প্রবন্ধ Archives - Page 2 of 3 - Proshikkhon

Category "প্রবন্ধ"

16Mar2022

Ukraine-Russia crisis

-মো: মাহফুযূর রহমান

ইউক্রেন বা উক্রাইনা (ইউক্রেনীয়: Україна উক্রায়িনা আ-ধ্ব-ব: /ukraˈjina/) পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র; এর আয়তন ৬,০৩,৬২৮ বর্গকিলোমিটার (২৭,০০০ বর্গকিলোমিটার আয়তনের ক্রিমিয়া অঞ্চলসহ)। দেশটিতে প্রায় ৪ কোটি ৩৬ লক্ষ অধিবাসীর বাস, ফলে এটি ইউরোপ মহাদেশের ৮ম সর্বোচ্চ জনবহুল দেশ। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা), দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস। দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্বশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে। কিয়েভ ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর।

[…]
16Mar2022

Common misconceptions

প্রচলিত ভ্রান্ত ধারণা  স্বামী-স্ত্রী ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাতে হবে, না হলে সমূহ বিপদ!

– মোঃ মাহফূযুর রহমান

বাড়ীর বড়রা বিশেষ করে মুরুব্বীরা বলে থাকে যে, স্বামীর বাম পাশে স্ত্রীদের থাকতে হয়। অনেক বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, বিয়ের সময় নতুন স্বামী স্ত্রীকে পাশাপাশি বসানোর সময় এই নিয়ম মানতে বাধ্য করা হয়। কারণ প্রচার করা হয় যে, এই বাম-ডান দিক না মানলে নাকি স্বামীর ক্ষতি হয়, বিভিন্ন বিপদ-আপদ, বালা-মুসিবতে পতিত হয়!

আমরা জানি সাইয়্যেদুনা আদম (আঃ) এর বাম পাশের পাঁজরের হাড় থেকে সৃষ্টি হয়েছিলেন বিবি হাওড়া! প্রচলিত আছে যে, এই কারণেই সর্বদা স্বামীর বাম পাশেই স্ত্রীদের রাখতে বলা হয়। সেটা রাস্তায় হাটার সময় হোক কিংবা রাতে ঘুমুতে যাওয়ার সময়ই হোক!

অথচ এ ব্যাপারে কোনো বিধি-নিষেধ ইসলামী শরীয়তে নেই। বরং প্রত্যেক নারী-পুরুষের উচিৎ তার জন্য সুবিধাজনক ভাবে ঘুমানো। তবে স্মর্তব্য যে, নারী পুরুষ সবার জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রসূল ﷺ বলেছেন,

إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ

-‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও।

[বুখারী হা/২৪৭, ৬৩১৪; মুসলিম হা/২৭১০; মিশকাত হা/২৩৮৫]

সুতরাং স্বামী বা স্ত্রী, ছেলে বা মেয়ে প্রত্যেকের উচিৎ সুন্নাত তরিকায় ঘুমানোর চেষ্টা করা। স্বামী-স্ত্রী যখন একসাথে ঘুমাবে তখন যেভাবে যে পাশে মন চাই ঘুমাবে৷ এব্যাপারে শরীয়তে কোনো বিধিনিষেধ নেই৷ কারণ মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ‘তোমরা জেন রেখ, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের ওপর অধিকার আছে। আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের ওপর।’ অতএব, স্ত্রীকে স্বামীর ডানপাশে ঘুমাতে হবে, কিংবা স্ত্রীকে স্বামীর উপর ঘুমানো যাবেনা! ইত্যাদি ইত্যাদি বিধিনিষেধ দিয়ে স্ত্রীদের স্বাধীন ভাবে ঘুমানোর অধিকার খর্ব করা ইসলাম সমর্থন করে না। সুতরাং দু’জনেরই তাদের ইচ্ছামতো ঘুমাবে।

বসার ব্যাপারে বিধানও তাই হওয়া উচিত। তবে যে যেভাবে স্বচ্ছন্দ বোধ করে, সে সেভাবে বসবে। ডান বাম সবকিছুই আমাদেরই অঙ্গ। নিজের প্রতিটি অঙ্গকে সমান গুরুত্ব দেয়া উচিত।

15Mar2022

শবে বরাত ও প্রচলিত ভ্রান্ত ধারণা। আমরা কি পালন করব?

