ফিরে পেতে
-এনতাজুর রহমান
হারায়েছি পথে যারে মিছেই বুঝি খুঁজি তারে
পথে পথে পথের ধারে অন্ধকারে!
মোরা চরতেছিনু চরাচরে হাতে হাতে ধরে ধরে
উন্মনে কোন অলগনে শিথিল হলে কর বাঁধনে
ছিটকে পড়ি পথের ধারে অন্ধকারে
খুঁজে তো আর পাইনা তারে।
আমি হারাই অতুল ধন সেও বুঝি ক্ষুয়েছে রতন
আর বুঝি না হয় দরশন!
শ্যামল বনে ধুলার পথে জগতের স্নিগ্ধ চরাচরে
পলে পলে নয়নজলে খুঁজেও বুঝি পাইনা তারে!
হারানু তায় সেই যে কবে
কত শত সহস্র দিন ভাসল নীরবে
কত সন হল গত
কত পাক ঘুরল ভুবন বিরামহারা ভৃত্যবৎ
ভক্তিভরে,ঘিরে ধরে তপ্ত দূরের দীপ্ত রবিটারে
আমিও রইনু মিছে আশায়—- পাই যদিবা খুঁজে তারে!
হারালো যে অলগনে ঝড়ের ঘায়ে পথের অন্ধকারে।
৩০ মে, ২০২১
নীলফামারী।