The difference between measurement and evaluation
পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য
শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাইয়ের জন্য মূল্যায়নের বিকল্প নেই। পরিমাপ ও মূল্যায়নের উদ্দেশ্যগত ভিন্নতা রয়েছে। নিম্নে পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য বর্ণনা করা হলো:
| পরিমাপ | মূল্যায়ন |
| ১. পরিমাপ হচ্ছে কোন বিশেষ বিষয়বস্তুর অর্জিত দক্ষতা ও ক্ষমতার পরিমাণ নির্ধারণ। | ১. মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিত্বের উন্নয়ন বা ক্রম পরিবর্তন এবং শিক্ষার মূল উদ্দেশ্য পরিমাপ। |
| ২. এটি বিশেষ বৈশিষ্ট্যের কেবল পরিমাণগত দিক বিবেচনা করে। | ২. এটি যে কোন বৈশিষ্ট্যের পরিমাণগত ও গুণগত দিক বিচার করে। |
| ৩. পরিমাণ সংকীর্ণ। শিক্ষার্থীর দুই একটি দিকের ওপর আলোকপাত করে। | ৩. মূল্যায়ন ব্যাপক। শিক্ষার্থীর রূচি, প্রবণতা, আগ্রহত দৃষ্টিভঙ্গি, পরিবশে এবং শিক্ষার্থীর ওপর পরিবেশের প্রভব আলোচনা করে। |
| ৪. পরিমাপ কেবল শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার পরিমাণ নির্দেশ করে। | ৪. মূল্যায়ন সে জ্ঞান বা দক্ষতার ব্যাখ্যা, বিশ্লেষণ ও পরিবর্তন ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করে। |
| ৫. পরিমাপ দ্বারা কোন বিষয়ের বিচক্ষণতা বা পারদর্শিতা নির্ণয় করা যায়। | ৫. মূল্যায়ন সে পারদর্শিতার তুলনামূলক ব্যাখ্যা করে। |
| ৬. পরিমাপের দ্বারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। | ৬. মূল্যায়ন উদ্দেশ্য সচেতন। সঠিক সিদ্ধান্ত গ্রহণে মূল্যায়ন প্রয়োজন হয়। |
| ৭. পরিমাপ শিক্ষার্থীর পাশ, ফেল, মেধা ইত্যাদি নির্ণয় করে। | ৭. মূল্যায়ন শিক্ষাদানের উদ্দেশ্যাবলির সফলতা, শিক্ষাক্রম ও পাঠ্যসূচির উপযোগিতা ও সীমাবদ্ধতা ইত্যাদি নির্ণয় করে। |


