শিক্ষকমান মূল্যায়নের ধাপসমূহ

Steps for teacher standard assessment

শিক্ষকমান মূল্যায়নের ধাপসমূহ নিম্নে উল্লেখ করা হলো :

  • পেশাগত শিক্ষার তথ্য পুস্তক থেকে ডোমেইন নিয়ে আলোচনা
  • অন্তত ৩টি ক্লাসে শিক্ষকমান, যোগ্যতা ও সূচক নিয়ে বিস্তারিত আলোচনা
  • মূল্যায়ন নির্দেশিকা থেকে শিক্ষকমান মূল্যায়ন অংশ নিয়ে আলোচনা
  • শিক্ষার্থীদের দায়িত্ব/কাজ ইনস্ট্রাক্টরের দায়িত্ব/কাজ, প্রশিক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব/কাজ নিয়ে আলোচনা
  • প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ টার্মের মান/যোগ্যতা অর্জনের ধরন/বৈশিষ্ট্য নিয়ে আলোচনা
  • পাঠ পর্যবেক্ষণ চেকলিস্টসহ অন্যান্য ছক নিয়ে আলোচনা শিক্ষার্থী কর্তৃক শিক্ষকমান/যোগ্যতা অর্জনের একটি পরিকল্পনা প্রণয়ন এবং ইনস্ট্রাক্টরকে প্রদান
  • ইনস্ট্রাক্টর উক্ত পরিকল্পনা অনুসারে শিক্ষকমান অর্জনের বিষয়টি সম্পর্কে মনিটর করবেন।
  • প্রশিক্ষণ বিদ্যালয়ে গমনের প্রথম দিন থেকেই শিক্ষকমান/যোগ্যতা ও পাঠ পর্যবেক্ষণ চেকলিস্ট সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের সাথে আলোচনা
  • শ্রেণি পর্যবেক্ষণের সময় ও তারিখ নির্ধারণ
  • ইনস্ট্রাক্টর সপ্তাহে তিন দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন এবং সাপ্তাহিকভাবে প্রত্যেক শিক্ষার্থী সম্পর্কে মন্তব্য ডায়েরিতে লিখে রাখবেন। প্রতি টার্মে প্রত্যেক শিক্ষার্থীর ৩টি শ্রেণি পর্যবেক্ষণ করে মন্তব্যসহ তা পোর্টফোলিওতে রাখতে হবে।
  • প্রধান শিক্ষক প্রতিটি টার্মে প্রত্যেক শিক্ষার্থীর ২টি শ্রেণি পর্যবেক্ষণ করে মন্তব্য লিখবেন
  • সহকারী শিক্ষক (সপ্তাহে ১টি শ্রেণি পর্যবেক্ষণ করবেন ও মন্তব্য লিখবেন)।
  • শ্রেণি পর্যবেক্ষণের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত চেকলিস্ট ব্যবহার করে পর্যবেক্ষণকরতে হবে।
  • ১টি বা ২টি মান অর্জিত হলে তার প্রমাণ সংগ্রহ করে পাের্টফোলিওতে সংরক্ষণ প্রমাণ-পাঠ-পরিকল্পনা, উপকরণ, সংশ্লিষ্ট শিক্ষকের শ্রেণি পর্যবেক্ষণ চেকলিস্টে পূরণকৃত ছক, প্রধান শিক্ষকের পুরণকৃত ছক, ইনস্ট্রাক্টরের মন্তব্যসহ পূরণকৃত ছক]।
  • মান অর্জনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে আলোচনা এবং প্রমাণসমূহ পর্যালোচনা করে ইনস্ট্রাক্টর কর্তৃক গ্রেড প্রদান
  • এভাবে প্রতিটি টার্ম শেষে অগ্রগতি পর্যালোচনা এবং ২৩টি মান অর্জনের কৌশল নিয়ে আলোচনা করে ২৩টি মান অর্জন ও ইনস্ট্রাক্টর কর্তৃক প্রদত্ত নসহ পিটিআই সুপারের নিকট জমা প্রদান।

প্রশিক্ষণ বিদ্যালয়ে অবস্থানকালে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জন অগ্রগতি যাচাই:

