DPEd Incourse Question; Professional Study-Part-01
ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)
বিষয়: ডিপিএড পেশাগত শিক্ষা (১ম খন্ড)
সময়: ১.৩০ ঘন্টা পূর্ণমান: ১১
১. যে কোন ১টি প্রশ্নের উত্তর লিখুন: ৪×১=৪
ক) পাঠ পরিকল্পনা কাকে বলে? একটি পাঠ পরিকল্পনার ধাপগুলো ব্যাখ্যা করুন৷
খ) যোগাযোগ কাকে বলে? শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের সাথে মৌখিক ও অমৌখিকভাবে কিভাবে যোগাযোগ করবেন ব্যাখ্যা করুন৷
২. যে কোন ২টি প্রশ্নের উত্তর দিন: ২×২=৪
ক) শিখনফল কাকে বলে? একজন শিক্ষক হিসেবে শিখনফল জানা প্রয়োজন কেন ২টি বাক্যে লিখুন৷
খ) ১টি শিক্ষককেন্দ্রিক ও ১টি শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতির ২টি করে সুবিধা ও অসুবিধা লিখুন৷
গ) একীভূত শিক্ষা কাকে বলে? একীভূত শিক্ষার সফল বাস্তবায়নে ৩টি প্রতিবন্ধকতা লিখুন৷
৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন: ১×৩=৩
ক) কোনটি বুদ্ধিবৃত্তিক বিকাশ?
– অনুভূতি প্রকাশ করা/অন্যের কথা বুঝতে পারা/ভাল-মন্দ বুঝতে পারা/হার-জিত মেনে নেওয়া৷
খ) কোনটি বিকাশের ক্ষেত্র?
– স্বাস্থ্য ও নিরাপত্তা/বিজ্ঞান ও প্রযুক্তি/ভাষা ও যোগাযোগ/সৃজনশীলতা ও নান্দনিকতা৷
গ) ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কয়টি বিষয় আছে?
– ৮/৯/১১/১২