শিক্ষক-শিক্ষা কী? - Proshikkhon

শিক্ষক-শিক্ষা কী?

What is teacher-education?

শিক্ষক-শিক্ষা কী?

বাংলাদেশসহ সারাবিশ্ব সমাজেই শিক্ষকতা একটি সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ পেশা। সমাজে বিভিন্ন ধরণের পেশাজীবি রয়েছে এবং প্রতিটি পেশার জন্য কিছু দায়িত্ব ও কর্তব্য নির্ধারিত থাকে। অনুরূপভাবে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পেশাগত জ্ঞান ও উপলব্ধি অর্জনের জন্য শিক্ষার প্রয়োজন হয়। মূলত শিক্ষকদের দক্ষতা, যোগ্যতা ও পেশাগত জ্ঞান অর্জনের জন্য তাদের জন্য আনুষ্ঠানিক শিক্ষার প্রায়োগিক জ্ঞানার্জনের প্রক্রিয়াই হলো শিক্ষক শিক্ষা ।

এছাড়াও বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানসম্পদ গঠনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির বিকাশ তথা ধারাবাহিক উন্নয়নের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা হয় তাকেই ‘শিক্ষক শিক্ষা’ বলা হয়।

উন্নত শিক্ষার জন্য প্রয়োজন উন্নত শিক্ষক । উন্নত শিক্ষক তৈরির জন্য দরকার হয় উন্নতমানের চাকুরি-পূর্ব শিক্ষা কার্যক্রম । তবে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক শিক্ষাকে অভিন্ন মনে করলেও আসলে এই দুটি বিষয় ধারণা বা প্রকৃতিগতভাবে পুরোপুরি আলাদা । বিশেষ ধরণের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সুনির্দিষ্ট শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষক শিক্ষা পরিচালিত হয়। শিক্ষার সমাপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পেশাগত ডিগ্রি প্রদান করে ।

বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে নিম্নে ধারণা প্রদান করা হলো-

  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যেমন-ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রামসহ মোট ১৫ টি প্রতিষ্ঠান (তালিhttp://www.dshe.gov.bd/site/page/19a2d0c5-6eac-4fa5-b95b-48e6eadebbc8/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9Cকা দেখুন)।
  • ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং নোয়াখলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট / অনুষদ কর্তৃক ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ছাড়াও ১/২ বছর মেয়াদি স্নাতকোত্তর  এবং এমফিল ও পিএইচডি করা যায়।
  • প্রাথমিক শিক্ষকদের জন্য সরকারি ৬৭টি পিটিআইতে ১৮ মাস মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন-ডিপিএড কোর্স চালু রয়েছে।
error: Content is protected !!