The importance of curriculum
শিক্ষাক্রমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা
শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্রমের গুরত্ব সর্বাধিক। কারণ শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষাক্রমের গতি প্রকৃতি অনুসারে। বস্তুত শিক্ষাক্রম হলো শিক্ষাব্যবস্থাকে উদ্দেশ্যমূখী, সময়োপযোগী, কার্যকরি ও গতিশীল করার একটি পূর্বপরিকল্পিত নীল-নকশা। বস্তুত: শিক্ষার প্রত্যেকটি স্তরে শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা বহুবিধ। নিম্নে শিক্ষাক্রমের গুরত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো:
- কোন কোন বিষয়গুলো বেশি কাজে লাগে তা অগ্রাধিকার ভিত্তিতে সনাক্তকরণ।
- সামাজিক ও শিক্ষার্থীর চাহিদা অনুসারে বিষয়বস্তুর বিন্যাসকরণ।
- শিক্ষার্থীদের গ্রহণ ক্ষমতা অনুসারে বিষয়বস্ত নির্বাচন।
- শিক্ষার্থীদের মেধা, বয়স, রূচি ও সামর্থ্য অনুসারে কাজের মাত্রা নিরূপণ।
- সহজ থেকে কঠিন বিষয়বস্তু বিন্যাসকরণ।
- শিক্ষার্থীর প্রকৃতি অনুসারে কর্মমূখী ও বৃত্তিমূলক বিষয়াদি অন্তর্ভূক্তকরণ।
- বিষয়বস্তুর ধারাবাহিকতা রক্ষা ও সমন্বয়করণ।
- শিক্ষাদান পদ্ধতি ও কৌশল নির্ধারণ।
- শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়ন দিক নির্দেশনা।

