এক্সপ্রেসিভ আর্ট (শারীরিক শিক্ষা); ক্লাস-৬ - Proshikkhon

এক্সপ্রেসিভ আর্ট (শারীরিক শিক্ষা); ক্লাস-৬

এক্সপ্রেসিভ আর্ট (শারীরিক শিক্ষা)

ক্লাস-০৬: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দৈনিক সমাবেশ

ক্লাসের আলোচ্যবিষয়:

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কী? প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন বর্ণনা করুন।
  • দৈনিক সমাবেশ কী? দৈনিক সমাবেশের ধাপগুলি বর্ণনা করুন।
  • দৈনিক সমাবেশে পাঠ্য শপথ বাক্যটি লিখুন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কী? প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন বর্ণনা করুন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা:

শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, সাধারণভাবে তাকেই আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলে থাকি। একটি শিক্ষা প্রতিষ্ঠানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে, সেগুলোর মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন্যতম।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন:

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বপ্রথমেই ৫ বা ৭ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করতে হয়। এই কমিটির সদস্য হিসেবে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (এক/একাধিক), খেলাধুলায় আগ্রহী এসএমসি’র সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভূক্ত করা হয়। এই কমিটির প্রধান কাজ হলো:

১. বাজেট তৈরি,

২. সময় নির্ধারণ,

৩. অতিথি নির্বাচন

৪. কর্মবন্টন ইত্যাদি।

যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কয়েকদিন সময় লাগে এবং বহুমূখী কাজ সমন্বয় করতে হয় সেহেতু কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়। যেমন-

১. প্রতিযোগিতার পূর্ব কাজ,

২. প্রতিযোগিতা চলাকালিন কাজ, এবং

৩. প্রতিযোগিতার শেষের কাজ।

১. প্রতিযোগিতার পূর্ব কাজ:

  • অর্থ কমিটি,
  • দাওয়াত ও প্রচার কমিটি,
  • অভ্যর্থনা কমিটি,
  • মাঠ প্রস্তুত কমিটি,
  • প্যান্ডেল ও আসন ব্যবস্থাপনা কমিটি,
  • পুরস্কার ক্রয় কমিটি,
  • ক্রীড়া সরঞ্জাম কমিটি,
  • ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটি,
  • আপ্যায়ন কমিটি,
  • প্রাথমিক চিকিৎসা কমিটি,
  • শৃঙ্খলা রক্ষা কমিটি,
  • আপিল কমিটি।

২. প্রতিযোগিতা চলাকালিন কাজ:

  • সময়সূচি অনুসারে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা,
  • মাঠের শৃঙ্খলা রক্ষা করা,
  • বিচারকদের নাম ঘোষণা করা,
  • বিজয়ীদের নাম ঘোষণা করা,
  • ফলাফল রেকর্ড শীটে সংরক্ষণ করা ইত্যাদি।

৩. প্রতিযোগিতার শেষের কাজ:

  • বিজয়ীদের পুরস্কার প্রদান,
  • ক্রীড়া সরঞ্জাম যথাস্থানে সংরক্ষণ করা,
  • অতিথি আপ্যায়ন করা,
  • সকল সহযোগিতাকারিদের ধন্যবাদ জ্ঞাপন করা,
  • সর্বশেষ আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে হিসাব কমিটি কর্তৃক পাস করিয়ে নির্ধারিত ফাইলে সংরক্ষণ করা।

প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান:

  • অতিথিদের অভ্যর্থনা জ্ঞাপন (পুষ্পস্তবক অর্পণ ও ব্যাজ পরিধান),
  • পবিত্র ধর্ম গ্রন্থ হতে পাঠ,
  • জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন,
  • জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন,
  • প্রতিযোগিদের ‘মার্চ পাস্ট’ ও অভিবাদন প্রদান,
  • প্রধান অতিথি কর্তৃক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ঘোষণা (বেলুন ও পায়রা উড়ানো)
  • মশাল প্রজ্জলন ও মাঠ প্রদক্ষিণ,
  • ক্রীড়া শপথ পাঠ,
  • অতিথিদের আসন গ্রহণ,
  • প্রতিযোগিদের মাঠ ত্যাগ।

ক্রীড়া শপথ (জাতীয় পর্যায়ে):

“আমি শপথ করিতেছে যে, জাতীয় পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতার সকল বিধিবিধান মানিয়া চলিব এবং প্রকৃত খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দিয়া নিজ নিজ বিদ্যালয় ও খেলাখুলার গৌরব অক্ষুন্ন রাখিব।” – আমিন।

দৈনিক সমাবেশ কী? দৈনিক সমাবেশের ধাপগুলি বর্ণনা করুন।

দৈনিক সমাবেশ-এর ধাপগুলি নিম্নরূপ:

১. জাতীয় পতাকা উত্তোলন (সাবধান অবস্থায়),

২. জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন (সাবধান অবস্থায়),

৩. প্রার্থনা/পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ (আরাম অবস্থা থেকে প্রার্থনা অবস্থায়),

৪. শপথ গ্রহণ (সাবধান অবস্থায়),

৫. জাতীয় সংগীত (সাবধান অবস্থায়),

৬. প্রধান শিক্ষকের ঘোষণা (আরাম অবস্থায়),

৭. হালকা পিটি অনুশীলন,

৮. তিন তালি দ্বারা সমাবেশ ছুটি ও শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে ফাইলবদ্ধ অবস্থায় নিজ নিজ শ্রেণিকক্ষে গমণ।

দৈনিক সমাবেশে পাঠ্য শপথ বাক্যটি লিখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!