Close-ended and Open-ended Question
বদ্ধ প্রশ্ন ও উন্মুক্ত প্রশ্ন
একজন শিক্ষককে শ্রেণি শিখন-শেখানো কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন করতে হয় ।প্রশ্ন করা যে কোন পাঠের অবিচ্ছেদ্য অংশ কেননা ইহা শিক্ষার্থীদের চিন্তার দ্বারা উন্মুক্ত করে । শিক্ষার্থীদের কাজে নিয়োজিত রাখা এবং শিখনের সক্রিয় স্টাইল (active style)কে ধরে রাখার জন্য প্রশ্ন করা প্রয়োজন। প্রশ্ন করার পর তার উত্তরের জন্য কিংবা তা চিন্তা করার জন্য শিক্ষার্থীদের সময় প্রদানের উপর অধিক গুরুত্ব প্রদান করতে হবে। গবেষকদের মতে অধিকাংশ শিক্ষক প্রশ্ন করে তার উত্তরের জন্য কেবলমাত্র 0.7 সেকেন্ড অপেক্ষা করেন যা তাদের জন্য যথেষ্ট নয়। কেননা পর্যাপ্ত সময় প্রদান না করলে শিক্ষার্থীরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে পারেনা ।
বদ্ধ প্রশ্ন (close-ended question) :
যদি কোন প্রশ্নের উত্তর শধু হ্যাঁ/না বলে বলে উত্তর দেয়া যায় তখন সে ধরণের প্রশ্নকে আমরা বদ্ধ প্রশ্ন বলি। শ্রেণি পাঠদানের সময় শিক্ষকে সতর্কতার সাথে এ ধরণের প্রশ্ন ব্যবহার করতে হবে । কেননা এ ধরণের প্রশ্নের উত্তর শিক্ষার্থী অনেক সময় না বুঝেই উত্তর দিতে পারে।
বদ্ধ প্রশ্নের উদাহরণঃ
- তুমি কি তোমার কাজ শেষ করেছে ?
- এটাই কি তোমার চূড়ান্ত উত্তর?
উন্মুক্ত প্রশ্ন (open-ended question):
যে ধরণের প্রশ্নের উত্তর দিতে একাধিক শব্দ,বাক্য ব্যবহৃত হয় সেধরণের প্রশ্ন কে আমরা উন্মূক্ত প্রশ্ন বলি। এধরণের প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্ভাব্য উত্তর দেয়া হয় না, উত্তরদাতা নিজের মত করে নিজের ভাষায় উত্তর দেয় । এ ধরণের প্রশ্ন শুরু হয় যেমন-কীভাবে, কী করে ,কখন ,কোথায়, কেন ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দ্বারা । উন্মূক্ত প্রশ্নকরণ প্রক্রিয়াটি শ্রেণিকক্ষে ব্যপকভাবে ব্যবহৃত হয়। এ ধরণের প্রশ্নের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদেরকে আজকের পাঠের সাথে সংশ্লিষ্ট পূর্বজ্ঞানসমূহ প্রকাশের মাধ্যমে বর্তমান পাঠের সুযোগ করে দেন। এ সংযোগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের পূর্বজ্ঞানের সাথে বর্তমান জ্ঞানের সংযোগ সাধন করে নতুন ধারণা গঠন/বিনির্মানে সহায়তা করেন।
উন্মুক্ত প্রশ্নের উদাহরণঃ
তৃতীয় শ্রেণিতে বাতাসের প্রয়োজনীয়তা পাঠদানের সময় জ্বলন্ত মোমবাতি গ্লাস দিয়ে ঢেকে দেয়ার পর শিক্ষক জিজ্ঞেস করতে পারেনঃ-
- কেন মোমবাতি নিভে গেল?
- গ্লাসের মধ্যে কী হয়েছিল? যার জন্য বেশিক্ষুণ আগুন জ্বলতে পারেনি।
শ্রেণি শিখন-শেখানো কার্যক্রমে কার্যকর (effective) প্রশ্ন ব্যবহার করার কারণগুলো নিম্নে উল্লেখ করা হলঃ
- শ্রেণি পাঠদানের ফ্লো (flow) ধরে রাখার জন্য।
- শিখনে নিয়োজিত রাখার জন্য ।
- যা শিখেছে তা যাচাই করার জন্য ।
- শিখনের কতটুকু ব্যবহার করতে পারবে তা নিরুপনের জন্য ।
- শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও মতামত জানার জন্য।
- শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও মতামত পারস্পরিক বিনিময়ের সুযোগ প্রদানের জন্য।
- শিক্ষার্থীদের সৃষ্টিশীল চিন্তা ,কল্পনাশক্তিকে উৎসাহিত করার জন্য।
পরিশেষে বলা যায় শিখনকে পরিচালিত করা (promote learning) ,উচ্চতর চিন্তাকে (higher order thinking) প্রতিপালন (foster) করা,কল্পনার উন্নয়ন সাধন ,সৃষ্টিশীল চিন্তাকে উৎসাহিত করা এবং বিভিন্ন ধরণের সমস্যার (challenge) মুখোমুখি করার জন্য effective questioning প্রয়োজন।

