প্রাথমিক গণিত (পিকে); অধ্যায়-৬; শিক্ষোপকরণের ধারণা - Proshikkhon

প্রাথমিক গণিত (পিকে); অধ্যায়-৬; শিক্ষোপকরণের ধারণা

অধ্যায়-০৬: গণিত শিক্ষোপকরণ

পাঠ-৬.১: গণিত শিক্ষোপকরণের ধারণা (শেষ অংশ)

ক্লাসের আলোচ্য বিষয়:

৭. সংখ্যা ও সংখ্যা প্রক্রিয়া শেখানোর জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

৮. বিভিন্ন প্রকার জ্যামিতিক ধারণা শেখানোর জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

৯. বিভিন্ন প্রকার জ্যামিতিক ধারণার জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

১০. বিভিন্ন প্রকার পরিমাপ শেখানোর জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

১১. গণিত শিক্ষোপকরণ ব্যবহারের নীতিমালাসমূহের বর্ণনা দিন।

৭. সংখ্যা ও সংখ্যা প্রক্রিয়া শেখানোর জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

সংখ্যা ও সংখ্যা প্রক্রিয়া শেখানোর জন্য শিক্ষোপকরণ:

  • গণনার বস্তু, মার্বেল, মাটির ক্সতরি বল, নুড়ি পাথরের টুকরো, পীচবোর্ড বা হার্ডবোর্ড কেঁটে তৈরি বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্র বা চিত্র বাঁশের কাঠের টুকরো, কাঠির বান্ডিল, স্কেল, পাতা ফুল, ফল ইত্যাদি।
  • এ্যাবাকাস, ক্যালকুলেটর।
  • বিভিন্ন আকারের (কাঠের) ঘনবস্তু, প্ল্যাইউড, তক্তা, হার্ডবোর্ড।
  • মিটার স্কেল, ওজন যন্ত্র, ফুট স্কেল ইত্যাদি।

৮. বিভিন্ন প্রকার জ্যামিতিক ধারণা শেখানোর জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

সাধারণ ও দশমিক ভগ্নাংশ শেখানোর জন্য শিক্ষোপকরণ:

  • পোস্টার বা কাগজে অঙ্কিত বিভিন্ন ভগ্নাংশের চার্ট।
  • ফুট স্কেল, মিটার স্কেল (দশমাংশ দাগাঙ্কিত)।
  • ফ্লানেল বোর্ড বা ফ্লানেল কাপড়ের সুবিধাজনক টুকরো।
  • পীচ বা কাঠের কাটা বৃত্ত, চতুর্ভুজ, আয়তক্ষেত্র ইত্যাদি যাতে অর্ধাংশ, এক তৃতীয়াংশ ইত্যাদি।

৯. বিভিন্ন প্রকার জ্যামিতিক ধারণার জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

বিভিন্ন প্রকার জ্যামিতিক ধারণার জন্য শিক্ষোপকরণ:

  • ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি তৈরির জন্য দড়ি বা কাঠি।
  • হার্ডবোর্ড বা কাগজের তৈরি ত্রিভুজ, চতুর্ভুজ, ইত্যাদি জ্যামিতিক ক্ষেত্র।
  • কাঠ বা কাগজের তৈরি বিভিন্ন আকৃতির ঘনবস্তুর মডেল।
  • জ্যামিতি বক্স, ড্রয়িং বোর্ড।
  • জ্যামিতিক চিত্রের চার্ট।
  • গ্রাফ বোর্ড।

১০. বিভিন্ন প্রকার পরিমাপ শেখানোর জন্য শিক্ষোপকরণ কী হতে পারে?

বিভিন্ন প্রকার পরিমাপের জন্য শিক্ষোপকরণ:

  • দৈর্ঘ্য পরিমাপের উপকরণ: মিটার স্কেল, ফুট স্কেল, গজ ফিতা, টেপ।
  • ওজন পরিমাপের উপকরণ: পাল্লা, বাটখাড়া, নিক্তি।
  • তরল পদার্থ পরিমাপের উপকরণ: ১ লিটার, ১ গ্যালন আয়তন বিশিষ্ট পাত্র।
  • সময় পরিমাপের উপকরণ: ঘড়ি, পঞ্জিকা।
  • ক্ষেত্রফল পরিমাপের জন্য পীচ বোর্ডের তৈরি ১ ইঞ্চি, এক বর্গফুট, ১ বর্গসেন্টিমিটার বিশিষ্ট ক্ষেত্র।
  • ঘনক: ১ ঘন ইঞ্চি, ১ ঘন সেন্টিমিটার, ১ ঘন ফুট ইত্যাদি পরিমাপের কাঠের বা কাগজের তৈরি ঘনক।
  • মুদ্রা: বিভিন্ন ধরনের মুদ্রা (দেশীয় ও বিভিন্ন দেশের)
  • তাপমাত্রা পরিমাপের যন্ত্রাদি।

১১. গণিত শিক্ষোপকরণ ব্যবহারের নীতিমালাসমূহের বর্ণনা দিন।

গণিত শিক্ষোপকরণ ব্যবহারের নীতিমালা:

১। উপকরণ নির্বাচন হতে হবে বিষয় সংশ্লিষ্ট;

২। উপকরণ ব্যবহার কৌশল শিক্ষককে যথাযথ ভাবে রপ্ত করতে হবে;

৩। শ্রেণিকক্ষে প্রবেশের পূর্বেই শিক্ষককে উপকরণ ব্যবহার সম্পর্কে ভাল ভাবে জানতে হবে;

৪। শ্রেণিকক্ষে উপকরণ ব্যবহারের পূর্বে শিক্ষর্থীদের প্রস্তুত করা প্রয়োজন;

৫। শ্রেণিকক্ষে উপকরণ ব্যবহারের বাহ্যিক পরিবেশ থাকা প্রয়োজন;

৬। উপকরণ ব্যবহরের পূর্বে এর উপযোগিতা যাচাই করা প্রয়োজন;

৭। উপকরণ শ্রেণীকক্ষের এমন জায়গায় প্রদর্শন করা প্রয়োজন যাতে সকল শিক্ষার্থী তা সমানভাবে দেখতে পায়।

বাড়ীর কাজ:

১. শিক্ষা উপকরণ ব্যবহারের গুরুত্ব লিখুন।

২. শিক্ষা উপকরণ সংরক্ষণের গুরুত্ব লিখুন।

৩. গণিত শিক্ষণ শিখনে ব্যবহার উপযোগি একটি শিক্ষা উপকরণ তালিকা তৈরি করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!