গল্প Archives - Page 2 of 2 - Proshikkhon

Category "গল্প"

14Jun2021

ভার্চুয়াল লাভ

-সাবেদ আল সাদ

ডাটা ছিলো না বলে আজ সারাদিন নেট ওপেন করেনি। নেট ওপেন করে মেসেঞ্জারে গিয়ে দেখে, এরিয়ানের অনেকগুলো মেসেজ।

জানু তুমি কই?

এইতো আছি জান। বিজি ছিলাম, তাই নেট খোলা হয়নি।

আমার কথা কি একবারের জন্যও মনে পড়ে না জানু।

[…]
13Jun2021

কোন কূলে মোর ভিড়বে তরী

-সাবেদ আল সাদ

তিনশ টাকাই আছে। এটাই নে, মাইরী ভেবেছিলাম মানিব্যাগে আছে। এখন দেখেছি তিনশই। বুঝিস তো! পাঁচ মাস গার্মেন্টস বন্ধ।

মুখে লাথি মারি শালা, টাকা নেই তো ডাকলি ক্যান!

হারামী!

বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু!

[…]
12Jun2021

খিদে

-সাবেদ আল সাদ

সত্যিই আজকের রাতটা খুব দীর্ঘ মনে হচ্ছে মুন্নির। লোকটাকে গত পাঁচ বছরে একবারের জন্যও আলাদা শুইতে দেয়নি। সেই কিনা তিন সপ্তাহ নেই। পাশের জেলায় বদলি হলেও নিজের বাসা থেকেই অফিস করছিল শান্ত। কাজের ব্যস্ততায় মাসখানেক হলো একটি বাসা ভাড়া নিয়েছে। প্রথম প্রথম সপ্তাহান্তে মুন্নির কাছে এলেও তিন সপ্তাহে একবারও আসেনি লোকটা। ফোন করলেই নানা অজুহাতে এড়িয়ে যায়!

[…]
25Apr2020

শ্বশুর বাড়ীর আমগাছ

-গল্পকার: জনাব মোঃ রাহাত হাওলাদার, শিক্ষক,

বারঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল।

একবার দুপুরবেলা বৈশাখের ঝড় শুরু হইলো, তা বিকেল পর্যন্ত গড়াইলো। এবং আস্তে আস্তে কমিতে লাগিলো। গোধুঁলির সময় আমি বরিশাল শ্বশুর বাড়ীর উদ্দেশ‍্য যাত্রা করিলাম‌। সন্ধার পরে শ্বশুর বাড়ি পৌছে শাশুড়ি মাকে ছালাম দিয়ে ঘরের মধ‍্য প্রবেশ করিলাম।
বৌয়ের মুখখানা দেখিয়া আমি যে কী আনন্দিত হইয়াছিলাম, তা আমাকে যিনি সৃষ্টি করিয়াছেন উনিই ভালো বলিতে পারিবেন।

বৌ বললো- বসো। বলিয়া লুঙ্গি আনিতে  ঘরের মধ‍্যে প্রবেশ করিলো। আমি পা দুখানি ঝুলাইয়া খাটের উপর বসিয়া দুলিতে লাগিলাম।
হঠাৎ করে  টিনের চালার উপর টন করিয়া পড়িলো, আর টিন ঝন করিয়া উঠিলো। আমি লাফ মারিয়া বুকেঁ ফুঁক দিয়া দাঁড়াইয়া পড়িলাম।
বৌ আমার লুঙ্গি নিয়া দাঁড়াইয়া বলিলো- ভয় পাইয়াছো নাকি???

[…]
3Mar2020

স্বপ্নছায়া

গল্পকার- শাহাদত হোসেন সুজন

তখনো সূর্য ওঠেনি। চারদিক আবছা আবছা দেখা যাচ্ছে। ঘন কুয়াশায় প্রকৃতি যেন সাদা চাদর মুড়ে বসে আছে। ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন জড়সড়ো। এরপরও থেমে থাকেনি মানুষের নিত্য দিনের কাজকর্ম। আক্কাস তীব্র শীতকে উপেক্ষা করে এই ভোরে চলছে মাঠে। মাঠে যাওয়ার একমাত্র রাস্তাটি হচ্ছে মিয়া বাড়ির সামচু কাকার ঘরের পিছন দিয়ে। আক্কাসের পথ চলার শব্দে সামচু কাকা বললেন-কে যায় রে?
-কাকা আমি, আক্কাএত ভোরে কোথায় যাস?
-মাঠে কাকা।
-মাঠে আগে নামিস না। আমি আসি।
-জ্বী কাকা।

[…]
16Feb2020

লেখক -সাফিয়া নায়লা শুভ্রা

” যারা কপালে টিপ পরেন, তারা নিশ্চয়ই সৌন্দর্যবোধ এবং বাঙালী সংস্কৃতিকে ভালোবেসেই তা পরেন। কিন্তু নান্দনিকতা এবং সাংস্কৃতিক চেতনার সাথে সাথে শিল্পবোধ থাকাও ভীষণ জরুরি।  বলছি এ কারণে যে, বাস্তবে এবং ফেসবুকে প্রায় সবাইকেই দেখি- তাদের চেহারার আদলের সাথে সম আকার-আকৃতির টিপ পরেন! অথচ নির্বাচন করতে হয় ঠিক তার বিপরীতটিকে। অর্থাৎ গোল মুখের অধিকারীরা পরবেন লম্বা বা লম্বাটে পান পাতা আকৃতির টিপ। আর লম্বাটে মুখের অধিকারীরা পরবেন গোল টিপ। 

[…]

Ad

error: Content is protected !!