ডিফল্ট Archives - Page 8 of 16 - Proshikkhon

Category "ডিফল্ট"

27Oct2021

Close-ended and Open-ended Question

বদ্ধ প্রশ্ন ও উন্মুক্ত প্রশ্ন

একজন শিক্ষককে শ্রেণি শিখন-শেখানো কার্যক্রমে  শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন করতে হয় ।প্রশ্ন করা যে কোন পাঠের অবিচ্ছেদ্য অংশ কেননা ইহা  শিক্ষার্থীদের চিন্তার দ্বারা উন্মুক্ত করে । শিক্ষার্থীদের কাজে নিয়োজিত রাখা এবং শিখনের সক্রিয় স্টাইল (active style)কে ধরে রাখার জন্য প্রশ্ন করা প্রয়োজন। প্রশ্ন করার পর তার উত্তরের জন্য কিংবা তা চিন্তা করার জন্য  শিক্ষার্থীদের সময়  প্রদানের উপর অধিক গুরুত্ব প্রদান করতে হবে। গবেষকদের মতে  অধিকাংশ শিক্ষক প্রশ্ন করে তার উত্তরের জন্য কেবলমাত্র 0.7 সেকেন্ড অপেক্ষা করেন যা তাদের জন্য যথেষ্ট নয়। কেননা পর্যাপ্ত সময় প্রদান না করলে  শিক্ষার্থীরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে পারেনা ।

বদ্ধ প্রশ্ন (close-ended question) :

[…]
27Oct2021

Inquiry based Learning

অনুসন্ধানভিত্তিক শিখন

অনুসন্ধান কী?

অনুসন্ধান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন বিষয়/সমস্যা/ইস্যু সম্পর্কে অনুসন্ধিত্সু হয়ে ঐ বিষয় সম্পর্কে ধারণা নির্মান/গঠন করে বা ঐ সমস্যার সমাধান খোঁজে৷ প্রতিটি মানুষের জন্য অনুসন্ধান করার দক্ষতা অর্জন আবশ্যক কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অনুসন্ধানের দরকার হয়৷

অনুসন্ধান ভিত্তিক শিখন কী?

[…]
24Oct2021

DPEd Final Examination-2021; English PK

ডিপিএড ইংরেজি পিকে ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

Most Important:

1. What is the status of English used in global/Bangladesh communication.

2. What are the challenges of teaching English to large classes? What challenges have you faced in your training school and how you overcome it?

[…]
24Oct2021

DPEd Final Examination-2021; English SK

ডিপিএড ইংরেজি এসকে ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

BROAD QUESTIONS:

1. Suppose you are going to apply for the post pre-primary teacher write your curriculum vitae (CV).

2. Write a letter to your friend about a memorable day in your life.

3. “Teaching is a noble profession” do you agree? Give your constrictive opinion.

[…]
22Oct2021

DPEd Final Examination-2021; Professional Studies-4

ডিপিএড পেশাগত শিক্ষা (৪র্থ খন্ড) ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

আইসিটি  অংশ:

১) কম্পিউটার কি? কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো লিখুন।

২) ICT কী? প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরিতে ব্যবহৃত ICT সহায়ক উপকরণগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিন।

[…]
21Oct2021

DPEd Final Examination-2021; Professional Studies-3

ডিপিএড পেশাগত শিক্ষা (৩য় খন্ড) ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

বড় প্রশ্ন:

১. মূল্যবোধ কী? মূল্যবোধের প্রকারভেদ লিখুন। মূল্যবোধ মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে?

২. নৈতিক মূল্যবোধ কী? শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষক হিসেবে আপনার করণীয়সময়হ আলোচনা করুন।

[…]
16Sep2021

Introduction Teaching and Learning Materials of Elementary Science

নবায়নকৃত প্রাথমিক শিক্ষাক্রমের আলোকে ইতোমধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রনয়ন পূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে৷ কিন্তু শিক্ষকগণের জন্য কোন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়নি৷ ফলে নব প্রনয়নকৃত বিজ্ঞান পাঠ্যপুস্তকের বিষয়বস্তু, পরিসর, বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে কোন ধারণা পাননি৷ এমতাবস্থায়, শিক্ষকগণের পাঠ্য পুস্তক পরিচিতি অতীব জরুরী৷তাই এই অধিবেশনের আয়োজন অতীব গুরুত্বপূর্ণ ৷

