অধ্যায়-০৩: প্রাথমিক চার নিয়ম
পাঠ-৩.৬: ঐকিক নিয়ম
১) ঐকিক নিয়ম কাকে বলে?
২) ঐকিক নিয়মে সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যাখ্যা করুন।
১) ঐকিক নিয়ম কাকে বলে?
কোন কিছুর একক পরিমানের মূল্য, ওজন বা অন্য বৈশিষ্ট্য নির্ণয় করার পর তার সাথে তুলনা করে কাঙ্খিত পরিমানের মূল্য, ওজন বা বৈশিষ্ট্য নির্ণয় করার নিয়মই হলো ঐকিক নিয়ম।
৫টি পেনসিলের মূল্য ২৫ টাকা হলে, ৮টি পেনসিলের মূল্য কত ?
সমাধানঃ
৫টি পেন্সিলের মূল্য ২৫ টাকা
১টি পেন্সিলের মূল্য ২৫/৫ টাকা
৮টি পেন্সিলের মূল্য ২৫/৫×৮ টাকা
= ৪০ টাকা
২) ঐকিক নিয়মে সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যাখ্যা করুন।
ঐকিক নিয়মে সমস্যার সমাধানে সাধারণত গুণ ও ভাগ প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। ঐকিক নিয়মে সমস্যা সমাধানের বিবেচ্য বিষয়াবলি :
১। কী শর্ত দেওয়া আছে?
২। কী নির্ণয় করতে হবে?
৩। দেওয়া শর্ত থেকে কীভাবে গাণিতিক বাক্য তৈরি হবে?
৪। প্রদত্ত পরিমাণ থেকে একক পরিমাণে গেলে পরিমাণ বাড়ে না কমে?
৫। একক পরিমাণ থেকে নির্দিষ্ট পরিমাণে গেলে পরিমাণ বাড়ে না কমে?
৬। পরিমাণ বাড়লে গুণ করতে হবে এবং কমলে ভাগ করতে হবে।
ঐকিক নিয়মে সমস্যা সমাধানে বাক্যে সাজানোর সময় লক্ষ রাখতে হবে যা বের করতে বলা হয় তা যেন বাক্যের ডানদিকে শেষ প্রান্তে থাকে। যেমন-
ক) ৮টি কলমের মূল্য ৪০ টাকা হলে, ১২টি কলমের মূল্য কত?
খ) ৮টি কলমের মূল্য ৪০ টাকা হলে, ৪৫ টাকায় কয়টি কলম পাওয়া যাবে?
বাড়ীর কাজ:
সমাধান করুন:
১) ৫টি কলমের মূল্য ৭৫ টাকা হলে ১২ টি কলমের মূল্য কত?
২) ১০টি পেনসিলের মূল্য ৭০টাকা হলে ১০৫ টাকায় কতটি পেনসিল পাওয়া যাবে ?
৩) যদি ১৫ জন শ্রমিক ৬ দিনে ২২৫০ টাকা উপার্জন করেন, তবে ৯ জন শ্রমিক কত দিনে ৩১৫০ টাকা উপার্জন করতে পারবেন?
৪) একটি কাজ করতে ৩০০ জন লোকের ২০ দিন লাগে ঐ কাজ ১৫ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে ?
৫) একটি সেনানিবাসে ২০০ জন ক্সসন্যের ৭৫ দিনের খাবার আছে। ১০ দিন পর সেখানে আরও ১০০ জন সৈন্য যোগ দিল। অবশিষ্ট খাদ্যে তাদের আর কত দিন চলবে?
