প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ যোগ - Proshikkhon

প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ যোগ

অধ্যায়-০৩: প্রাথমিক চার নিয়ম

সেশন-৩.১: যোগ

ক্লাসের আলোচ্য বিষয়:

১) যোগ কাকে বলে ?

২) যোগের বৈশিষ্ট্য লিখ ?

৩) যোগের প্রকারভেদ লিখ?

৪) যোগশিক্ষা দান পদ্ধতি বর্ননা করুন।

১) যোগ কাকে বলে ?

দুই বা তার বেশি সমান বা অসমান সংখাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।

যোজ্য + যোজক = যোগফল।

২) যোগের বৈশিষ্ট্য লিখ ?

১) যোগের বিনিময় বিধিঃ যোজ্য ও যোজকের স্থান পরিবর্তন করলেও যোগফলের কোন পরিবর্তন হয় না। যেমন, ৪ + ২ = ২ + ৪।

২) যোগের সংযোগ বিধিঃ যোজ্য ও যোজকের ভিন্ন দলভুক্তকরণের ফলে যোগফল পরিবর্তন হয় না।

যেমন, (২ + ৩) + ৪ = ২ + (৩ + ৪)।

৩) যোগের অস্তিত্বশীল বিধিঃ  ০ এবং যেকোন সংখ্যার যোগফল ঐ সংখ্যা হবে। যেমন, ০ + ৪ = ৪।

৪) ২টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই ১টি পূর্ণ সংখ্যা হবে।

৫) যোগফল কখনও যোজ্য এবং যোজকের চেয়ে ছোট হতে পারে না।

৬) যোগফল যোজ্য অথবা যোজকের সমান হতে পারে।

৩) যোগের প্রকারভেদ লিখ?

  যোগের অর্থ ২ প্রকারঃ ১) একত্র করা এবং

                            ২) বাড়ানো বা বৃদ্ধিকরণ।

একত্র করাঃ একসাথে দুটি সংখ্যা একত্রে রেখে সেই ২টি সংখ্যার মোট সংখ্যা বের করা।

একত্র করা উদাহরণ:

১) মিনুর ৩ টি রং পেন্সিল এবং তিথির ২টি রং পেন্সিল আছে। তাদের মোট কয়টি রং পেন্সিল আছে?

২) আমেনার ৬টি খেলনা আছে। শামীমার ৭টি খেলনা আছে। দুইজনের মোট কয়টি খেলনা হলো?

বৃদ্ধিকরণপূর্বে যা ছিল তা অপেক্ষা সংখ্যা বেশি হওয়া।

বৃদ্ধিকরণ উদাহরণ:

১) সজিবের ৩ টাকা আছে। তার আব্বা তাকে  আরও ২ টাকা দিলেন। এখন তার কাছে কত টাকা আছে?

২) একটি গাছে ৪টি পাখি বসে আছে। সেখানে আরও ৭টি পাখি এসে বসল। গাছে এখন কয়টি পাখি হলো?

৪) যোগশিক্ষাদান পদ্ধতি বর্ননা করুন?

যোগ শিক্ষাদান পদ্ধতি ৩ প্রকার। যথা:

১) বাস্তবঃ  দ্রব্য সামগ্রী দিয়ে।

২) অর্ধবাস্তবঃ ছবি, চার্ট ও মডেল দিয়ে।

৩) বস্তু নিরপেক্ষঃ সংখ্যা ও প্রক্রিয়া চিহ্ন দ্বারা।

বাড়ির কাজঃ

ক) ৪+৩=? এই অংকটি শ্রেনী কক্ষে কীভাবে শিক্ষাদান করবেন বর্ননা করুন?

খ) ৩৩+১৯=? এই অংকটি শ্রেনী কক্ষে কীভাবে শিক্ষাদান করবেন বর্ননা করুন?

৫) হাতে রেখে যোগ কৌশল বর্ণনা করুন।

হাতে রেখে যোগ:

এককের ঘরে ৫+৭=১২, ১ দশক ২ একক। এককের ঘরের ২ একক যোগফলের এককের ঘরে লিখা হয় এবং ১ দশক হাতে থাকে। দশকের ঘরে ৪+৩= ৭ দশক। ৭ দশক আর হাতের ১ দশক = ৮ দশক।

অনুশীলন-১: উপ প্রদক্ত উদাহরণ ও চিত্রের অনুরূপ উদাহরণ ও চিত্র ব্যবহার করে নিম্নের যোগ দু’টি করুন।

অনুশীলন-২: নিম্নের যোগ দু’টি ব্যবহার করে গানিতিক বাক্যের সমস্যা তৈরি করুন।

১৭+১২ ও ৩৭+১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!