  • ৩৭ টির মধ্যে যদি ৩৪ টিতে এ এবং বাকি ৩ টিতে বি পায় তাহলে সামগ্রিকভাবে এ গ্রেড প্রাপ্ত হবে।
  • ৩৭ টির মধ্যে যদি ২৬ টিতে এ এবং বাকি ১১ টিতে বি পায় তাহলে সামগ্রিকভাবে বি গ্রেড প্রাপ্ত হবে।
  • ৩৭ টির মধ্যে যদি ২৬ টিতে এ/বি এবং বাকি ১১ টিতে সি পায় তাহলে সামগ্রিকভাবে সি গ্রেড প্রাপ্ত হবে।।
  • ৩৭ টির মধ্যে যদি ৫ অথবা ৫ এর অধিক যোগ্যতায় ডি গ্রেড পায় তাহলে সামগ্রিকভাবে ডি গ্রেড প্রাপ্ত হবে।

A = সব সময় দেখা যায় ৮০%

B = সব ক্ষেত্রে দেখা গেলেও কিছু ক্ষেত্রে দেখা যায় না ৭৫% (দেখা যায়) : ২৫% (দেখা যায় না)

C= সব ক্ষেত্রে দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ৬০% (দেখা যায়); ৪০% (দেখা যায় না)

D = খুব কম ক্ষেত্রে দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় না ৪০% (দেখা যায়): ৬০% (দেখা যায় না)।

প্রশ্ন: পেশাগত শিক্ষা লাভের জন্য শিক্ষকের কী কী বিষয়জ্ঞান থাকা প্রয়োজন?

  • শিক্ষাক্রম সম্পর্কে জ্ঞান বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান
  • পাঠ পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে জ্ঞান পদ্ধতি ও কৌশল সম্পর্কে জ্ঞান
  • উপকরণ সম্পর্কে জ্ঞান
  • শিক্ষার্থী সম্পর্কে জ্ঞান
  • মূল্যায়ন কৌশল সম্পর্কে জ্ঞান
  • Feedback সম্পর্কে জ্ঞান । আইন-কানুন সম্পর্কে জ্ঞান।

প্রশ্ন: শিক্ষক এ বিষয়জ্ঞান শিখন-শেখানো কার্যক্রমে কীভাবে প্রয়োগ করেন?

  • শিখন পরিবেশ সৃষ্টি ও সুন্দর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করেন।
  • পাঠ পরিকল্পনা ও পাঠদান কার্যক্রমে সহকর্মীদের পরামর্শ গ্রহণ করেন।
  • এমনভাবে পাঠদান পরিচালনা করবেন যাতে সকল শিক্ষার্থী শিখনফল অর্জন করতে পারে।
  • মূল্যায়নের বিভিন্ন উপায় গ্রহণ ও নিরাময় দেন।
  • শিখন-শেখানো কাজগুলোতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করেন।
  • শিক্ষার্থীদের কাজে উৎসাহ প্রদান করেন এবং প্রশংসা করেন।
  • পাঠ পরিকল্পনা প্রণয়ন ও পাঠদানে তা অনুসরণ করেন। সকল শি চাহিদা অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। 
  • সমস্যাপূর্ণ শিশুর শিখন সমস্যা সমাধান করেন।
  • শিক্ষার্থীদের পারগতা যাচাই করেন।
  • উপকরণ ব্যবহার করেন।

প্রশ্ন: শিক্ষক তার পেশাগত মূল্যবোধ গঠনে এবং শিক্ষার্থী সহকর্মী, অভিভাবক ও সমাজের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কী কী কাজ করেন?

  • সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখেন।
  • প্রত্যক শিশুর ব্যক্তিগত অবস্থা সম্পর্কে সজাগ থেকে প্রত্যেকের সাথে ইতিবাচক সম্পর্ক রাখেন।
  • মা-বাবা, অভিভাবক এবং স্থানীয় জনগণের সাথে ইতিবাচক এবং পেশাগত সম্পর্ক স্থাপন করেন।
  • অনুচিন্তন ও আত্মমূল্যায়ন করেন।
  • সহকর্মীদের পরামর্শ গ্রহণ করেন।
  • নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নির্দেশনা অনুসরণ করেন।
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.