শাবান মাসের করনীয় - Proshikkhon

শাবান মাসের করনীয়

ইসলামী জীবন | ماذا تفعل في شهر شعبان | শাবান মাসের করনীয়!

আগামী কাল হতে আরবী শাবান মাস শুরু। তাই আসুন শাবান মাসের করনীয় ইবাদত সম্পর্কে জেনে নিই!

১। শাবান মাসে অনির্দিষ্ট দিন সমূহে বেশী বেশী রোজা রাখা। কারণ এই মাসে আল্লাহর রাসূল ﷺ সবচেয়ে বেশি নফল সাওম রেখেছেন। রাসূল ﷺ থেকে বহু সহীহ হাদিসে প্রমাণিত হয়েছে যে, তিনি শাবান মাসে সবচেয়ে বেশী সাওম রাখতেন। [বুখারী হা/১৯৬৯,১৯৭০; মুসলিম হা/১১৫৬,১১৬১; মুসনাদে আহমাদ ৬/১৮৮]
→ তবে মাসের শেষের দিনগুলো সাওম রাখবেন না। সন্দেহের দিনগুলোতে সাওম রাখতে রাসূল ﷺ নিষেধ করেছেন।

২। আইয়্যামে বীজের তিনটি সাওম অর্থাৎ শাবান মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে সাওম রাখা। কারণ রাসূল ﷺ শাবান মাস সহ প্রতি মাসেরই ১৩, ১৪ ও ১৫ তারিখ সাওম রাখতেন।

৩। যারা সব সময় সোম ও বৃহস্পতিবার নফল সাওম রেখে থাকেন তারাও এই মাসের সোম, বৃহস্পতিবার গুলোতে সাওম রাখবেন।

৪। পূর্বের কাযা সাওম থাকলে এবং তা পূরণ করে না থাকলে তা এই মাস শেষ হওয়ার আগেই আদায় করা।

এই আমলগুলো ছাড়া সহীহ হাদিস হতে শাবান মাসের খাস আর কোনো ইবাদত পাওয়া যায় না।

আল্লাহ আমাদের যথাযথভাবে তাঁর ও তাঁর রাসূল ﷺ এর দ্বীনকে অনুসরণ করার তৌফিক দান করুন।

আরও পোস্ট পডুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!