প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৭ মূল্যায়ন ক্ষেত্র - Proshikkhon

প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৭ মূল্যায়ন ক্ষেত্র

অধ্যায়-০৭: গণিত শিখন মূল্যায়ন

পাঠ-৭.১: শিক্ষার্থীর শিখন মূল্যায়ন ক্ষেত্র

ক্লাসের আলোচ্য বিষয়:

১. মূল্যায়ন ক্ষেত্রের গাণিতিক ধারণা ব্যাখ্যা করুন।

২. প্রক্রিয়াগত ধারণা ও সমস্যা সমাধান এর মধ্যে তুলনামূলক আলোচনা করুন।

১. মূল্যায়ন ক্ষেত্রের গাণিতিক ধারণা ব্যাখ্যা করুন।

প্রাত্যাহিক জীবনে কোনো গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করতে হবে তা বুঝতে পারাই হলো শিক্ষার্থীদের গাণিতিক ধারণাগত জ্ঞান। অন্যভাবে বলা যায় যে, পূর্বে শেখা কোন গাণিতিক সংজ্ঞা, ঘটনা, প্রক্রিয়া, তত্ত্ব ইত্যাদি স্মরণ করার মানসিক প্রক্রিয়াই হলো গাণিতিক ধারণাগত জ্ঞান (MCK)।

যেমন- সনাক্ত করা, স্মরণ করা, পূনরায় করা, গণনা করা, তুলনা করা, পার্থক্য করা, সংখ্যার ছোটবড় চিনতে পারা, পূনঃউপস্থাপন করা, প্রতিলিপি করা ইত্যাদি।

উদাহরণ:

১. ০.১ × ০.১ = কত?

ক) ০.২ খ) ০.০১ গ) ০.০০১ ঘ) ১.০০

২. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?

২. প্রক্রিয়াগত ধারণা ও সমস্যা সমাধান এর মধ্যে তুলনামূলক আলোচনা করুন।

প্রক্রিয়াগত ধারণা (Procedural knowledge):

শ্রেণিতে শেখা গণিতের বিষয়বস্তু বা তথ্য-উপাত্ত উপলব্ধি করে দৈনন্দিন গাণিতিক প্রয়োজনে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রক্রিয়া বা কৌশল ব্যবহার করতে পারাই হচ্ছে গণিতের প্রক্রিয়াগত ধারণা। অর্থাৎ ধারাবাহিকভাবে গাণিতিক সমস্যার সমাধানের কৌশল (কোনটি, কীভাবে করতে হবে তা) সম্পর্কে সম্যক ধারণা থাকা। যেমন- স্বরূপ; বর্ণনা করা, ব্যাখ্য করা, পার্থক্য নির্ণয় করা, উদাহরণ দেয়া, শ্রেণিকরণ করা, উপযুক্তটি বেছে নেয়া ইত্যাদি।

উদাহরণ: ১০০ টাকা ১০০ টি লিচু কিনে ৫৫ টাকায় ৫০টি হিসেবে লিচু বিক্রয় করলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক) ৫% লাভ খ) ১০% লাভ গ) ৫ % ক্ষতি ঘ) ১০% ক্ষতি

সমস্যা সমাধান (Problem solving):

শিক্ষার্থীদের গাণিতিক ধারণা ও প্রক্রিয়াগত ধারণা প্রয়োগের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে পারা, বাস্তব জীবনের সাথে মিল করে গাণিতিক সমস্যা ক্সতরি করতে পারা এ স্তরের কাজ। এক্ষেত্রে শিক্ষার্থীদের গণিতের কোনো ধারণা, পদ্ধতি, সূত্র বা কোনো অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে বা নতুন পরিস্থিতিতে কাজে লাগানোর ক্ষমতাই হল সমস্যা সমাধান বা প্রয়োগ দক্ষতা। উদাহরণ স্বরূপ হিসাব-নিকাশ করা, উদাহরণসহ ব্যাখ্যা করা, সম্পর্ক দেখানো, চিত্র অঙ্কন করা, সমস্যা সমাধান করা ইত্যাদি।

যেমন: একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন ছাত্রী। ঐ শ্রেণিতে শতকরা কতজন ছাত্রী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!