অন্তঃক্ষরা গ্রন্থি
যে নিঃসারক কলা তথা গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্ত প্রবাহে নিক্ষিপ্ত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা Endocrine gland বলে। অন্তঃক্ষরা গ্রন্থিতে কোন নালী থাকে না বিধায় এদের অনালী বা নালীবিহীন (Ductless) গ্রন্থিও বলা হয়। মানবদেহে মোট ১৪টি অন্তঃক্ষরা গ্রন্থি আছে।
যেমন- থাইরয়েড গ্রন্থি (Thyroid gland), পিটুইটারি গ্রন্থি (Pituitary gland), আইলেটস অব ল্যাঙ্গারহান্স (Islets of Langerhans), অ্যাডরিনাল গ্রন্থি (Adrenal gland), হাইপোথ্যালামাস গ্রন্থি(Hypothalamus gland) ইত্যাদি।
অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য
- হরমোন বা প্রাণরস তৈরি করে।
- হরমোন পরিবহনের জন্য কোন নালী নেই।
- ব্যাপন পক্রিয়ার মাধ্যমে হরমোন রক্তের প্রবাহে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়।


