কবিতা Archives - Page 3 of 3 - Proshikkhon

Posts Tagged "কবিতা"

30May2021

ফিরে পেতে

-এনতাজুর রহমান

হারায়েছি পথে যারে মিছেই বুঝি খুঁজি তারে

পথে পথে পথের ধারে অন্ধকারে!

মোরা চরতেছিনু চরাচরে হাতে হাতে ধরে ধরে

উন্মনে কোন অলগনে শিথিল হলে কর বাঁধনে

[…]
17May2021

ভালোবাসা রাত্রি হয়ে ভাসে

-শাহাদত হোসেন সুজন

রাত্রির পরে ভোর যেমন আসে

দিনের শেষে ঠিক তেমনি আমার ফিরে আসা

জলের পেয়ালা সাজিয়ে রেখো

আকাশ হয়ে আমার শুধু মুখটি দেখে আসা

ইচ্ছেগুলো ছায়ার মতো অঙ্গে জড়িয়ে থাকে

স্বপ্নগুলো মেঘের চাঁদোয়ায় সূর্য ঢেকে রাখে

বন্ধু বিহীন বিরাণ পথে শুধুই মরুভূমি

ভালোবাসায় ছেয়ে যাক তোমার ঊর্বর ভূমি

মাইলের পর মাইল পেরিয়ে থামে আমার গতি

ক্লান্ত দেহে অন্ধকার পথে জ্বালাও আলোকবাতি

পথ পেরিয়ে পেছন হেঁটেও যায় না ফিরে আসা

চোখেরে কোণে অশ্রু জমে; এমনই বুঝি ভালোবাসার ভাষা

আসবো না আর রাত্রি শেষে ভোর যেমন আসে

আমার চোখে তোমার শরীর রাত্রি হয়ে ভাসে…

১০ মে ২০২১

বিন্দু বিসর্গ পাঠাগার, ফকিরের বাজার, গাইবান্ধা।

6Mar2021

মুক্তির মন্ত্রদান

-এনতাজুর রহমান

নিরন্ন নির্বাস বঞ্চিত লাঞ্চিত যত

নির্জাতনের দগ্ধ ক্ষত

বয়ে প্রাণে বয়ে সারা গায়ে

পিপিলিকার পায়ে শত সহস্র সারে সমাগত

[…]

Ad

error: Content is protected !!