Aims and objectives of education in India
ভারতের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য
কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯৬৮ সালে কেন্দ্রীয় মন্ত্রসভায় জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়। ১৭টি দফার মাধ্যমে শিক্ষার বিভিন্ন গুরু্ত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। ১৯৮৫ সালে কেন্দ্রিয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা হয়। এ ঘোষণায় শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বিধৃত করা হয় তা নিম্নরূপ:
- মেধা ও মননের সর্বক্ষেত্রে নবতর জ্ঞানের বিকাশ সাধন।
- উন্নয়ন ও অগ্রগতিতে বিরাজিত সমস্যাবলী সমাধানের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার বিকাশ সাধন।
- ভৌত ও সামাজিক পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীর উপলব্ধি বিকাশে সহায়তাকরণ।
- ব্যক্তির আর্থ সামাজিক স্বাচ্ছন্দ্য, যোগ্যতা ও সৃজনমীলতা বিকাশের লক্ষে ব্যক্তিত্বের দৈহিক, মানসিক ও নান্দনিক দিকসমূহের বিকাশ সাধন।
- গণতান্ত্রিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিস্ফুটন।
- ধর্ম নিরপেক্ষতা ও সামাজিক ন্যয়বিচারের নীতির প্রতি নিবেদিতকরণ।
- দেশের অগ্রগতির ধারা ও কর্মক্ষেত্রের সুযোগের সাথে সামঞ্জস্য বজায় রেখে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে যোগ্যতা অর্জনে সহায়তা প্রদান।
- শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে যাতে ধর্ম, বর্ণ, মতাদর্শ, অর্থনৈতকি অবস্থা নির্বিশেষে নারী পুরুষ প্রত্যেকেই নিজকে সর্বোচ্চ বিকামের সুযোগ পায়।
- সহনশীলতা ও অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুধাবনে শিক্ষার্থীদের সহায়তা দেয়া।
- শিক্ষার সাথে সমাজের যোগসূত্র স্থাপন।


