অধ্যায়-০৬: ল.সা.গু-গ.সা.গু
সেশন-৬.১: ল.সা.গু
ক্লাসের আলোচ্য বিষয়:
১. গুণিতক কী?
২. ল.সা.গু কাকে বলে? ল.সা.গু নির্নয়ের ৩ টি পদ্ধতি বর্ননা করুন। ৬,৮ ও ১২ এর ল.সা.গু নির্নয় করুন।
১. গুণিতক কী?
গুণিতক:
কোন একটি নির্দিষ্ট সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। সেই নির্দিষ্ট সংখ্যাটিই হচ্ছে ঐ সংখ্যা গুলোর গুণিতক। যেমনঃ ৬ সংখ্যাটি ১,২,৩,৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং ৬ হচ্ছে ১,২,৩,৬ এর গুণিতক।
২)
ল.সা.গু কাকে বলে? ল.সা.গু নির্নয়ের ৩ টি পদ্ধতি বর্ননা করুন। ৬,৮ ও ১২ এর ল.সা.গু
নির্নয় করুন।
ল.সা.গু: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
ল.সা.গু নির্নয়ের ৩ টি পদ্ধতিঃ
ক) পর্যবেক্ষন পদ্ধতি।
খ) মৌলিক উৎপাদক পদ্ধতি।
গ) ইউক্লিডীয় পদ্ধতি।
ক) পর্যবেক্ষণ পদ্ধতিঃ
৬ এর গুণিতক হলোঃ ৬,১২,১৮,২৪,৩০,৩৬,৪২,৪৮,৫৪……………….
৮ এর গুণিতক হলোঃ ৮,১৬,২৪,৩২,৪০,৪৮,৫৬………………………..
১২ এর গুণিতক হলোঃ ১২,২৪,৩৬,৪৮,৭২………………………………..
৬,৮,১২ এর সাধারণ গুণিতক হলোঃ ২৪
নির্ণেয় ল.সা.গু = ২৪
খ) মৌলিক উৎপাদক পদ্ধতি:
৬=২×৩
৮=২×২×২
১২=২×২×৩
নির্ণেয় ল.সা.গু= ২×২×২×৩ =
২৪
গ) ইউক্লিডীয় পদ্ধতিঃ
নির্ণেয় ল.সা.গু = ২×২×৩×২ = ২৪
