Steps of Case Study
পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য গবেষণার বিকল্প নেই। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে নিশ্চয় লক্ষ্য করে থাকবেন কিছু কিছু শিক্ষার্থী পিছিয়ে পড়ে। মূলতে এসকল শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করতে কেস স্টাডি করা অত্যন্ত প্রয়োজন। কেস স্টাডি করার পর তা ধারাবাহিক ধাপ অনুসরণ করে লিখতে হয়।
কেস স্টাডি লেখার ধাপসমূহ নিম্নে উল্লেখ করা হলো:
- ১. প্রয়োজনীয় কেস নির্বাচন;
- ২. সাময়িক অনুমিত সিদ্ধান্ত গঠন;
- ৩. উপযুক্ত তথ্য সংগ্রহের উৎস ও মাধ্যম নির্বাচন;
- ৪. তথ্য সংগ্রহ;
- ৫. তথ্য বিশ্লেষণ এবং
- ৬. সমাধান দান ও ফলোআপ।
