PLAN Bangladesh and its functions.
প্ল্যান (PLAN) বাংলাদেশ কী?
Bangladesh হলো Plan in International এর একটি উন্নয়নমূলক সংগঠন। প্ল্যান বাংলাদেশ একটি জনহিতকর আন্তর্জাতিক সংস্থা ১৯৩৭ সালে স্পেনে প্রতিষ্ঠিত হয়। এটি আন্তর্জাতিক মানব হিতৈষী শিশুকেন্দ্রিক উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। এর উন্নয়নমূলক কাযক্রম মূলত শিশুর স্বাস্থ্য, শিক্ষা, অধিকার রক্ষা এবং জেন্ডার সচেতনতাকেন্দ্রিক। এর প্রতিষ্ঠাতা হলেন ল্যাডেন ডেভিস। বাংলাদেশে এর ফোকাল পারসন হলে ডাঃ ইখতিয়ার উদ্দিন খন্দকার। এর সদর দপ্তর Woking, Surrey, England, UK। বিশ্বের ৭৩টি দেশে এর কর্ম পরিধি। বাংলাদেশে এ সংস্থাটি কাযক্রম শুরু করে ১৯৯৩ সালে।
প্ল্যান বাংলাদেশের অনেকগুলো কর্মসূচি রয়েছে। সেগুলো মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
- বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি।
- শিশুর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি।
- মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা।
- শিশুর শিক্ষা অধিকার রক্ষা।
- শিশুর নিরাপত্তা বৃদ্ধি।
- শিশুর শিক্ষা উন্নয়ন কর্মসূচি।
- শিশুর ঝুঁকি প্রবণতা প্রতিরোধ।
- জেন্ডার সচেতনতা বৃদ্ধি।
- দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি।
- গ্রাম উন্নয়ন কর্মসূচি।
- নারীর ক্ষমতায়ন বৃদ্ধি।
- উন্নয়নে সামাজিক অংশিদারিত্ব বৃদ্ধি।
প্ল্যান বাংলাদেশের সমালোচনামূলক পর্যালোচনা
সফলতাসমূহ
- শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান।
- গুণগত প্রাথমিক শিক্ষার জন্য এসডিজি গোল-৪ অনুসারে গুণগত শিক্ষা অর্জনে সহায়তা করা।
- শিশুদের বিদ্যালয়মূখী করা।
- শিশুর জন্ম নিবন্ধন করা।
- শিশু অধিকার ও শিশু সুরক্ষার ব্যবস্থা করা।
- বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি।
- দূর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করা।
- বিদ্যালয়েকে ও পাঠ্যবিষয়কে আকর্ষণীয় করা।
দূর্বলতাসমূহ
- সংস্থাটি কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি।
- বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে বিভিন্ন সমস্যার কারণে এ সংস্থাটির কাজের সার্বিকভাবে মূল্যায়ন সম্ভব হয়নি।
- বাংলাদেশের মাত্র ৭টি জেলার ১০টি উপজেলায় এ সংস্থাটি কাজ করছে। এত ক্ষুদ্র পরিসরে কাজ করে সফলতা পাওয়া কষ্ঠসাধ্য ব্যাপার।

