প্রাথমিক শিক্ষা সম্পর্কে শিক্ষানীতি-২০১০ এ বলা হয়েছে:
- প্রাথমিক শিক্ষায় ৬ষ্ঠ-৮ম শ্রেণী পর্যন্ত চালু করার জন্য নতুন পাঠ্যক্রম, শিক্ষক, অবকাঠামো উন্নয়ন করা;
- প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ধারার মাঝে সমন্বয় করতে নির্দিষ্ট শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী নির্ধারিত বিষয়সমূহ অর্থাৎ বাংলা, ইংরেজি, নৈতিক শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ, গণিত, সামাজিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ধারণাসহ প্রাকৃতিক পরিবেশ পরিচিতি এবং তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বাধ্যতামূলকভাবে পড়তে বলা হয়েছে;
- প্রাথমিক শিক্ষার বয়স ৬+ এতে ২০১৮ সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থী আনুপাত হবে ১ : ৩০;
- বিদ্যালয় পরিবেশ শিশুসুলভ করা, ঝরে পড়া রেধে দুপুরে খাবারের ব্যবস্থা, যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ;
- প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন এবং তৃতীয় থেকে সকল শ্রেণীতে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা চালু থাকবে। পঞ্চম শ্রেণী শেষে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণী শেষে আপাতত: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা নামে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক শিক্ষা সম্পর্কে শিক্ষানীতি-২০১০ এ বলা হয়েছে:
- নতুন শিক্ষা কাঠামোয় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচিত হবে।
- বিভিন্ন ধারায় যেতে পারবে তেমনি কেউ ইচ্ছে করলে আবার বৃত্তিমূলক শিক্ষার ভিত্তিতে বা আরো বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকার্জনের পথে যেতে পারবে।
- উদ্দেশ্য ও লক্ষ্য হিসেবে যেসব কথা বলা হয়েছে। শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করা।
- উচ্চশিক্ষার ভিত শক্তিশালী করা। কৌশল হিসেবে পাঠ্যসূচীর বিষয়ে বলা হয়েছে- সব ধারাতেই জন-সমতাভিত্তি সৃষ্টির লক্ষ্যে কয়েকটি মৌলিক বিষয়ে যথা- বাংলা, ইংরেজি, বাংলাদেশ স্টাডিজ, সাধারণ গণিত ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি বাধ্যতামূলক থাকবে।
- মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতির বিষয়ে বলা হয়েছে- ‘দশম শ্রেণী শেষে জাতীয় ভিত্তিতে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার নাম হবে মাধ্যমিক পরীক্ষা এবং এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। দ্বাদশ শ্রেণীর শেষে অরো একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর নাম হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উভয় পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে এবং পরীক্ষার মূল্যায়ন হবে গ্রেডিং পদ্ধতিতে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হবে।
- ইংরেজী মাধ্যমের ও লেভেল এবং এ লেভেলকে সাধারণ ধারার অন্তর্ভূক্ত করতে শিক্ষানীতি বলেছে- ‘ও’লেভেল উত্তীর্ণকে এস.এস.সি এবং ‘এ’ লেভেল উত্তীর্ণকে এইচ.এস.সি-র সমমান হিসেবে বিবেচনা করা হবে।


