শিক্ষায় অধিকার এবং সুযোগ কী? - Proshikkhon

শিক্ষায় অধিকার এবং সুযোগ কী?

শিক্ষা অধিকার নাকি সুযোগ এটা নিয়ে নানান বক্তব্য পাওয়া গেলেও শিক্ষা মানুষের অধিকার এর পক্ষেই যুক্তি পাওয়া যায়।  শিক্ষায় অধিকার সম্পর্কে বাংলাদেশ সংবিধানে নিশ্চয়তা দেওয়া হয়েছে। সংবিধানের ১৫, ১৬, ১৭, ১৯, ২৮ ও ৪১ ধারায় নাগরিকদের শিক্ষা অধিকার সম্পর্কে বলা হয়েছে। এর মধ্যে ১৫ (ক) ও ১৭ (ক) ধারা দু’টি শিক্ষা অধিকারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এগুলো হল-

১৫ (ক): রাষ্ট্র নাগরিকের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করবে।

১৭ (ক): একই পদ্ধতির গণমূখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শিক্ষা অধিকার সম্পর্কে বিভিন্ন আইন, ঘোষণা ও কর্মসূচির মাধ্যমে শিক্ষাকে মানুষের অধিকার হিসেবে নিশ্চয়তা তৈরি করেছে। যেমন-

  • বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন-১৯৯০;
  • জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা-১৯৪৮;
  • আন্তর্জাতিক শিক্ষা কমিশন;
  • সিডো (SEDAW);
  • দিল্লী ঘোষণা,
  • সালামাঙ্কা ঘোষণা;
  • এমডিজি লক্ষ্যমাত্রা-২০১৫ (লক্ষমাত্রা-২ ও ৩ নং);
  • এসডিজি লক্ষ্যমাত্রা-২০৩০ এর অভীষ্ট-৪ (মানসম্মত প্রাথমিক শিক্ষা) ইত্যাদি।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, শিক্ষা কোন সুযোগ নয় বরং শিক্ষা অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!