি শেখানোর কৌশল:
- প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ আগ্রহ সৃষ্টির জন্য গানটি প্রথমে নিজে আবৃত্তি করবেন এবং পরে শিক্ষার্থীদের দিয়েও আবৃত্তি করাবেন ৷
- এই গানটিতে “আমরা” উচ্চারণ কখনো “আমোরা” হবে না৷ “রাজত্বে, “দাসত্বে, “অসত্যে”, “আবর্তে” শব্দগুলোর মাঝের অক্ষরের উচ্চারণ ও-কার সহযোগে হবে৷ যেমন- “রাজত্বে” “দাসত্বে”, “অসোত্বে” এবং“ আবোর্তে”৷ তাঁর এবং তাঁরি, বাঁধা শব্দগুলো বলতে চন্দ্রবিন্দু স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে৷ “র” উচ্চারণ যেন “ড়” না হয় তা খেয়াল রাখতে হবে৷ এ গানে বেশ কয়েক জায়গায় “র” এর ব্যবহার রয়েছে ৷
- রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান এটি ৷
- গানটির তাল দাদরা৷ লয় মধ্য ৷
- দাদরা তাল : ৩ + ৩ = ৬ মাত্রা । যেমন-
দাদরা তাল : ৩ + ৩ = ৬ মাত্রা, মাত্রা বিভাগ ৩৷ ৩৷
| + | ০ | ||||||
| ধা | ধি | না | ৷ | না | তি | না | ৷ |
| ১ | ২ | ৩ | ৷ | ৪ | ৫ | ৬ | ৷ |
আমরা সবাই রাজা গানটির ভিডিও অনুশীলন করতে চাইলে নীচের লিংকে প্রেস করুন।
দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

