ইনকোর্স প্রশ্নপত্র; ডিপিএড গণিত পিকে - Proshikkhon

ইনকোর্স প্রশ্নপত্র; ডিপিএড গণিত পিকে

DPEd Incourse Question; Math PK

ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)

বিষয়: গণিত শিক্ষণবিজ্ঞান

সময়: ১.৩০ ঘন্টা                                                      পূর্ণমান: ২১

১. যে কোন ২টি প্রশ্নের বিস্তৃত উত্তর দিন:                                                           ৪×২=৮

ক) শিক্ষাক্রম কী? গণিত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন৷

খ) আবশ্যকীয় শিক্ষাক্রম কী? ‘সংখ্যার (২০ এর)’ ধারণা এর উপর একটি পাঠ পরিকল্পনা প্রণয়ন করুন৷

গ) মূল্যায়ন কী? সামষ্টিক ও গাঠনিক মূল্যায়রে পার্থক্য লিখুন৷ প্রক্রিয়াকেন্দ্রিক মূল্যায়নসমূহ বর্ণনা করুন৷

ঘ) যান্ত্রিক উপলব্ধি ও সম্পর্কমূলক উপলব্ধি গাণিতিক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করুন৷ এই দুই    উপলব্ধির পার্থক্য লিখুন৷

২. যে কোন ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন:                                                          ২×৪=৮ 

ক) গণিত শিক্ষাক্রম প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা করুন৷

খ) পাঠ সমীক্ষা কী? মানসম্মত শিক্ষণ চক্র (চষধহ-উড়-ঝবব) বর্ণনা করুন৷

গ) গণিতের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ডোমেইনে চিহ্নিত করা হয়েছে? ডোমেইনে বিষয়বস্তু সাজালে কী কী সুবিধা পাওয়া যায়?

ঘ) গাণিতিক সমস্যা সমাধান প্রক্রিয়ায় নিউম্যান পদ্ধতি আলোচনা করুন৷

ঙ) অনুশিক্ষণ কী? এর কৌশলগুলো লিখুন৷

চ) জিও বোর্ড কী? এটি ব্যবহার করে কীভাবে আয়তক্ষেত্রের ধারণা দেয়া যায়?

৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন:                                                                   ১×৫=৫

ক) শতকরা ও এর হিসাব-নিকাশ কোন ডোমেইনের অন্তর্গত

    – সংখ্যা ও পরিমাপ/ পরিমাণবাচক সম্পর্ক/ সংখ্যা ও এর হিসাব-নিকাশ/ জ্যামিতি ও পরিমাপ৷

খ) গণিতকে মেরুদন্ড বলা হয়

– যুক্তির/বিজ্ঞানের/সভ্যতার/প্রমাণের৷

গ) ১-১৯ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

 – ৬/৭/৮/৯ টি৷

ঘ) শিশুরা বস্তু নিরপেক্ষ পর্যায়ে যুক্তিতর্কের মাধ্যমে শিখতে পারে কোন বয়স থেকে?

  – (৫-৬)/(৭-৮)/(৯-১০)/(১১-১২)৷

ঙ) প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতার কত নম্বর যোগ্যতাটি গণিত বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত?

  – ৪নং/৫নং/১২নং/২২ নং৷

ভবিষ্যতে সহজে পোস্টটি খুঁজে পেতে শেয়ার করে নিজের ওয়ালে রাখুনএবং দয়া করে শিক্ষামূলক গ্রুপগুলোতে শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!