উন্নয়নশীল দেশগুলোর উন্নত দেশের উপর নির্ভরশীলতার নেতিবাচক দিকসমূহ - Proshikkhon

উন্নয়নশীল দেশগুলোর উন্নত দেশের উপর নির্ভরশীলতার নেতিবাচক দিকসমূহ

উন্নয়নশীল দেশগুলোর উন্নত দেশের উপর নির্ভরশীলতার নেতিবাচক দিকসমূহ নিম্নে উল্লেখ করা হল-

  • উন্নয়ন বলতে অর্থনৈতিক উন্নয়নকেই বুঝায়। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থা বৈদেশিক সাহায্য ও অনুদান নির্ভর হওয়ায় দেশীয় অর্থনীতির ভিত দূর্বল হয়ে পড়ে;
  • মাথাপিছূ আয় বৃদ্ধি শ্লথগতি হয়ে পড়ে;
  • মূলধন বা পুঁজির অভাবে ঋণগ্রস্থ হয়ে পড়ে ফলে টেকসই অবকাঠামো তৈরি হয় না;
  • নিজস্ব প্রাকৃতিক সম্পদ উত্তোলনে পরনির্ভরশীলতা, উত্তেলিত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে না পারা;
  • আধুনিক প্রযুক্তি না থাকায় টেকসই উন্নয়নে উন্নত দেশগুলির উপর অধিক নির্ভরশীলতার ফলে স্বল্পমেয়াদী উন্নয়ন করতে হয় যার ফলে অর্থের অপচয় ঘটে;
  • উপনিবেশিক সাম্রাজ্যের অবসান ঘটলেও মানসিক পরিবর্তন না হওয়া;
  • উন্নয়নশীল দেশগুলোতে বিদ্যমান সম্পদগুলো অব্যবহৃত থাকা;
  • বিশ্বায়নের ফলে দেশীয় শিল্প বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা;
  • মেধা পাচার হয়ে যাওয়া;
  • সঞ্চয় বিনিয়োগ ঘাটতি;
  • আমদানী-রপ্তানী ঘাটতি;
  • আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানিগুলোর সাহায্যের নামে পুঁজি বিনিয়োগ করে ঋণ প্রদানের নামে উন্নয়নশীল দেশগুলো অর্থনীতি ও বাণিজ্যনীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইত্যাদি।
error: Content is protected !!