-মোঃ মাহফূযুর রহমান

(যদিও সবার জানা কথা, তবুও বলে রাখতে দোষ নেই যে ফার্সি ভাষায় ‘শব’ শব্দের অর্থ হয় রাত। আমরা পাকিস্তান-ভারত-বাংলাদেশে মুসলিম শাসনের আমল থেকে এই শব্দটি ফার্সি থেকে আমাদের ভাষায় গ্রহণ করেছি এবং ঐ রাতকে ‘শবে বরাত’ বলে আসছি। আরব জগতে এটাকে লাইলাতুল বারাআত এবং মধ্য শাবানের রাত বলে উল্লেখ করা হয়।)

যারা লাইলাতুল বারা’(ليلة البراءة) অর্থাৎ শবে বরাতের বিষয়টিকে গুরুত্ব দিতে চান না, তাদের প্রথম কথা হয় যে এই বিষয়ে বর্ণিত হাদীসে দুর্বলতা রয়েছে। কিন্তু হাদীসে দুর্বলতা আছে -এমন কথায় কিল্লা ফতেহ হয় না। কেননা ‘দুর্বল’ শব্দটি হাদীস শাস্ত্রের একটি পরিভাষা এবং এদিক থেকে এখানে শাব্দিক অর্থ মূল বিষয় নয়।

[…]
14Mar2022

শবে বরাত বিষয়ে ইসলামী আহকাম। শবে বরাত কি আছে, নাকি নাই?

-মোঃ মাহফূযুর রহমান

শবে বরাত কি?

‘শব’ একটি ফারসী শব্দ এর অর্থ রাত। ‘বারায়াত’কে যদি আরবী শব্দ ধরা হয় তাহলে এর অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদ, পরোক্ষ অর্থে মুক্তি। যেমন – কুরআন মাজীদে সূরা বারায়াত রয়েছে যা সূরা তাওবা নামেও পরিচিত। ইরশাদ হয়েছেঃ بَرَاءَةٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ (التوبة – ১) অর্থ – আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা ও তাঁর রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। (সূরা তাওবা, আয়াত নাম্বারঃ ১) এখানে বারায়াতের অর্থ হল সম্পর্ক ছিন্ন করা।

[…]
12Mar2022

 বর্তমানে কিডনি সমস্যা ঘরে ঘরেই দেখা যায়। এর জন্য মূলত আমাদের অসচেতনতাই দায়ী। নিজের সামান্য অসচেতনতা এবং অবহেলায় আপনি বা আমি চিরতরে হারিয়ে ফেলতে পারি আমাদের কিডনি ,সঙ্কটে পরতে পারে আমাদের জীবন। আমাদের জীবনযাত্রা, খাবার সম্পর্কে আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা সুস্থ রাখতে পারি আমাদের মূল্যবান এই অর্গানটি।আমরা বা আমাদের এই প্রজন্ম ফাস্ট ফুড জাতীয় খাবারে বেশি আকৃষ্ট যা কিডনির জন্য খুবই ক্ষতিকর। তাছাড়াও খাদ্যে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ মিশানোর ফলে সেগুলো আমাদের জন্য হয়ে উঠেছে হুমকিস্বরূপ। তবে কিছু খাবার রয়েছে যা আমাদের কিডনিকে সুস্থ রাখতে অনেকটা সাহায্য করবে,ইনশাল্লাহ।চলুন, জেনে নেয়া যাক সে সকল খাবার সম্পর্কে।

পেঁয়াজ (Onion):

পেঁয়াজ আমাদের রান্নাঘরের নিত্যদিনের খুব সাধারণ একটি খাবার ।  কিডনি সুস্থ রাখতে এই সাধারণ খাবারটির জুড়ি মেলা ভার । এতে রয়েছে প্রচুর পরিমাণে Flavonoids যা রক্তে থাকা  চর্বি দূর করতে সহায়তা করে। তাই নিয়মিত পেঁয়াজ খেলে বিশেষ করে কাচা পেঁয়াজ কিডনি সুস্থ রাখতে খুবই কার্যকরী।

রসুন (Garlic):

আমাদের প্রতিদিনের রান্নায় রসুন অত্যাবশ্যক একটি উপাদান।তবে রান্না করা রসুনের চেয়ে কাচা রসুন বেশি কার্যকর। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিডনির জন্য খুব উপকারী। 

আপেল (Apple):

