কাউন্সিলিং
উপদেশনা বা কাউন্সিলিং শব্দটি এসেছে ইংরেজি Counsel শব্দ থেকে যার আবিধানিক অর্থ হলো উপদেশনা প্রদান বা পরামর্শ দান করা। মূল শব্দটি ল্যাটিন Counsilium থেকে এসেছে যার অর্থ পরামর্শ (Consultation) বা উপদেশ (Advice)।
নির্দেশনা সেবা ব্যক্তির মূলত দৈনন্দিন, সামাজিক বা কর্মজীবনের পথচলায় সঠিক নির্দেশনা খুঁজে পেতে সাহায্য করে। কিন্তু এছাড়াও মানবজীবনে সভ্যতা বিকাশের সাথে সাথে নানা ধরনের মানসিক ঘাত-প্রতিঘাত ব্যক্তি মানসকে প্রতিনিয়ত পর্যুদুস্থ করে। ব্যক্তি যখন মানসিক সমস্যায় পড়ে দূশ্চিন্তা, হতাশা কিংবা সন্দেহ বাতিক অবস্থায় পড়ে তখন তার প্রয়োজন হয় একজন পথপ্রদর্শক যিনি তাকে সঠিক নির্দেশনা প্রদানের মাধমে সমস্যা হতে মুক্তি বা অব্যহতি পায়। কাউন্সিলিং মূলত এই কাজটি করে থাকে। কাউন্সিলিং হচ্ছে নির্দেশনারই একটি ধরণ।


