প্রবন্ধ Archives - Page 3 of 3 - Proshikkhon

Category "প্রবন্ধ"

10Dec2020

ইএফটি’র আদ্যোপান্ত শেষ পর্ব: বিস্তারিত

লেখকঃ তাপস চন্দ্র কর্মকার হাতীবান্ধা, লালমনিরহাট।

গৃহীত প্রশিক্ষণ, বিভিন্ন উৎস এবং অফিস প্রধানের থেকে প্রাপ্ত তথ্যদের ভিত্তিতে আজকে EFT শেষ পর্ব লিখছি।

প্রথমে বলে নেই EFT এর তথ্যগুলোর কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে তিনটি সার্ভার থেকে আসবে।

১. এনআইডি সার্ভার থেকে

২. পে-ফিক্সেশন থেকে

৩. বাংলাদেশ ব্যাংক  সার্ভার থেকে।

এবার নতুন ফরমের চারটি পাতার আলোকে প্রতিটি বিষয় বর্ণনার চেষ্টা করছি-

[…]
14Apr2020

-জ্ঞান সাগর

বাংলাদেশ এবং পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরা অঞ্চলে এই বর্ষপঞ্জি ব্যবহৃত হয়। বঙ্গাব্দ শুরু হয় পহেলা বৈশাখ বা বৈশাখ মাসের প্রথম দিনে। বাংলা সন বা বাংলা বর্ষপঞ্জি হল বঙ্গদেশের একটি ঐতিহ্য মণ্ডিত সৌর পঞ্জিকা ভিত্তিক বর্ষপঞ্জি। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, পান্তা ইলিশ খেয়ে বৈশাখ পালনের রীতি বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গাব্দ গণনার শুরুর দিকে পাওয়া যায় না। ঐতিহাসিকভাবে বঙ্গাব্দ উৎপত্তির অকাট্য কোন প্রমাণ মেলেনি। তবে লোকমুখে প্রচলিত বিভিন্ন টুকরো টুকরো ঘটনাকে একত্রিত করে বাংলা সনের প্রবর্তনের সিংহভাগ কৃতিত্ব দেওয়া হয় মোঘল সম্রাট আকবরকে।

[…]
21Feb2020

লেখক: সাফিয়া নায়লা শুভ্রা, পেশা: শিক্ষকতা; ইমেইল: shuvrasamad91@gmail.com

একটি দেশে অঞ্চলভেদে মাতৃভাষার কথ্যরীতিতে পরিবর্তন হতে পারে কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে পরিবর্তন হয় না। সুতরাং, এই যে আঞ্চলিকতা হেতু মাতৃভাষার পরিবর্তন, এটা সহজেই বোধগম্য এবং এটি দূষণীয়ও নয়। বঙ্গবন্ধুর স্বাধীনতার ভাষণসহ অন্যান্য বক্তৃতা শুনলেও বোঝা যায় যে তাঁর ভাষণেও আঞ্চলিকতার টান ছিল কিন্তু সেগুলো বুঝতে আমাদের কোন অসুবিধা হয় নি। একই কারণে অন্যান্য অঞ্চলের মানুষের সাথে যোগাযোগের ব্যাপারেও ন্যূনতম বোধগম্য শব্দ ও ভাষার প্রয়োগ করা উচিৎ, সেটি প্রমিত বা পুরো শুদ্ধ না হলেও চলবে। যেমন- খাইসি/খাইচি/খেয়েসি/খেয়েচি/কেয়েচি চলতে পারে কিন্তু কোন অবস্থাতেই খানু নয়। কারণ ‘খানু’ শব্দটি সব অঞ্চলের মানুষের কাছে বোধগম্য নাও হতে পারে।

[…]
14Feb2020

বিশ্ব ভালবাসা দিবস

-জ্ঞান সাগর

প্রতি বছর ১৪ ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস বিশ্বব্যাপী পালিত হয়। পাশ্চাত্য রীতি অনুযায়ী এই দিবসটি এখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও চীনের মতো দেশে ব্যাপক উৎসাহের সহিত পালিত হয়। দিবসটির নামকরণ করা হয়েছে একজন খ্রিস্টান শহীদ সেন্ট ভ্যালেন্টাইন ও তার সাথীদের প্রেমের স্মরণে।

[…]

Ad

error: Content is protected !!