বাংলা বিষয়ের বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা - Proshikkhon

বাংলা বিষয়ের বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা

Bangla Terminal Competency

বাংলা বিষয়ের বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা

প্রাথমিক স্তরে বাংলা বিষয়ের প্রান্তিক যোগ্যতা ১৪ টি। ভাষা দক্ষতা অনুযায়ী এর সংখ্যা ৪ টি । যথা:

১. শোনা,

২. বলা,

৩. পড়া ও

৪. লেখা।

নিম্নে বাংলা বিষয়ের ১৪ টি প্রান্তিক যোগ্যতা উল্লেখ করা হলো:

শোনা:

১. বাংলা ভাষার গঠন- বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা।

২. ছড়া, কবিতা, রূপকথা, গল্প ইত্যাদি শ্রুতিগ্রাহ্য সাহিত্য শুনে বুঝতে পারা ও আনন্দ লাভ করা।

৩. কথোপকথন, বর্ণনা ইত্যাদি শ্রুতিগ্রাহ্য বিষয়ে শুনে বুঝতে পারা।

বলা:

১. বাংলা ভাষার গঠন -বৈশিষ্ট্য সম্পর্কিত ধারণা প্রয়োগ করে কথা বলতে পারে।

২. ছড়া,কবিতা, রূপকথার ,গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি বুঝিয়ে বলতে পারা।

৩. সহপাঠী ও অন্যদের সঙ্গে প্রমিত উচ্চারণে কথা বলতে পারা।

৪. বিভিন্ন বিষয়ে মতামত প্রদান ও অনুভূতি ব্যক্ত করতে পারা।

পড়া:

১. স্পষ্ট , শুদ্ধ ও প্রমিত উচ্চারণে সাবলীলভাবে পড়তে পারা।

২. ছড়া,কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি পড়ে বুঝতে পারা।

৩. হাতের লেখা ও মুদ্রিত লেখা পড়তে পারা।

লেখা:

১. স্পষ্ট ,পরিচ্ছন্ন ও শুদ্ধভাবে লিখতে পারা।

২. ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি বিষয়বস্তু ও মূল ভাব বুঝে লিখতে পারা।

৩. পর্যবেক্ষণ ,অভিজ্ঞতা ও মনোভাব ইত্যাদি শুদ্ধ অস্পষ্ট ভাবে নিজের ভাষায় লিখে প্রকাশ করতে পারে।

৪. সাধারণ চিঠি ও দরখাস্ত লিখতে পারা এবং ফরম পূরণ করতে পারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!