ডিপিএড প্রোগ্রাম কী? ডিপিএড কোর্স কাঠামো।
ডিপিএড প্রোগ্রাম:
নতুন শিক্ষকের প্রারম্ভিক যোগ্যতা উন্নয়নের জন্য ডিপিএড প্রশিক্ষণ কোর্স প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষার একটি সুচিন্তিত পদক্ষেপ। বর্তমানে প্রচলিত সি-ইন-এড কর্মসূচি কাঠামো থেকে অনেকক্ষেত্রে ডিপিএড প্রশিক্ষণ কোর্সের তাৎপর্যপূর্ণ স্বাতন্ত্র্য রয়েছে। পিটিআই-তে যেভাবে শিক্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়, তার সংগে সক্রিয়ভাবে বাস্তব অনুশীলন সংযুক্ত করে ডিপিএড কোর্স সাজানো হয়েছে।
বর্তমান ডিপিএড কোর্সটি এমন এক রূপকল্পের আধারে ধারণ করা হয়েছে, যেখানে শিশুরা একটি সামগ্রিক শিখন পরিবেশে সৃজনশীল ও সংগঠনবাদী শিক্ষণ দর্শনের আলোকে লেখাপড়া করবে এ লক্ষ্যে অনুচিন্তনমূলক অনুশীলনের উপর ভিত্তি করে শিক্ষক-শিক্ষণ পরিচালিত হবে। অতপর: একটি নির্দিষ্ট উদ্দেশ্যে উদ্ভূত একসেট মান (standards) ও যোগ্যতার (competencies) নিরিখে উপরে বর্ণিত কার্যক্রম নিয়ন্ত্রিত ও মূল্যায়িত হয়। এভাবে শিক্ষার্থীরা তাদের আনুষ্ঠানিক শিক্ষাকে বিদ্যালয়ের শিখনের সাথে বারংবার সম্পর্কিত করতে পারবে। কর্মসূচি-কাঠামো অনুযায়ী পিটিআই-এ ও ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হবে বলে শিখনের মাঝে একটি যৌথক্রিয়ার প্রতিফলন ঘটে যাবে, ফলে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী-শিক্ষকদের মধ্যে একটা সার্থক পরিবেশ তৈরি করবে।
ডিপিএড প্রোগ্রাম কাঠামো:
সময়কাল: ১৮ মাস
পিটিআই এবং ট্রেনিং বিদ্যালয় -১২ মাস (টার্ম-১ম, ২য় এবং ৩য়)
নিজস্ব বিদ্যালয়-৬ মাস শিক্ষানবিশ (টার্ম-৪র্থ)
১ম টার্ম – ৪.৫ মাস
২য় টার্ম – ৩.৫ মাস
৩য় টার্ম – ৪ মাস
৪র্থ টার্ম – ৬ মাস
কোর্সে বিষয়সমূহ (পিটিআই ভিত্তিক ১২টি কোর্স এবং বিদ্যালয় ভিত্তিক ২টি কোর্স)
১। প্রোফেশন্যাল স্টাডিজ
- প্রাক প্রাথমিক শিক্ষা এবং শিক্ষাক্রম
- মূল্যায়ন এবং শিক্ষণ
- প্রাথমিক শিক্ষা এবং শিক্ষাক্রম
- ধর্ম এবং মূল্যবোধ
- শিশুর বিকাশ এবং শিক্ষণ, ইনক্লুসিভ শিক্ষা
- শিক্ষণ এবং এ্যাকশান রিসার্চ
- শিক্ষণ পদ্ধতি
- আইসিটি মৌলিক জ্ঞান
২। বাংলা বিষয়জ্ঞান এবং বাংলা শিক্ষণবিজ্ঞান
৩। ইংরেজি বিষয়জ্ঞান এবং ইংরেজি শিক্ষণবিজ্ঞান
৪। গণিত বিষয়জ্ঞান এবং গণিত শিক্ষণবিজ্ঞান
৫। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়জ্ঞান এবং শিক্ষণবিজ্ঞান
৬। প্রাথমিক বিজ্ঞান বিষয়জ্ঞান এবং শিক্ষণবিজ্ঞান
৭। এক্সপ্রেসিভ আর্টস
- শারীরিক শিক্ষা
- চারু ও কারুকলা
- সংগীত