প্রাথমিক বিজ্ঞান শিখন শেখানো সামগ্রী পরিচিতি

[…]
4Sep2021

The purpose of elementary science training

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। প্রযুক্তির উন্নয়নে বিজ্ঞানের অবদান সর্বাধিক। বিজ্ঞান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক স্তরের প্রত্যেক শিক্ষকের ধারণা থাকা আবশ্যক। নিম্নে প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করা হলো:

[…]
9Aug2021

Teaching methods and techniques according to the content of the Religious & Moral Education, Physical Education, Music and Art & Craft

ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, সংগীত, চারু ও কারুকলা বিষয়ের শিখন শেখানো কার্যক্রম

ধর্ম ও নৈতিক শিক্ষার শিখন শেখানো পদ্ধতি ও কৌশল 

একজন শিশুর ব্যাক্তিত্ববান, মূল্যবোধ সম্পন্ন, নৈতিক ও সৎ চরিত্রের অধিকারি হওয়ার জন্য ধর্ম ও নৈতিক শিক্ষার জ্ঞান থাকা প্রয়োজন৷ শিশুর নান্দনিকতা সৃজনশীল প্রতিভা বৃদ্ধি করার জন্য শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা এবং সঙ্গীত বিষয়াবলী প্রাথমিক স্তরে সংযুক্ত করা হয়েছে৷ এগুলোর শিখন শেখানো পদ্ধতি ও কৌশল এবং উপস্থাপনের ধরণ ভিন্ন। একজন নব নিযুক্ত শিক্ষকের জন্য এই আবশ্যিক বিষয়গুলোর শিখন শেখানো পদ্ধতি ও কৌশল জানা একান্ত প্রয়োজন।

“শিক্ষককে সম্মান করা,” হিন্দু ধর্মের “গুরুজনের উপদেশের প্রতি শ্রদ্ধা” খ্রিষ্ট ধর্মের “শিক্ষকদের নির্দেশ পালন”, বৌদ্ধ ধর্মের “গুরুজনের প্রতি শ্রদ্ধাবোধ” সম্পর্কিত বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে শিক্ষকদের সম্যক ধারণা রাখা অত্যন্ত প্রয়োজন৷

একটি শিশুর নৈতিক, আধ্যাত্নিক বিকাশ সাধনের জন্য সত্চরিত্রবান হওয়ার জন্য বিপদগামী হওয়া থেকে রক্ষা করার জন্য প্রাথমিক স্তরে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়টি আবশ্যিক ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের চারটি প্রধান ধর্মের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু তাত্ত্বিক ও ব্যবহারিক। তাই আলোচনা, প্রশ্নোত্তর, গল্প বলা, প্রদর্শন পদ্ধতি প্রভৃতি ব্যবহার করে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে।

শারীরিক শিক্ষার শিখন শেখানো পদ্ধতি ও কৌশল                          

প্রাচীনকালে শারীরিক শিক্ষার শুধু ‘দৈহিক উন্নতি’ বা শক্তিশালী মাংসেশী তৈরি, দৃঢ় অঙ্গ প্রতঙ্গ গঠন ইত্যাদি ছিল শারীরিক শিক্ষার মূল লক্ষ্য। কিন্তু বর্তমানে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির প্রতি শারীরিক শিক্ষার লক্ষ্য কেন্দ্রিভূত হয়েছে।” বিষয়টি অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপনের মাধ্যমে আলোচনা করে তাদেরকে এ বিষয়ে মনোযোগ আকর্ষণ করুন।

স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন খেলাধুলা ও ব্যায়ামের নিয়মাবলি, শৃখলাবোধ, একাত্মবোধ, নেতৃত্ব, পরিমিত ঘুম ও সুষম খাদ্য গ্রহণ, দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সতর্কতা, প্রাথমিক চিকিত্সা প্রভৃতি বিষয় শারীরিক শিক্ষার বিষয়বস্তু হিসেবে প্রাথমিক স্তরে গ্রহণ করা হয়েছে।

কোমলমতি শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক প্রতিভার বিকাশ সাধনের জন্য প্রাথমিক স্তরে শারীরিক শিক্ষা  বিষয়কে আবশ্যিক বিষয় হিসেবে রাখা হয়েছে।  দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি শারীরিক শিক্ষার অন্যতম লক্ষ্য।

শারীরিক শিক্ষার বেশির ভাগ কাজই ব্যবহারিক৷ শারীরিক শিক্ষার শিখন শেখানো পদ্ধতি বা কৌশল হিসেবে প্রদর্শন, দলে অনুকরণ/অনুসরণ, জোড়ায় জোড়ায় কাজ, একক কাজ প্রভৃতি অনুসরণ করলে শিখন তুলনামূলক স্থায়ী হয়।

