লেখার দক্ষতা অর্জনের কৌশলসমূহ - Proshikkhon

লেখার দক্ষতা অর্জনের কৌশলসমূহ

Strategies for acquiring writing skills

লেখার দক্ষতা অর্জনের কৌশলসমূহ নিম্নে বর্ণনা করা হলো:

ভাষা শেখার যে চারটি দক্ষতা রয়েছে তার মধ্যে লেখা অন্যতম। লেখার মাধ্যমেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রকাশ করতে হয়। লেখার দক্ষতা অর্জন করতে হলে প্রচুর অনুশীলন দরকার। লেখা শেখার প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টি ও সঠিক অনুশীলনের মাধ্যমে লেখার দক্ষতা অর্জন করাতে হলে শিক্ষককে যথেষ্ট কৌশুলী ও যত্নবান হতে হবে। শিক্ষক নিজের হাতের লেখা যাতে যথাসম্ভব সুন্দর ও স্পষ্ট হয় সেদিকে খেয়াল রাখবেন।

লেখার দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষক যে কৌশলগুলো ব্যবহার করবেন, সেগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়:

১.নিয়ন্ত্রিত লেখা

  • কোনো শব্দ বা বাক্য লিখতে দিয়ে তা অনুশীলন করানো।
  • কতগুলো নির্দিষ্ট শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া।
  • সুনির্দিষ্ট তথ্য জানতে প্রশ্নোত্তর লিখতে দেওয়া।
  • এলোমেলো শব্দ/বাক্য সাজিয়ে লিখতে দেওয়া।
  • সুন্দর লেখার অনুকরণে হাতের লেখা লিখতে দেওয়া।

২.নির্দেশিত লেখা

শিক্ষার্থীকে কিছু সূত্র দিয়ে দেওয়া যাতে ঐ সূত্র ধরে তারা কিছু লিখতে পারে। যেমন-

  • কোনো অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করতে দেওয়া।
  • ছবি দেখে বর্ণনা লিখতে দেওয়া।
  • নির্দিষ্ট বাক্য কাঠামো ব্যবহার করে একাধিক বাক্য তৈরি করতে দেওয়া।
  • কোনো প্রশ্নকে অন্যভাবে করে তার উত্তর লিখতে দেওয়া।

৩.মুক্ত লেখা

কোনো একটি বিষয় বা বস্তুর উপর শিক্ষার্থীকে নিজের মতো করে মনের ভাব গুছিয়ে লিখতে দেওয়া যাতে শিক্ষার্থীর চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। যেমন-

  • অনুচ্ছেদ লিখন।
  • চিঠি লিখন।
  • রচনা লিখন।
  • বর্ণনা।
  • গল্প তৈরি।
  • ব্যাখ্যা।
  • তুলনাকরণ।
  • বিশ্লেষণ।
  • আঁকাআঁকি
  • বর্ণ লেখার কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!