প্রাথমিক গণিত (পিকে); অধ্যায়-২ পাঠ্যপুস্তক - Proshikkhon

প্রাথমিক গণিত (পিকে); অধ্যায়-২ পাঠ্যপুস্তক

অধ্যায়-০২: প্রাথমিক গণিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক

পাঠ-২.৩: প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক

ক্লাসের আলোচ্য বিষয়:

১. শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা কী?

২. প্রান্তিক যোগ্যতা কাকে বলে?

৩. শিখনফল কী?

৪. প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য লিখুন।

১. শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা কী?

শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাঃ

কোন শ্রেণিতে কোন্ কোন্ যোগ্যতা শিক্ষার্থীগণ কতটুকু অর্জন করবে সেই যোগ্যতার প্রকৃতি ও শিক্ষার্থীর সাধারন শিখন ক্ষমতা অনুসারে তা বিভাজন ও বিন্যস্ত করা হয়। এভাবে শ্রেণি অনুসারে যোগ্যতা সমূহের বিভাজন ও বিন্যাসকে শ্রেণি ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা বলে।

প্রান্তিক যোগ্যতা কাকে বলে?

প্রান্তিক যোগ্যতাঃ

প্রাথমিক স্তর শেষে শিক্ষার্থীরা যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করবে তার সমষ্টিই হলো প্রান্তিক যোগ্যতা। পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা যে চিহ্নিত অর্জনযোগ্য যোগ্যতাগুলো (জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি) অর্জন করবে বলে নির্ধারিত রয়েছে, সে গুলোকে প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা বলে।

শিখনফল কী?

শিখনফলঃ

কোন একটি পাঠ শেষে শিক্ষাথী কী জ্ঞান, দক্ষতা, ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে বা কী যোগ্যতা অর্জন করবে, যা তার আচরণের মাধ্যমে প্রকাশিত হবে সে সম্পর্কে পূর্বনিধারিত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিবৃতিই হলো শিখনফল।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য লিখুন।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যসমূহ:

১. বিষয়বস্তু উপস্থাপনে কথোপকথন ভিত্তিক কৌশলের নির্দেশনা দেয়া হয়েছে।

২. মূল প্রশ্ন, কাজ ও অনুশীলনের জন্য ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করা হয়েছে।

৩. বিস্তৃত শিক্ষাক্রমে প্রদত্ত শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার আলোকে বিষয়বস্তু চয়ন করা হয়েছে এবং বিষয়বস্তুতে শিখন ফল যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।

৪. অর্ধ-বাস্তব পর্যায়ে ছবি এবং চিত্র ব্যবহার করে প্রতিটি বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।

৫. শিক্ষাক্রমে উল্লিখিত পরিকল্পিত কাজ অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ কাজ রাখা হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীদের শৈল্পিক, নান্দনিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।

৬. রঙিন ও আকর্ষণীয় চিত্র/ছবি ব্যবহার করে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।

৭. শিক্ষার্থীদের চিন্তা এবং কাজের মাধ্যমে শেখার সুযোগ রাখা হয়েছে।

৮. শিক্ষার্থীদের পরিচিত পরিবেশের চিত্রবা ছবি ব্যবহার করা হয়েছে।

২য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক ও এর সমাধান:

MCQ ও এর সমাধান দেখতে এখানে ক্লিক করুন।

Comments (3)

Thank you Sir, it's very helpful and also guide line for me.

[…] পঠন-পাঠনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যপুস্তকে এ সম্পর্কিত বিষয়বস্তু সংযোজন করা […]

[…] পঠন-পাঠনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যপুস্তকে এ সম্পর্কিত বিষয়বস্তু সংযোজন করা […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!