অনুমিত সিদ্ধান্ত কী? - Proshikkhon

অনুমিত সিদ্ধান্ত কী?

Hypothesis

অনুমিত সিদ্ধান্ত কী?

অনুমিত সিদ্ধান্ত হলো গবেষণার প্রধান টুলস বা যন্ত্র। কোন গবেষক গবেষণার প্রাক্কালে প্রাথমিকভাবে যে সম্ভাব্য বা সিদ্ধান্ত প্রদান করেন তাকেই অনুমিত সিদ্ধান্ত (Hypothesis) বলা হয়। গবেষণার বিষয়বস্তু বা সমস্যার কারণ অনুসন্ধানে যে অনুমিত সিন্ধান্ত গ্রহণ করা হয় তাকেই সাধারণত ‘হাইপোথিসিস’ বলে। সাধারণভাবে জ্ঞানের উপর ভিত্তি করে অনুমিত সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুমিত সিদ্ধান্ত হল একটি পরীক্ষণযোগ্য অনুমান যা পরিসংখ্যানিক সিদ্ধান্ত গ্রহনের জন্য ব্যবহৃত হয়। একজন গবেষকের জন্য হাইপোথিসিস হল একটি আনুষ্ঠানিক প্রশ্ন যা তিনি প্রকৃতপক্ষে সমাধান করতে চায়। গবেষণা কার্যক্রমে অনুমিত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা এটি গবেষণাকে নানাভাবে সহায়তা করে থাকে। যেমন-

  • সমস্যার প্রকৃতি বা ধরণ বুঝতে এবং সম্ভাব্য সমাধান বের করতে।
  • অনুসন্ধানের অন্তঃনির্হিত যুক্তি সম্পর্কে ধারণা লাভ ও তথ্য সংগ্রহের পদ্ধতি এবং তথ্যের উৎস সম্পর্কিত ধারণা লাভ করত।
  • গবেষণার সীমাবদ্ধতা চিহ্নিত করতে।
  • গবেষণার নীতি সংঘটক হিসাবে কাজ করতে।

অনুমিত সিদ্ধান্ত সাধারণত ২ প্রকার। যথা −

(১) ‘হাঁ’ সূচক (Positive) এবং

(২) ‘না’ সূচক বা নাস্তি (Null or Negative) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!