নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ উদ্দেশ্য - Proshikkhon

নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ উদ্দেশ্য

The Objectives of Induction Training

নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ উদ্দেশ্য নিম্নে উল্লেখ করা হলো:

  • প্রাথমিক শিক্ষার কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা শিখনফল, শিক্ষাক্রম, পাঠ্যসূচি ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা।
  • শ্রেণিতে শিখন শেখানো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতি, কৌশল, বিভিন্ন প্রকার শিখন শেখানো সামগ্রী, শিক্ষা উপকরণ এর ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা
  • শ্রেণি ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিকক্ষের মানোন্নয়নে সক্ষম করে তোলা।
  • যে কোন বিষয়ে শিখানো কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ পাঠ পরিকল্পনা তৈরি করতে সক্ষম করে তোলা।
  • শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল জানা ও প্রয়োগ করতে সমর্থ করা।
  • সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনার কৌশল জানতে সহায়তা করা।
  • প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠান ও কমিটি সম্পর্কে ধারণা লাভে সহায়তা করা।
  • নিজের ধারাবাহিক পেশাগত উন্নয়নের সম্যক জ্ঞান লাভে সহায়তা করা।
  • চাকুরি সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা লাভ করা এবং উক্ত বিধিবিধান মেনে চলতে আগ্রহী করে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!