বৈশ্বিক শিক্ষা কী? বৈশ্বিক শিক্ষা কার্যক্রম সংস্থাগুলোর তালিকা তৈরি করুন। - Proshikkhon

বৈশ্বিক শিক্ষা কী? বৈশ্বিক শিক্ষা কার্যক্রম সংস্থাগুলোর তালিকা তৈরি করুন।

বৈশ্বিক শিক্ষা

বৈশ্বিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা বিষয়ক ধারণা যেখানে সারাবিশ্বে সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা অধিকার সুনিশ্চিত করার আন্তর্জাতিক কার্যক্রম। শিক্ষা কার্যকমকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে জাতীয় ও আন্তর্জাতিক অবস্থানকে ত্বরান্বিত করাই এর মূল উদ্দেশ্য।

নিম্নে বৈশ্বিক শিক্ষার কার্যক্রম উল্লেখ করা হলো:

বৈশ্বিক শিক্ষা কার্যক্রম

বৈশ্বিক শিক্ষাকে অনেক শিক্ষাবিদগণ তুলনামূলক শিক্ষা নামেও অভিহিত করে থাকেন। অর্থাৎ যে বিষয় পড়াশুনা করলে পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষানীতি, শিখন-শেখানো কৌশল ও পদ্ধতি, শিক্ষা ব্যবস্থাপনা, প্রশাসন ও সংগঠন সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়, তাকে বৈশ্বিক শিক্ষা বলা যায়।

  • জাতিসংঘ মানবাধিকার ঘোষণা-১৯৪৮;
  • শিক্ষায় আন্তর্জাতিক যোগাযোগ;
  • শিশু অধিকার সনদ;
  • শিশু অধিকার কনভেনশন-১৯৮৯;
  • সবার জন্য শিক্ষা বা জমতিয়েন ঘোষণা-১৯৯০;
  • দিল্লী ঘোষণা-১৯৯৩;
  • ডাকার ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন;
  • সালামাঙ্কা ফ্রেমওয়ার্ক;
  • দেলর কমিশন;
  • এমডিজি;
  • এসডিজি ইত্যাদি।
error: Content is protected !!