প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ মৌলিক চার নিয়ম - Proshikkhon

প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ মৌলিক চার নিয়ম

অধ্যায়-০৩: প্রাথমিক চার নিয়ম

পাঠ-৩.৫: মৌলিক চার নিয়ম সংক্রান্ত সমস্যাবলি

১) BODMAS কি? মৌলিক চার নিয়ম সংক্রান্ত ১টি গানিতিক সমস্যা তৈরি করুন।

২) শুভ রেস্টুরেন্টে খেতে গেলেন। ২ প্লেট ২০ টাকা দরের সাদা ভাত, ২৫ টাকা দরের সবজি ভাজি ২টি, ১ প্লেট ৭০ টাকা দরের মাছ এবং ৮০ টাকা দরের ১ প্লেট মুরগির মাংস খেলেন। দোকানিকে ৩০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবেন?

৩) ৫০০-{(২×২০) +(৩×২৫)+(১৪০÷২)+৮০}-কে মৌলিক চার নিয়ম সংক্রান্ত সমস্যায় রূপান্তরিত করুন?

৪) শুভ বাজারে গিয়ে ১০ টাকা দরে ৩ টি কলম, ২৫ টাকা দরে ২ টি খাতা, ৫ টাকা দরে ৫টি রাবার এবং ১২০ টাকা ডজন দরে ৬ টি স্কেল কিনল। সে দোকানদারকে ৫০০ টাকার নোট দিলে, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? -কে মৌলিক চার নিয়ম সংক্রান্ত গানিতিক রাশিতে রূপান্তর কর?

১) BODMAS কি? মৌলিক চার নিয়ম সংক্রান্ত ১টি গানিতিক সমস্যা তৈরি করুন।

B – Bracket  (বন্ধনী )

O – Of  (এর )

D – Division (এর )

M – Multiplication  (গুণ)

A – Addition  (যোগ )

S –  Subtraction  (বিয়োগ )

BODMAS হলো গণনা/সরলীকরণ অনুক্রমের একটি নিয়ম। এ ধারণায় প্রথমে বন্ধনী, সূচক, ভাগ, গুণ, যোগ, বিয়োগ অনুক্রম অনুসারে গণনা করতে হবে।

গানিতিক সমস্যাঃ

২) শুভ রেস্টুরেন্টে খেতে গেলেন। ২ প্লেট ২০ টাকা দরের সাদা ভাত, ২৫ টাকা দরের সবজি ভাজি ২টি, ১ প্লেট ৭০ টাকা দরের মাছ এবং ৮০ টাকা দরের ১ প্লেট মুরগির মাংস খেলেন। দোকানিকে ৩০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবেন?

সমাধান:

=  ৩০০ – {(২ × ২০) + (২×২৫) + ৭০ + ৮০}

= ৩০০ – (৪০ + ৫০ + ৭০ + ৮০)

= ৩০০ – ২৪০

=  ৬০

উত্তর: ৬০ টাকা

৩) ৫০০-{(২×২০) +(৩×২৫)+(১৪০÷২)+৮০}-কে মৌলিক চার নিয়ম সংক্রান্ত সমস্যায় রূপান্তরিত করুন?

সমস্যায় রূপান্তর করে নিম্নে দেখানো হলো:

হাসান ৫০০ টাকা নিয়ে বাজারে গেল। সে ফলের দোকান থেকে ২০ টাকা দরে ২ টি পেয়ারা, ২৫ টাকা দরে ২ টি কমলা ও ১৪০ টাকা জোড়া দরে ১ টি নারিকেল ও ৮০ টাকা দরে ১ টি বেদানা কিনল, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকল?

৪) শুভ বাজারে গিয়ে ১০ টাকা দরে ৩ টি কলম, ২৫ টাকা দরে ২ টি খাতা, ৫ টাকা দরে ৫টি রাবার এবং ১২০ টাকা ডজন দরে ৬ টি স্কেল কিনল। সে দোকানদারকে ৫০০ টাকার নোট দিলে, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? -কে মৌলিক চার নিয়ম সংক্রান্ত গানিতিক রাশিতে রূপান্তর কর?

সমস্যাটি গাণিতিক রাশিতে রূপান্তর করে নিম্নে দেখানো হলো:

৫০০-[(১০×৩)+(২৫×২) + (৫×৫)+{১২০÷১২×৬}]

বাড়ীর কাজ:

সমাধান করুন:

  • ১০৭ + ৯১ ÷ ১৩ – {৭৭ – (৮৫ ÷ ৫ ×৩ + ২১)} – ১০৫ =?
  • ১০ – {২ ×(৭ – ৬ ÷ ৩) + ৫} ÷ ৩
  • ১০৬ – ৭২ ÷ {(৪৪ – ৩৮) ×৯ – ৪৫}
  • ১৫৩ ÷ ৩ – {১৫ + (৮৬ – ১৬ ×৩) ÷ ২}
  • ১৪ ×৪ + ৬ × ৮ + ৩৪ – ৩৯÷ {৭৫ – ৫ × (২১ – ৯) – ২}
error: Content is protected !!