পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য - Proshikkhon

পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য

The difference between measurement and evaluation

পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য

শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাইয়ের জন্য মূল্যায়নের বিকল্প নেই। পরিমাপ ও মূল্যায়নের উদ্দেশ্যগত ভিন্নতা রয়েছে। নিম্নে পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য বর্ণনা করা হলো:

পরিমাপ মূল্যায়ন
১. পরিমাপ হচ্ছে কোন বিশেষ বিষয়বস্তুর অর্জিত দক্ষতা ও ক্ষমতার পরিমাণ নির্ধারণ। ১. মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিত্বের উন্নয়ন বা ক্রম পরিবর্তন এবং শিক্ষার মূল উদ্দেশ্য পরিমাপ।
২. এটি বিশেষ বৈশিষ্ট্যের কেবল পরিমাণগত দিক বিবেচনা করে। ২. এটি যে কোন বৈশিষ্ট্যের পরিমাণগত ও গুণগত দিক বিচার করে।
৩. পরিমাণ সংকীর্ণ। শিক্ষার্থীর দুই একটি দিকের ওপর আলোকপাত করে। ৩. মূল্যায়ন ব্যাপক। শিক্ষার্থীর রূচি, প্রবণতা, আগ্রহত দৃষ্টিভঙ্গি, পরিবশে এবং শিক্ষার্থীর ওপর পরিবেশের প্রভব আলোচনা করে।
৪. পরিমাপ কেবল শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার পরিমাণ নির্দেশ করে। ৪. মূল্যায়ন সে জ্ঞান বা দক্ষতার ব্যাখ্যা, বিশ্লেষণ ও পরিবর্তন ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করে।
৫. পরিমাপ দ্বারা কোন বিষয়ের বিচক্ষণতা বা পারদর্শিতা নির্ণয় করা যায়। ৫. মূল্যায়ন সে পারদর্শিতার তুলনামূলক ব্যাখ্যা করে।
৬. পরিমাপের দ্বারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। ৬. মূল্যায়ন উদ্দেশ্য সচেতন। সঠিক সিদ্ধান্ত গ্রহণে মূল্যায়ন প্রয়োজন হয়।
৭. পরিমাপ শিক্ষার্থীর পাশ, ফেল, মেধা ইত্যাদি নির্ণয় করে। ৭. মূল্যায়ন শিক্ষাদানের উদ্দেশ্যাবলির সফলতা, শিক্ষাক্রম ও পাঠ্যসূচির উপযোগিতা ও সীমাবদ্ধতা ইত্যাদি নির্ণয় করে।

মূল্যায়ন ও এর প্রকারভেদ সম্পর্কে জানতে এই লিংকে প্রেস করুন।

error: Content is protected !!