Research report
গবেষণা প্রতিবেদন কী?
গবেষণা প্রতিবেদন হলো গবেষণা দলিল যা রচিত না হলে গবেষণা অসম্পূর্ণ থেকে যায়। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সরেজমিনে অনুসন্ধানের পর সংগৃহীত তথ্যাবলির সুষ্পষ্ট ও সংক্ষিপ্ত উপস্থাপনাই হলো গবেষণা প্রতিবেদন। সমস্যা চিহ্নিত করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ ও বাঁধাই করে কর্তৃপক্ষের নিকট জমাদানের প্রক্রিয়াই হল গবেষণা প্রতিবেদন।
আমিনুজ্জামান (S.M. Aminuzzaman) এর মতে- “প্রতিবেদন হচ্ছে কোনা অনুসন্ধানের ফললের আনুষ্ঠানিক বর্ণনা, যাতে থাকে কোনো ব্যক্তি কর্তৃক গবেষণালব্ধ সত্যনিষ্ঠ অনুসন্ধান জ্ঞানের নির্দেশনা।”
পিটার লিটল (Petter Littele) এর মতে- ” গবেষণা প্রতিবেদন হলো গবেষণার চূড়ান্ত ফল, যাতে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত কোন কিছুর বিবরণ থাকে এবং বিবরণের সাথে সুপারিশ ও উপসংহার যুক্ত হয়।”
মানসম্মত প্রতিবেদনের বৈশিষ্ট্য
- চিন্তা ও ভাষা উভয় দিক থেকে সুস্পষ্ট থাকা;
- গবেষণায় ব্যবহৃত বিভিন্ন প্রত্যয়সমূহের সুস্পষ্ট সংজ্ঞা ও ব্যবহারের মধ্যে সঙ্গতি বজায় রাখা;
- প্রতিবেদনে পরিভাষাসমূহ (Terminology) যা গবেষক কর্তৃক অত্যন্ত সতর্কতার সহিত ব্যবহার এবং সেগুলোর সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করা;
- সুনির্দিষ্ট সমস্যা নিয়ে গবেষণা পরিচালনা করা;
- ভাষার ব্যবহারে সাবলীলতা বজায় রাখা;
- অধ্যায়ভিত্তিক প্রতিবেদন উপস্থাপনা করা;
- যথাযথ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সন্নিবেশ করা;
- উদ্ধৃতি ও পাদটীকার ব্যবহার করা;
- প্রতিবেদনের আকার বড় বা ছোট সেদিকে নজর না দিয়ে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লেখা;
- প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতার প্রতি বিশেষ নজর দেওয়া।
গবেষণা প্রতিবেদন কাঠামো
ক) প্রারম্ভিক অংশ:
১. শিরোনাম
২. গবেষক ও প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
৩. মূখবন্ধ ও কৃতজ্ঞতা স্বীকার
৪. সূচিপত্র
খ) মূল অংশ:
১. ভূমিকা:
১.১. গবেষণা সমস্যা ও বিষয়বস্তু
১.২. গবেষণার উদ্দেশ্যাবলি
১.৩. অনুমিত সিদ্ধান্ত
২. গবেষণা পদ্ধতি:
২.১. নমুনা
২.২. উপাত্ত সংগ্রহের উপকরণ ও টুলস
২.৩. গবেষণার নকশা ও প্রক্রিয়া
৩. ফলাফল
৪. সুপারিশমালা
৫. সারাংশ
গ) নির্দেশিকা:
১. প্রাসঙ্গিক গ্রন্থপঞ্জি
২. পরিশিষ্ঠ
৩. ইনডেক্স।
গবেষণা সম্পর্কে অন্যান্য পোস্ট নিচে দেখুন:
- গবেষণা (Research) বলতে কী বুঝায়?
- গবেষণার ইতিহাস বা বিকাশ
- গবেষণার উপাদান ও বৈশিষ্ট্য
- ঐতিহাসিক গবেষণা কী? ঐতিহাসিক গবেষণার উৎস ও সমালোচনা।
- বর্ণনামূলক গবেষণা (Descriptive Research)
- কর্মসহায়ক গবেষণা (Action Research)
- কেইস স্টাডি (Case Study) কী? কেইস স্টাডি কীভাবে লিখবেন?
- পরীক্ষণমূলক গবেষণার সুত্রাবলি
- জরিপ গবেষণার প্রকারভেদগুলো
- মৌলিক গবেষণা ও সামাজিক গবেষণার মধ্যে পার্থক্য
- পরিমাণগত ও গুণগত গবেষণার মধ্যে পার্থক্য কী?
- গবেষণা প্রস্তাবনা কী?
- গবেষণা প্রতিবেদন কী?

