The importance of music in child development
শিশুর মানসিক, শারীরিক ও নান্দনিক বিকাশে সংগীতের গুরুত্ব, সংগীতের মাধ্যমে শিশুরা কীভাবে শেখে
সংগীত মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত৷ শৈশব থেকে মানুষের বিকাশে সংগীতের ভূমিকা অপরিসীম৷ সংগীত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক, কল্পনাশক্তিমূলক এবং প্রকাশমূলক গুণাবলীর বিকাশ ঘটে৷ সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সার্বিক মানসিক গুণাবলীর বিকাশে সংগীতের ইতিবাচক অবদানের কথা সব দেশেই স্বীকৃত৷ সংগীত শিক্ষা বুদ্ধিবৃত্তির বিকাশেও সহায়ক৷ মানসিক সুস্থতা শরীরকে সুস্থ রাখার জন্য অত্যাবশ্যক৷ তাই সুস্থ শরীর গঠনে সংগীতের ভূমিকাকে খাটো করে দেখার অবকাশ নাই৷ সর্বোপরি সংগীত শিক্ষা মানুষকে সৃজনশীল করে তোলে৷ এই সৃজনশীর মনোভাব জীবনের যে কোন সমস্যা সমাধানে ইতিবাচক প্রভাব রাখে৷ শৈল্পিক চেতনা বৃদ্ধি করে এবং জীবনকে সুন্দর করে তোলার আগ্রহ বৃদ্ধি করে৷
উন্নত সকল দেশেই সংগীত প্রাথমিক শ্রেণীর পাঠ্যক্রমের অংশ হিসেবে স্থান পেয়েছে৷ কারণ সংগীতের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠ্যবিষয় আকর্ষনীয় এবং সহজবোধ্য করে তোলা যায়৷
- শিশুর মানসিক, শারীরিক ও নান্দনিক এ তিন ধরণের বিকাশে সংগীতের অবদান রয়েছে৷ যেমন-
– সংগীত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক, কল্পনাশক্তিমূলক এবং প্রকাশমূলক গুণাবলীর বিকাশ ঘটে৷ সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সার্বিক মানসিক গুণাবলীর বিকাশে সংগীতের ইতিবাচক অবদান রয়েছে৷ সংগীত শিক্ষা বুদ্ধিবৃত্তির বিকাশেও সহায়ক৷
– মানসিক সুস্থতা শরীরকে সুস্থ রাখার জন্য অত্যাবশ্যক৷ তাই সুস্থ শরীর গঠনে সংগীতের ভূমিকা অপরিসীম৷
– সংগীত শিক্ষা মানুষকে সৃজনশীল করে তোলে৷ এই সৃজনশীল মনোভাব জীবনের যে কোন সমস্যা সমাধানে ইতিবাচক প্রভাব রাখে৷ শৈল্পিক চেতনা বৃদ্ধি করে এবং জীবনকে সুন্দর করে তোলার আগ্রহ বৃদ্ধি করে৷
- সংগীতের দুটি মূল বিষয় সুর ও ছন্দ৷ সুর ও ছন্দের ব্যবহারের মাধ্যম শিক্ষার্থীদের কাছে পাঠ্যবিষয় আকর্ষনীয় এবং সহজবোধ্য করে তোলা যায়৷ যেমন সুর করে তালে তালে নামতা পড়া৷ গানের সুরে শিশুকে অক্ষর শেখানো৷