আপেল খেতে পছন্দ করেন? উচ্চ আঁশ যুক্ত খাবার হিসেবে আপেল বেশ পরিচিত। আর আঁশ যুক্ত খাবার কিডনির খুব ভালো বন্ধু। তাহলে নিশ্চিন্তে আপেল খান, কাচা বা জুস করে।

ডিমের সাদা অংশ (White part of egg) : 

প্রতিদিন সকালের নাস্তার টেবিলে একটি কমন খাবার হলো ডিম। আপনি জানেন ডিমের সাদা অংশ আপনার জন্য কতটা উপকারী? এতে রয়েছে প্রোটিনের খনি।  এছাড়াও ফসফরাস ও অ্যামিনো এসিড আছে যাদের সাথে কিডনির অনেক সখ্যতা রয়েছে। তাই নিশ্চিন্তে প্রতিদিন ডিমের একটি অমলেট অথবা সিদ্ধ ডিম খেতেই পারেন।

মাছ (Fish) : 

বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। আমেরিকায় প্রকাশিত “American journal of kidney disease(2008) এর ভাষ্যমতে আমাদের দেহে অধিকাংশ প্রোটিনের চাহিদা পূরণ করে মাছ। মাছে Omega-3  আছে ।এটি কিডনিকে সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।

অলিভ অয়েল (Olive Oil) :

তেল  শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে স্বচ্ছ সয়াবিন তেল । মনে হয় যেন সয়াবিন তেল ছাড়া রান্নার কথা ভাবাই যায়না। সময় এসেছে এই চিন্তা ঝেড়ে ফেলে দেয়ার।  এই সয়াবিন তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। অধিক পরিমাণ অলিক এসিড ও Anti inflammatory যুক্ত অলিভ অয়েল কিডনিকে রাখবে সুস্থ। তাই রান্না বা সালাদে পরিমাণে অল্প  হলেও অলিভ অয়েল ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।  

লেবু (Lemon):

লেবুর রসে রয়েছে সাইট্রাস নামক একটি উপাদান যা কিডনির জন্য যাদুকরী ভূমিকা রাখে। তাছাড়া লেবু ফ্যাট কমাতেও সাহায্য করে।যে করেই হোক প্রতিদিন অন্তত একটি লেবু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। লেবুর এসিডিয় উপাদান কিডনিতে জমা পাথর ভাঙতে সাহায্য করে।

এছাড়াও তরমুজ, গাজর, লাল ক্যাপসিকাম, কাচা হলুদ কিডনি সুস্থ রাখতে বেশ ভূমিকা পালন করে।

হ্যাঁ, অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

সুস্থ থাকুন , কিডনি সহ সমস্ত অর্গানের যত্ন নিন।

আরও পোস্ট পডুন:

9Mar2022

NID Card Amendment Tips

– মোঃ মাহফুযূর রহমান

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্যাটাগরি রয়েছে বেশ কয়েকটি। আপনার জন্য প্রযোজ্য ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন করতে হবে। চলুন তবে জেনে নেই জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন করার নিয়ম।

[…]
6Mar2022

কৃষি বার্তা | Cardamom cultivation method and its medicinal properties

Agricultural Tips| এলাচ চাষ পদ্ধতি ও এর ঔষুধি গুণ

সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা বাসা বাড়িতে শোভাময় গাছ লাগাতে পছন্দ করি। তবে বাড়িতে যদি প্রয়োজনীয় গাছগুলো লাগানো হয়, তাহলে আপনারই অনেক সুবিধা হবে। আজ এমন একটি উদ্ভিদ সম্পর্কে আপনাকে তথ্য জানব, সেই উদ্ভিদটি খুবই নিত্য প্রয়োজনীয় সবার জন্য। আসুন বিস্তারিত জেনে নিই।
এলাচ গাছের কথা বলছি। সুস্বাদু ও সুগন্ধি খাবার বানাতে এলাচের জুড়ি নেই । আর এলাচ গাছটি খুব বড় হয় না। একটি পাত্রে আপনি গাছটি চাষ করতে পারবেন। এই গাছের বীজ বাজার থেকেও যেমন পাওয়া যায়, তেমনি অনলাইনে থেকেও আপনি অর্ডার করতে পারবেন। বাজারের মুদিখানা দোকানে আপনি পেয়ে যাবেন। নতুন বীজ লাগিয়ে আপনি এলাচ গাছটি বাড়াতে পারবেন। তবে কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আসুন তবে জেনে নিন এলাচ চাষ পদ্ধতি।

[…]

Ad

error: Content is protected !!