চারু ও কারুকলার শিখন শেখানো পদ্ধতি ও কৌশল          

কোমলমতি শিশুর নান্দনিক ও সৃজনশীল প্রতিভার বিকাশ সাধনের জন্য প্রাথমিক স্তরে চারু ও কারুকলা   বিষয়কে আবশ্যিক বিষয় হিসেবে রাখা হয়েছে৷ ছবি আঁকার সময় পর্যবেক্ষণ করে ছবি আঁকা, বাস্তব মডেলের অনুরূপ অঙ্কন করা প্রভৃতি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

যে শিল্প মানসিক চাহিদা মেটায় তাই চার“কলা৷ চার“কলা যেমন মনকে সৌন্দর্যরসে সিক্ত করে, কারুকলাও তেমনি চারুকলার সংষ্পর্শে আরো আকর্ষণীয় হয়ে মানুষের প্রয়োজন মিটায়৷ চারু ও কারুকলা দৈহিক এবং ব্যবহারিক চাহিদা মেটায়। যেকোন বাস্তব জিনিস ত্রিমাত্রিকভাবে (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) অবস্থান করে, কিন্তু অঙ্কনের সময় প্রথম ২টি মাত্রা ব্যবহার করে ছবি অঙ্কন করতে হয়। ছবি আঁকার ৭টি ব্যবহারিক দিক রয়েছে এ ৭টি কৌশল অবলম্বন করে ছবি আঁকলে ছবিটি হয়ে উঠবে জীবন্ত। সেগুলো হলো:,

১) পরিপ্রেক্ষিত,

২) আলোছায়া,

৩) অনুপাত,

৪) কেন্দ্রীয় আকর্ষণ,

৫) সমতা,

৬) ভারসাম্য,

৭) গঠন ও রচনা।

সংগীত এর শিখন শেখানো পদ্ধতি ও কৌশল                         

শিশুমন কোমল ও সুর পিয়াসী৷ সঙ্গীতের সুর শিশুমনকে বিশেষভাবে আকর্ষণ করে৷ সঙ্গীতের অনুশীলনের মাধ্যমে শিশুর সুকুমার শিল্প মানসিকতা গড়ে তোলা, সৌন্দর্যবোধ জাগ্রত করা ও নির্মল আনন্দদানের সাথে সাথে দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানা এবং দেশপ্রেম জাগ্রত করার অপার সম্ভাবনাময় দিকটির গুরত্ব অনুধাবন করে সর্বজনীন প্রাথমিক শিক্ষার পটভূমিতে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়নকালে সংগীতকে একটি বিষয় হিসেবে রাখা হয়েছে৷

সঙ্গীতের নির্ধারিত শিখনফল অর্জনের জন্য নিম্নলিখিত শিখন-শেখানো পদ্ধতি ও কৌশলগুলো নিম্নরূপ:

  • শুদ্ধ উচ্চারণের মাধ্যমে গানের নির্ধারিত অংশগুলো আবৃতি করা;
  • গানের নির্ধারিত অংশগুলো শিশুদের দিয়ে বোর্ডে খাতায় লেখানো;
  • গানের নির্ধারিত অংশগুলো প্রথমে শিক্ষকের নিজে গাওয়া;
  • শিক্ষার্থীরা সমবেতভাবে শিক্ষকের সাথে গাওয়া;
  • অবশেষে তারা দলগতভাবে, পরে এককভাবে গাইবে;
  •  ক্ষেত্রবিশেষে রেকর্ডকৃত গানের ক্যাসেট ব্যবহার করা;
  • জাতীয় সঙ্গীতের সময় যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের জন্য সচেতন থাকা, ইত্যাদি।
  • শিশুমন কোমল ও সুর পিয়াসী৷ সঙ্গীতের সুর শিশুমনকে বিশেষভাবে আকর্ষণ করে। সঙ্গীত শিশুর মধ্যে শিল্প মানসিকতা গড়ে তোলে এবং তার মধ্যে আনন্দবোধ জাগ্রত করে।
  • সঙ্গীতের শিখন শেখানো পদ্ধতি ও কৌশল হিসেবে প্রথমে সম্মিলিত, পরে ছোট ছোট দলে এবং তারপর এককভাবে গানের অনুশীলন করাতে হবে।

Ad

error: Content is protected !!