Salamanca Framework and its announcement
সালামাঙ্কা ফ্রেমওয়ার্ক কী?
১৯৯৪ সালে স্পেনের সালামাঙ্কায় বিশ্বের ৯২টি দেশ নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বিশ্ব সম্মেলনে সিদ্ধান্ত হয় যা Salamanca, Spain Frame of Action নামে পরিচিত। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘একীভূত শিক্ষা’ ধারণাটি এই সম্মেলনের মাধ্যমে উঠে আসে। সমাজের বিভিন্ন স্তরের শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় সালামাঙ্কা ফ্রেমওয়ার্ক বিশেষভাবে অবদান রাখছে। শিশুদের চাহিদার ভিন্নতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মৌলিক শিক্ষা পরিকল্পনা ইত্যাদি বিষয় এই সম্মেলনে গুরুত্ব পায়।
সালামাঙ্কা ফ্রেমওয়ার্ক ঘোষণা:
- প্রত্যেক শিশু অবশ্যই মৌলিক শিক্ষা পাবে;
- প্রত্যেক শিশুর চাহিদা ভিন্ন (ইউনিক);
- শিক্ষা পরিকল্পনা অবশ্যই বৈচিত্র্য থাকতে হবে; এবং
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ বিধান।

