নিয়মতান্ত্রিক নমুনায়ন:
নিয়মতান্ত্রিকভাবে একটি সুনির্দিষ্ট ব্যাপ্তি সহকারে দৈবচয়িত পন্থায় নমুনা নির্বাচনের পদ্ধতিকে নিয়মতান্ত্রিক দৈবচয়িত নমুনা (Systematic Random Sampling) বলে। এতে সমগ্রকের প্রতিটি একক একটি ক্রমিক সংখ্যায় চিহ্নিত করে ক্রমানুসারে সাজান হয়। এখানে নমুনা ব্যাপ্তি সমগ্রকের আয়তন ও নমুনার আয়তনের উপর নির্ভর করে।

