প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ বিয়োগ - Proshikkhon

প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ বিয়োগ

অধ্যায়-০৩: প্রাথমিক চার নিয়ম

সেশন-৩.২: বিয়োগ

১) বিয়োগ কাকে বলে?

২) বিয়োগের বৈশিষ্ট্য গুলো লিখুন?

৩) বিয়োগের অর্থ কয় প্রকার ও কি কি, প্রত্যেকটি অর্থের গানিতিক সমস্যা  তৈরি করে চিত্রের সাহায্যে দেখান?

৪) বিয়োগ শিক্ষাদান পদ্ধতি বর্ননা করুন?

৫) বিয়োগ শিক্ষাদানের অনুক্রম ব্যাখ্যা করুন।

১) বিয়োগ কাকে বলে?

দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নাম বিয়োগ।

বিয়োজন – বিয়োজ্য= বিয়োগফল

২) বিয়োগের বৈশিষ্ট্য গুলো লিখুন?

বিয়োগের বৈশিষ্ট্য:

১) বিয়োজন কখনও বিয়োগফল অপেক্ষা ছোট হতে পারে না।

২) বিয়োজন ও বিয়োজ্যকে সমপরিমাণে বৃদ্ধি করলে বিয়োগফলের কোন পরিবর্তন হয় না।

৩) কোন সংখ্যার সাথে ০ বিয়োগ করলে বিয়োগফল ঐ সংখ্যাই হবে।

৪) বিয়োজ্য বিয়োজন অপেক্ষা বড় হতে পারে না।

৫) একসাথে ২ এর অধিক সংখ্যার বিয়োগ নির্ণেয় করা যায় না।

৬) ২টি পূর্ণ সংখ্যার বিয়োগফল ১ টি পূর্ন সংখ্যাই হবে।

৩) বিয়োগের অর্থ কয় প্রকার ও কি কি, প্রত্যেকটি অর্থের গানিতিক সমস্যা  তৈরি করে চিত্রের সাহায্যে দেখান?

বিয়োগের অর্থ ৩ প্রকারঃ-

১) বাদ দেওয়া।

২) তুলনা করা।

৩) পার্থক্য করা।

বাদ দেয়াঃ

যখন কোন সামষ্টিক বস্তু থেকে কিছুু কর্তন করা হয়, হারিয়ে যায়, ফেলে দেয়া হয়, নষ্ট হয়ে যায় তখন অবশিষ্ট যা থাকে তা বের করার প্রক্রিয়া হলো বাদ দেয়া।

১) হামিদের ৫টি আপেল ছিল। এর মধ্যে ২টি খেয়ে ফেলল। এখন তার কয়টি আপেল আছে?

তুলনা করাঃ 

দুটি বস্তুর পরিমাণ যাচাই এবং একটি বস্তুর সাথে অন্য বস্তুর তুলনা করা।

১) শুভর ৫টি আপেল কেনার প্রয়োজন। ২টি কিনলেন। শুভর আর কয়টি আপেল কেনা দরকার?

পাথর্ক্য করাঃ

একটি বস্তুর অন্য বস্তুর অপেক্ষা কত কম বা বেশি,তা নিণর্য় করা এবং দুটি সংখ্যার বা দুটি রাশির মাঝখানের ব্যবধান বা পাথর্ক্য বের করার প্রক্রিয়া।

১) অমলের ৫টি আপেল আছে। কমলের ২টি আপেল আছে। ২জনের আপেলের সংখ্যার পাথর্ক্য কত?

২) ১টি শ্রেণিতে ৫জন বালিকা ও ৩ জন বালক আছে, বালক অপেক্ষা বালিকার সংখ্যা কত বেশি?

৪) বিয়োগ শিক্ষাদান পদ্ধতি বর্ননা করুন?

১) একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ৫৪ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্র রয়েছে। বিদ্যালয়ের কতজন ছাত্রী বেশি আছে?

     ৫৪

(-) ৩৭

১. হাতে রেখে বিয়োগের ক্ষেত্রে বিয়োজ্যের এককের ঘরের সংখ্যাটি বিয়োজনের এককের ঘরের সংখ্যার চাইতে ছোট হলে তা বিয়োগ করা যায় না। এক্ষেত্রে বিয়োজ্যের দশকের ঘর থেকে একটি দশক এককের সাথে যোগ করতে হয়। উপরের বিয়োগটিতে দশকের ঘরের এক দশক এককের সাথে যোগ করলে হয় ১৪ এবং ১৪ থেকে ৭ বিয়োগ করলে ৭ হয়।আমরা বর্গাকৃতি কাগজের কার্ড ব্যবহার করে নি¤œবরূপভাবে সমস্যাটির সমাধান করতে পারি।

.  এছাড়াও প্রদত্ত সমস্যা নিম্নরূপভাবে সমাধান করা যায়ঃ

১) মাহির ৩৩টি এবং অপূর্বের ১৭টি গল্পের বই আছে।মাহিরের চেয়ে অপূর্বের কয়টি গল্পের বই বেশি বা কম আছে?

বাড়ির কাজঃ-

১) ৭-৪ =?  এই সমস্যাটি শ্রেণিকক্ষে কিভাবে শিক্ষাদান করবেন ব্যাখ্যা করুন।

২) ৩৩- ১৭ =?  এই সমস্যাটি শ্রেণিকক্ষে কিভাবে শিক্ষাদান করবেন ব্যাখ্যা করুন।

১)  নিম্নের দুইটি বিয়োগ করুনঃ

     ৪২              ৫২

 (-) ১৮          (-) ২৯

৪) নিম্নের বিয়োগ দুইটি দ্বারা গাণিতিক বাক্যের সমস্যা তৈরি করুন।

ক) ৪৩ -২৬ খ) ৪৭ -১৯

৫) বিয়োগ শিক্ষাদানের অনুক্রম ব্যাখ্যা করুন।

বিয়োগের নির্দেশের অনুক্রমঃ

১. “বাদ দেয়া ” ধারণাটি উপকরণ নাড়াচাড়া করে সরাসরি বোঝা যায়।

২. “তুলনা করা” ধারণার উত্তরও পাশাপাশি রেখে বের করা যায়।

৩. পাথর্ক্য করা” ধারণার ক্ষেত্রে একটিকে অপরটির সাথে মিল করে পার্থক্যটি বের করতে হবে।

প্রথমে “বাদ দেয়া তারপরে “তুলনা করা” শিখিয়ে বিয়োগের ধারণা সুস্পষ্ট করার পর “পাথর্ক্য করা” শেখালে ভাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!