শিশুতোষ গল্প: শেয়াল ও কাক - Proshikkhon

শিশুতোষ গল্প: শেয়াল ও কাক

Kid’s Story: The Fox and Crow

গল্প: শেয়াল ও কাক

এক কাক দোকান থেকে একটুকরা মাংস ছোঁ মেরে নিয়ে উড়ে এসে একটা গাছের ডালে বসল। অনেকদিন ধরে মাংস খায় না বলে সে মাংস পেয়ে মনে মনে অনেক খুশি হলো। সে কীভাবে মজা করে এই মাংসটা খাবে তাই ভাবছিল।

এমন সময় একটা শেয়াল গাছের নিচে দিয়ে যাচ্ছিল। হঠাৎ উপরের দিকে তাকাতেই তার চোখ পড়ল কাকের কাছে থাকা মাংসের উপর। মাংস দেখে তার জিভে পানি চলে আসল। সে চিন্তা করতে লাগল কীভাবে এ মাংসটা খাওয়া যায়।

হঠাৎ শেয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। সে কাককে বলল, কাক ভাই, তুমি কত সুন্দর ! কী সুন্দর মিচমিচে কালো রং তোমার। তোমার গলার আওয়াজও খুব মিষ্টি। কতদিন ধরে তোমার মিষ্টি গলার কোনো গান শুনি না।

কাক শেয়ালের প্রশংসা শুনে খুব খুশি হলো। এবার শেয়াল কাককে বলল, তোমার মধুর কন্ঠের একটা গান আমায় শোনাও না ভাই?

কাক শেয়ালের কথায় এতটাই খুশি হলো যে গলা ছেড়ে কা-কা- স্বরে গাইতে শুরু করল। আর কা-কা-করে ডাকতেই কাকের মুখ থেকে মাংসটা ঝুপ করে পড়ে গেল নিচে।

শেয়াল তো নিচে তৈরিই ছিল। খপ করে মাংস নিয়ে মুখে পুরে মনের আনন্দে খেতে খেতে চলে গেল। কাক এবার তার ভুল বুঝতে পারল কিন্তু ততক্ষণে শেয়াল মাংস নিয়ে চলে গেছে অনেক দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!